অনুবাদ গল্প

কোন ভাষা থেকে অন্য ভাষায় পরিবর্তন বা রূপান্তর করাকে অনুবাদ (Translation) বলে। অনুবাদ সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ ধারা।

অনুবাদ গল্পগল্প

দেয়াল

ভেনিসের পাশের এক ছোট্ট ছিমছাম শহরে। সকালের নাস্তা সারতে আমি আর আমার বন্ধু এক রেস্টুরেন্টে বসে আছি । আমাদের সাথেই এক স্থানীয় যুবক রেস্টুরেন্টে ঢুকল। পাশের টেবিলে এসে বসল। ওয়েটারকে ডেকে বলল,
– “দুটি কফি দিন। একটা দেয়ালের ওদের জন্য।”
অর্ডারটা শুনে একটু কৌতূহল হল। দেখলাম ওয়েটার যুবকটিকে এক কাপ কফি সার্ভ করলেন।

Read More
অনুবাদ গল্পগল্প

মা-সন্তানের ভালোবাসা

কোন এক মা তখনো তার হাসপাতালের বিছানায়। এমন সময় নার্স ঢুকলো তার সদ্যজাত ছেলেটাকে কোলে করে। দেখি আমার বাচ্চাটাকে, বলে সাগ্রহে হাত বাড়িয়ে ছেলেকে কোলে তুলে নিলেন মা। মাথার ওপরের ঘোমটা সরালেন, কানের দিকে নজর পড়তেই চোখ ছানাবড়া হয়ে গেল তার। কোনমতে ঢোঁক গিলে ফ্যাকাশে চোখে তাকালেন নার্সের দিকে। ছেলেটার কান’ই যে নেই! গৃহিনী মা আর ভালোমানুষ বাবা ঘরে ফিরে গেলেন।

Read More
অনুবাদ গল্পগল্প

ডিপ্রেসনের বাংলা জানি

এক – একটা বিশাল হাতিকে ভীষণ ছোট একটা দড়ি দিয়ে বেঁধে রাখা হলো। কোনো চেইন নেই, কোনো খাঁচা নেই, কিছুই নেই। রাস্তা দিয়ে যাওয়ার সময় এই ব্যাপারটা খেয়াল করে খুব অবাক হলো এক ছেলে। তার চিন্তা হচ্ছে চাইলেই তো হাতিটা এই দড়ি এক নিমেষে খুলে ফেলতে পারে। এইটা তার জন্য কোনো ব্যাপারই না। ছেলেটা হাতির ট্রেইনারকে পেয়ে জিজ্ঞেস করলো ঘটনা কি!

Read More
অনুবাদ গল্পগল্প

ব্যাভিচার ও তওবা

বোখারা শহরে এক স্বর্ণের দোকানদার ছিলো। ঘরে ছিলো সুন্দরী স্ত্রী। একদিন রাতে লোকটি ঘরে এসে দেখল তার স্ত্রী কাঁদছে। কারণ জিজ্ঞেস করলে স্ত্রী বললো,
– আজকে অনেক বড় গোনাহ হয়ে গেছে। যে লোকটি অনেক দিন যাবত আমাদের ঘরে দুধ দিয়ে যেত সে আজকে দুধ দেয়ার সময় আমার হাত ধরে টিপাটিপি করছে। সাবালিকা হবার পর আপনি ছাড়া কেউ আমার হাত ধরেনি।

Read More
অনুবাদ গল্পগল্প

দ্বিচারিণী

একটি ছেলে তার প্রেমিকাকে অন্য একটি ছেলের হাত ধরে থাকতে দেখল। ছেলেটি তাকে ম্যাসেজ দিল –
ছেলে : তুমি কোথায়?
মেয়ে: আমি বাড়িতে।
ছেলে : ও, ঠিক আছে। তোমার জমজ বোনকে দেখছি। জানো ও একদম তোমার মত দেখতে? হাহাহা! এবং সে আমার পিছনে।
মেয়েটি ছেলেটির দিকে তাকালো এবং লজ্জিত হল। ছেলেটিকে সে ম্যাসেজ করল,
মেয়ে : এটা আমি, আমি খুব দুঃখিত।

Read More
অনুবাদ গল্পগল্প

দর্পণ ও বাতায়ন

খুব ধনী এক লোক একবার এক সাধুর কাছে জীবনে তার কি করা উচিত – তা নিয়ে জানতে চাইলো। সাধু তাকে একটা জানালার পাশে নিয়ে গিয়ে প্রশ্ন করলেন,
– “বলো তো কাঁচের ভেতর দিয়ে তুমি কি দেখতে পাচ্ছো?”
লোকটি বললো,
– “কিছু মানুষকে দেখছি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর এক অন্ধ লোক রাস্তার পাশে দাঁড়িয়ে ভিক্ষে করছে।”

Read More
অনুবাদ গল্পগল্প

তার চেয়ে নরকই ভাল

মৃত্যুর অব্যবহিত পরক্ষনেই জয়ান নিজেকে খুবই অভিজাত জায়গায় আবিষ্কার করল। যেখানে ছিল সকল ধরণের সুবিধা ও সৌন্দর্য যা এতদিন শুধু পাওয়ার কল্পনাই করত সে। সাদা পোশাকধারী একজন ওস্ব তাকে বলে গেল,
– ‘এখানকার যাবতীয় সকল কিছুর উপরেই আপনার অধিকার, আপনার ইচ্ছামত আপনি খাদ্য, পানীয়, আনন্দ সবকিছু গ্রহন করতে পারেন।’
বিস্ময়াভূত জয়ান সব কিছুই উপভোগ করল যা সারাজীবন সে কল্পনাই করে আসছিল।

Read More
অনুবাদ গল্পগল্প

পৃথিবীকে পুনঃ একত্রীকরণ

বাবাটি পত্রিকা পড়ার চেষ্টা করছিল, কিন্তু তার ছোট্ট ছেলেটি তাকে নানাভাবে বিরক্ত করতেছিল। অবশেষে বাবা একেবারে ক্লান্ত হয়ে গেল। সে একটি পত্রিকার পাতা ছিঁড়ে পৃথিবীর মানচিত্র আঁকল এবং কয়েক টুকরা করে ছেলেটির হাতে দিয়ে বলল, – ‘নাও, তোমার করার জন্য আমি কিছু একটা পেয়েছি। আমি তোমাকে একটি পৃথিবীর মানচিত্র দিয়েছি। একে ঠিকঠাক জোড়া দিয়ে আমার কাছে নিয়ে এসো।’

Read More
অনুবাদ গল্পগল্প

যে মাছটি জীবন বাঁচিয়েছিল

নাসিরুদ্দিন একবার এক গুহার পাশ দিয়ে যাচ্ছিল। সে ভেতরে এক যোগী সাধককে গভীর ধ্যানমগ্ন অবস্থায় দেখতে পেল। সে সাধককে জিজ্ঞেস করল সে আসলে কিসের উদ্দেশ্যে ধ্যানমগ্ন। সাধক তাকে বলল,
– ‘আমি প্রাণীর আচারন সম্পর্কে জ্ঞানলাভ করছি এবং ইতোমধ্যে এমন কিছু আচারন সম্পর্কে জ্ঞানলাভ করেছি যেগুলো মানুষের জীবনে স্থানান্তরযোগ্য।’
নাসিরুদ্দিন জবাব দেয়।

Read More
অনুবাদ গল্পগল্প

এক বিশাল বৃক্ষ

একজন সুতার ও তার শিক্ষানবিস শিষ্যরা এক রাজ্যে ভ্রমন করছিল এবং নির্মাণ সামগ্রী খুঁজছিল। তারা একটা বিশাল বৃক্ষ দেখতে পেল। বৃক্ষটি এতই বিশাল ছিল যে তারা পাঁচ জনে পরস্পর হাত ধরে গাছের পরিধিকে অতিক্রম করতে পারল না। অন্যদিকে গাছটি দৈর্ঘ্যেও ছিল আকাশচুম্বী। যার শীর্ষদেশ প্রায় মেঘের কাছাকাছি চলে গিয়েছিল। প্রধান সুতার বলল, আমাদের আর এটার পেছনে সময় নষ্ট করা উচিৎ হবে না।

Read More