অনুবাদ গল্পগল্প

দর্পণ ও বাতায়ন

খুব ধনী এক লোক একবার এক সাধুর কাছে জীবনে তার কি করা উচিত – তা নিয়ে জানতে চাইলো। সাধু তাকে একটা জানালার পাশে নিয়ে গিয়ে প্রশ্ন করলেন,

– “বলো তো কাঁচের ভেতর দিয়ে তুমি কি দেখতে পাচ্ছো?”

লোকটি বললো,

– “কিছু মানুষকে দেখছি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর এক অন্ধ লোক রাস্তার পাশে দাঁড়িয়ে ভিক্ষে করছে।”

সাধু তখন তাকে একটা বড় আয়নার সামনে দাঁড় করিয়ে বললেন,

– “এইবার? কি দেখছো আয়নায়?”

লোকটি উত্তর দিলো,

– “আমি তো কেবল নিজেকেই দেখতে পাচ্ছি!”

সাধু বললেন,

– “ঠিক তাই! আর তুমি অন্য কাউকে দেখছো না। এই জানালা আর আয়না – দুটো কিন্তু একই উপকরণ দিয়ে তৈরি, সেটা হলো কাঁচ। তুমি নিজেকে এই দু’ধরনের কাঁচের সাথে তুলনা করো। তুমি যখন অভাবে থাকো, তখন চারপাশের মানুষের সহমর্মী হওয়া আর তাদের ভালবাসাটা তোমার জন্য সহজ হয়। তুমি তাদের সুখ-দুঃখ বুঝতে পারো। আর যখন তুমি ধনী – ঠিক এই রুপোয় মোড়া আয়নাটার মতন – তখন কেবল তুমি নিজেকেই দেখতে পাও। নিজের জীবন নিয়েই ব্যস্ত থাকো। তোমার জীবনটা তখনই সার্থক হবে যখন তুমি সাহস করে চোখের ওপর থেকে এই রুপোর প্রলেপ ছুঁড়ে ফেলে দিয়ে তোমার আশেপাশের মানুষদের কাছে যেতে আর তাদের ভালবাসতে পারবে।”

[অনুবাদ গল্প, মূল লেখক – পাওলো কোয়েলহো]

০৭/০৬/২০২২, ০৯.০০ AM

N-Desk

ন্যাশনাল ডেস্ক যা কোথাও কোথাও N-Desk নামেও পরিচিত। এই ডেস্ক থেকে অবিনশ ব্লগে বাংলাদেশের চলমান ঘটনা তুলে এনে পেশ করা হয়ে থাকে। আপনিও চাইলে বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে আমাদের লিখে পাঠাতে পারেন সম্প্রতি ঘটে যাওয়া যে কোন তথ্য কিংবা ঘটনা সম্পর্কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *