কবিতা

ফেরা

অবশেষে ফিরে এলাম
পথহীন ঘন অরন্যের মধ্যে হেঁটেছি
এবং সুদির্ঘ আবর্তিত পথে –
সুদীর্ঘ চরণচিহ্ন হীন পথে।
এবং এখানে আমি গল্প বলছি –
কোথায় ছিলাম, এবং কেন,
এবং কি অবস্থায়?

যখন বাতাসের মধ্যে ঘুরে দাঁড়াই
একটা সাড়া কানে বাজে –
পরিত্যক্ত সময়ের সাড়া।
যখন আমার পৃথিবী ধুলো হয়েহচিল
এবং অনির্বান আগুন
গাছ থেকে আলো সরে গিয়েছিল
এবং আরও অনেক মানুষ শুধু হাঁটছিল।

অবশেষে ফিরে এলাম।
একটা নতুন হৃদয় পেয়েছি
জীবনের কোমল কম্পনকে
ধরে রাখবার জন্য।

এখানে যদিও কেউ নেই –
তুমি নেই অথবা অন্য কেউ,
কিন্তু আমার সব কিছু আছে,
সময়ের অনেক গভীরে ডুব দিয়ে
আমি আমার নিজেকে আবার
খুঁজে ফিরে পেয়েছি
না পাওয়ার মাঝে।

১৮/০৫/২০২২, ৯.৩০ AM

Kuasha

হয় একদম শেষ অথবা একদম প্রথম, কোন কিছুর মাঝামাঝি থাকা আমার বড় অপছন্দ। আমি স্বপ্ন দেখি তা বাস্তবায়িত করার জন্য। একা থাকা, মুভি দেখা, পেন্সিল দিয়ে ছবি আঁকা ও বই পড়া আমার নেশা। খুব বিরক্ত লাগে পিছনে কিংবা আমার আড়ালে কেউ কথা বললে। লাইফ নিয়ে এক্সপেরিমেন্ট করতে করতে নিজেই কখন যে এক্সপেরিমেন্টাল প্রজেক্টে রুপান্তরিত হয়েছি বুঝিনি। জীবনে অনেক কিছু হতে চেয়েছি। কিন্তু কিছুই হতে পারিনি। তার মানে এই নয় যে আমি ব্যর্থ একজন মানুষ। আমার ব্যর্থতাতেই আমার সফলতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *