প্রানীজগৎ

টিকটিকির পটি

কখনো দেখেছেন কি? মাথায় প্রশ্ন এসেছে টিকটিকির মলে দুইটি কেন?

টিকটিকি মলত্যাগ করে এবং শরীরের একটি গহ্বর থেকে মল বের করে দেয় যাকে বলা হয় ক্লোকা (cloaca) টিকটিকির মল দুটি ভাগে বিভক্ত থাকে। কালো অংশ হলো মল (solid or semi-solid mass of uric acid crystals.)। মলের টুকরোর শেষে একটি ছোট সাদা বা হলুদ বর্ণের জায়গা থাকবে। এটি আসলে টিকটিকি প্রস্রাব।

টিকটিকি আমাদের তুলনায় তাদের প্রস্রাব থেকে বেশি আর্দ্রতা ধরে রাখে তাই এটা সম্পূর্ণ তরল হয় না। তাদের মূত্র অন্যান্য প্রাণীদের মূত্রের মত তরল হয় না। সাদা অংশটা আসলে ইউরিক এসিড! এই এসিড আমাদের রক্তে থাকে রেচন পদার্থ হিসেবে। আমাদের রক্তে ইউরিক এসিড বাড়লে গেঁটে বাত হয়। শুধু টিকটিকি নয়, সাপের মলও একই ধরনের। কারন এ ধরনের প্রাণীরা আমাদের তুলনায় কম জল পান করে।


প্রাণীজগৎ নিয়ে আরো জানতে চাইলে পড়ুন –


টিকটিকির মল বা লেজ খেলে কি হয়?

টিকটিকির মলে থাকা সামান্য ইউরিক এসিড অন্ততঃ মানুষের মৃত্যুর কারণ হতে পারে না। তবে সাধারণ সব সরীসৃপের মতো টিকটিকির শরীরেও সালমোনেলা জাতীয় ব্যাকটেরিয়া থাকতে পারে। সেই খাবার খেয়ে বমি ও ডাইরিয়া হতে পারে। তবে সব টিকটিকির গায়েই যে সালমোনেলা থাকবে এমন ভাবারও দরকার নেই। আর খাবারে পরে যদি টিকটিকি সেদ্ধই হয়ে যায় তবে তার জীবাণুরও মৃত্যু হয়!

সালমোনেলা বড়দের জন্য খুব মারাত্মক না হলেও বাচ্চাদের জন্য ভয়ানক! তাই খাবারে টিকটিকি, ব্যাঙ পড়লে সন্দেহ হলেই ডাক্তারের পরামর্শ নিন। এছাড়াও বাচ্চারা ব্যাঙ, শামুক ধরলে ভালো করে হাত ধুতে বলুন। কারণ এরাও এই ব্যাকটেরিয়া বহন করে। তাই আমরা নিজের খাবার সব সময় ডেকে রাখবো! শুধু টিকটিকি নয় কোন পোকামাকড় খাবারে পড়ুক কেউই চায় না। তাই আমরা যদি একটু সতর্ক হই তাহলেই সমস্যা মিটে যায়।

০৯/০৪/২০২২, ০৪.৪৫ PM

Obinash

শত শত ষ্পার্মের সাথে যুদ্ধ করে একটি মাত্র ষ্পার্ম মায়ের ওভারিতে পৌছুতে পেরেছিলো। সেটাই আমি, এক ও অদ্বিতীয়। নাম আমার অবিনাশ। যে সব দৃশ্য ভাবায়, বুকের ব্যাথা বাড়ায়, সেসব নোট করে করে বেড়ে উঠছি। একদিন সব সত্য ফাঁস করে দেবো বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *