গল্প

গল্প হল কোন কাল্পনিক বা বাস্তব ঘটনার বর্ণনা যা মানুষ ভাষায় প্রকাশ করে, লিপিবদ্ধ করে কিংবা মুখে বলে। আর, এক্ষেত্রে গল্পের বিষয়বস্তুর আভাস দেয়া হয় গল্পের শিরনামের মাধ্যমে।

গল্প

দর্পণ ভয়ংকর (পর্ব – ২)

রাত সাড়ে ১২টা। রাফি তার বন্ধু রাইয়ান, সাদিক আর সাহেদকে নিয়ে একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। বাড়ির নাম “চিত্রলেখা”, ডুপ্লেক্স বাড়ি। দোতলার দখিনের ঘরটায় বাতি জ্বলছে। তার মানে ঘরের মালিক জেগে আছে। রাস্তা এখনো ততটা নীরব হয়নি তাই ওরা আরও কিছু সময় অপেক্ষা করার সিদ্ধান্ত নিল। রাত দেড়টা নাগাত তারা কাজ শুরু করল। পুরো কাজের দায়িত্ব সাদিক আর সাহেদের উপর।

Read More
গল্পছোট গল্প

মানব জনম

গাধাকে সৃষ্টি করার পর সৃষ্টিকর্তা বললেন,
– তুই আজীবন কঠোর পরিশ্রম করবি, অন্যের বোঝা বয়ে বেড়াবি। তোর মাথায় কোনো বুদ্ধিও থাকবেনা। তোকে আয়ু দিলাম ৫০ বছর।
গাধা কয়,
– ক্যামনে কি? এত কষ্ট কইরা আমি এত দীর্ঘদিন বাঁচতে চাইনা। পিলিজ লাগে, আমার আয়ু কমায়া ২০ বছর করে দেন।
সৃষ্টিকর্তা বললেন,
– যাহ, তাই দিলাম।

Read More
গল্প

দর্পণ ভয়ংকর (পর্ব – ১)

রাফি সম্প্রতি অদ্ভুত একটা সমস্যায় পরেছে। আসলে এটা সমস্যা নাকি শুধুই তার মনের কল্পনা সেটাও সে বুঝতে পারছে না। সমস্যাটা এমন যে লোকে জানলে তাকে পাগল ভাববে, তাই কারো সাথে ব্যাপারটা শেয়ারও করতে পারছে না। বেশ কিছুদিন ধরেই সে তার ঘরে কোনো কিছুর শীতল উপস্থিতি টের পাচ্ছে। অশরীরী টাইপ। যার সাথে রাফির কথাও হচ্ছে! আচ্ছা আয়না কখনো কথা বলতে পারে?

Read More
গল্পছোট গল্প

ফায়দা

আমার স্ত্রী স্বর্ণা বুধবার দিন কাজের ছেলে বরকতের হাত ধরে পালিয়ে গেল। যাবার সময় ছোট একটা নোট লিখে গেছে – “তুমি আমাকে যা দিতে পারনি বরকত আমাকে তাই দিয়েছে। ফ্রিজে কয়েক পদের রান্না করে রেখে গেলাম। সপ্তাহ খানেক খেতে পারবে। এরপর কি করবে তা তোমার ব্যাপার। আমি চলে গেলাম। ভাল থেক”। আমি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যাবসা করি। সারাদিনই দৌড়ের উপর থাকি।

Read More
অনুবাদ গল্পগল্প

দেয়াল

ভেনিসের পাশের এক ছোট্ট ছিমছাম শহরে। সকালের নাস্তা সারতে আমি আর আমার বন্ধু এক রেস্টুরেন্টে বসে আছি । আমাদের সাথেই এক স্থানীয় যুবক রেস্টুরেন্টে ঢুকল। পাশের টেবিলে এসে বসল। ওয়েটারকে ডেকে বলল,
– “দুটি কফি দিন। একটা দেয়ালের ওদের জন্য।”
অর্ডারটা শুনে একটু কৌতূহল হল। দেখলাম ওয়েটার যুবকটিকে এক কাপ কফি সার্ভ করলেন।

Read More
গল্পহাসির গল্প

ফ্রাইডে জোক্স

প্রিন্সিপাল সাহেব রাষ্ট্রীয় সফরে সদলবলে চীনে গেছেন। চাইনিজ হোস্টরা হেভী খাওয়া দাওয়ার আয়োজন করেছে, খেতে খেতে কাহিল হয়ে এক সময় তিনি হাত গুটিয়ে নিয়ে বললেন,
– আর পারবো না
– কি বলেন আর পারবো না!
(এই ফাকে আলগোছে প্রিন্সিপাল সাহেব তার পাজামার ফিতে আলগা করে নিলেন)
– ঠিক আছে, এতই যখন বলছেন, আরো দিতে বলুন।

Read More
অনুবাদ গল্পগল্প

মা-সন্তানের ভালোবাসা

কোন এক মা তখনো তার হাসপাতালের বিছানায়। এমন সময় নার্স ঢুকলো তার সদ্যজাত ছেলেটাকে কোলে করে। দেখি আমার বাচ্চাটাকে, বলে সাগ্রহে হাত বাড়িয়ে ছেলেকে কোলে তুলে নিলেন মা। মাথার ওপরের ঘোমটা সরালেন, কানের দিকে নজর পড়তেই চোখ ছানাবড়া হয়ে গেল তার। কোনমতে ঢোঁক গিলে ফ্যাকাশে চোখে তাকালেন নার্সের দিকে। ছেলেটার কান’ই যে নেই! গৃহিনী মা আর ভালোমানুষ বাবা ঘরে ফিরে গেলেন।

Read More
গল্পহাসির গল্প

কোরবানীর ঈদ

হার্টথ্রব আপু তখন কলেজের ফার্স্ট ইয়ারে, আমি তখন ক্লাশ টেন এ। ৪ তলায় আমাদের পাশের ফ্ল্যাটেই থাকতো। কুরবানীর গরু কিনতে যাবে বিল্ডিং এরই ৪/৫ জন। সুঠাম দেহী মাসুম ভাই, আমাদের বাড়িওয়ালার বড় পুত্র, শহিদ ভাই ও তার ছোট পুত্র। সেই আপুর বাবা, আর আমার নিজের বাপ। সাথে আমাকেও নেয়া হলো আগ্রহের খাতিরে। উল্লেখ্য, হার্টথ্রব আপুর বাবার যে হাইপারটেনশনের ব্যাধি আছে।

Read More
গল্পছোট গল্প

শিরোনামহীন ভালোবাসা

তার সাথে যখন পরিচয় তখন আমার ‘কিচ্ছু ভালো লাগে না পিরিয়ড’ চলছে জীবনে। আমার জীবনে মাঝে মাঝেই ‘কিচ্ছু ভালো লাগে না পিরিয়ড’ আসে। তখন আমি একদম একা থাকতে ভালোবাসি, নির্জনতা খুঁজে নেই, সারা পৃথিবী ভুলে শুধুই নিজেকে সময় দেই স্বার্থপরের মতো। সেই চরম নিস্তব্ধ অস্হির সময়ে হঠাৎই তার সাথে পরিচয়। আমাদের প্রফেশন এক হওয়ায় সে আমাকে খুঁজে পেয়েছিল সোস্যাল মিডিয়াতে।

Read More
অনুবাদ গল্পগল্প

ডিপ্রেসনের বাংলা জানি

এক – একটা বিশাল হাতিকে ভীষণ ছোট একটা দড়ি দিয়ে বেঁধে রাখা হলো। কোনো চেইন নেই, কোনো খাঁচা নেই, কিছুই নেই। রাস্তা দিয়ে যাওয়ার সময় এই ব্যাপারটা খেয়াল করে খুব অবাক হলো এক ছেলে। তার চিন্তা হচ্ছে চাইলেই তো হাতিটা এই দড়ি এক নিমেষে খুলে ফেলতে পারে। এইটা তার জন্য কোনো ব্যাপারই না। ছেলেটা হাতির ট্রেইনারকে পেয়ে জিজ্ঞেস করলো ঘটনা কি!

Read More