অর্থহীন জীবনের সাথে অর্থবহ ঈদের চাঁদ
এই পৃথিবীতে নিজের জীবনের কথা না ভেবে, নিজের সব কিছু বিসর্জন দিয়ে কারো জন্যেই কিছু করতে নেই। হোক সে জন্ম দাতা পিতা কিংবা গর্ভধারিনী মাতা, হোক সে নিজের ঔরসজাত সন্তান কিংবা রক্তের ভাই-বোন। এই পৃথিবীতে মানুষকে মূল্যায়ন করা হয় অর্থ দিয়ে। অর্থ নেই তো সে মূল্যহীন। তার সব ত্যাগ, বিসর্জন, ভালোবাসা মূল্যহীন। ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সবাই। এ এক অসহ্য যন্ত্রনা। না বেঁচে থাকা যায়, না মরে শান্তি পাওয়া যায়।
পৃথিবীতে প্রত্যেকটি মানুষের কাছে জীবনের অর্থ আলাদা। আমার জীবনের অর্থ যেমন সময়ের সাথে পাল্লা দিয়ে বদলায়, তেমনি আমার মনে হয় প্রত্যেকটি মানুষ তার জীবনকে ভিন্ন সময়ে ভিন্ন অর্থে খুঁজে পায়। কোন কোন মানুষের জন্য এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার নামই জীবন। আবার কেউ কেউ শুধু বাঁচাটাকে জীবনের অর্থ মনে করে না, তারা জীবনে সুখ খুঁজে পাওয়াটাকে মনে করে জীবন। কিছু মানুষ মনে করেন অনেক টাকা- পয়সা এবং সম্পত্তির মালিক হতে পারলেই জীবনের আসল অর্থ খুঁজে পাওয়া সম্ভব।
আসলে জীবন হলঃ
একটি সুন্দর সকালের শুরু মানে জীবন। প্রতিটি মুহুর্তটিকে আনন্দের সাথে কাটানোর মানে জীবন। আত্নসন্তুষ্টি লাভ করার মানে জীবন। সবরকমের যন্ত্রণাকে লাঘব করার মানে জীবন। সব দুঃখ কষ্টকে জয় করে, প্রতিটি বাধা- বিপত্তি পেরিয়ে বেচেঁ থাকার মাঝেই জীবন। নিজের ইচ্ছায় চলা এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াঁনোর মাঝেই জীবন।
আজ শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সুতরাং কাল বাংলাদেশে ঈদ। আর তাইতো এখনই গ্রাম বাংলার ঘরে ঘরে ঈদের আনন্দ বইছে। যদিও বাংলা একাডেমীর বিশেষ অজ্ঞ(!!!)রা “ঈদ” কে “ইদ” বানিয়ে ফেলেছে। তার পরেও সবাইকে ঈদের শুভেচ্ছা। পরিবার প্রীয়জন, বন্ধু বান্ধব নিয়ে এবারের ঈদ হোক আনন্দময়। এই কামনা করি।
/০৬/২০১৭, ৮.০০ AM
