ব্যক্তিগত

একাকীত্ব তোর বাড়ি কই

কোন একসময় একা স্কুলে যেতে ভয় পেতাম। আজ একা একাই জগত ঘুরে বেড়াই। একটা সময় ক্লাসে ফার্স্ট হওয়ার জন্য দৌড়াতাম। আর এখন অর্থের পেছনে দৌড়ে বেড়াই। প্রথম প্রথম একটু আঘাতেই কেঁদে ফেলতাম। আর আজ ভাঙ্গা হৃদয় নিয়েও হেসে উঠি। কিছুদিন আগেও বন্ধুর জন্য প্রাণ দেওয়ার শপথ নিতাম। আর আজ জীবন-যুদ্ধে বন্ধুর কথা মনেও নেই। আগে অল্প কথাতেই ঝগড়া-মিলন হয়ে যেত। আর আজ অল্প কথাতেই সম্পর্ক শেষ হয়ে যায়।

সত্যিই, জীবন অনেক কিছুই শিখিয়ে দিল। বোঝার আগেই জীবন আমাকে কত কিছু বুঝিয়ে দিল। বড় হওয়ার স্বপ্নে শৈশব কাটিয়ে দিলাম। আজ একটাই দুঃখ, কেন যে শৈশবটাকে হারালাম! এইসব ভাবতে ভাবতে চলে যাব একদিন। আমার জন্য কেউ হয়তো কাঁদবে কিছুদিন। অতঃপর আমি হারিয়ে যাব কালের অতল গহ্বরে। আপনি কি কখনও স্বপ্ন দেখেছেন?

আমি দেখেছিলাম। আজব একটা স্বপ্ন, যা বাস্তব হবার নয়। একটা মনকে ভালবেসেছিলাম, সেটা হারিয়ে গেছে। কেন হারিয়েছে অথবা কখন হারিয়েছে তার কিছুই আমার ষ্পষ্ট মনে নেই আজ। তবে জীবনের এই নির্বাক পথে আজও খুঁজি তার চেনা মুখ, নিকষ কালো আঁধারে খুঁজে বেড়াই তার হারানো স্মৃতি। আঁধারটাকে এখন আমার বড় আপন মনে হয়। দুঃখই আমার চিরসাথি, সেটা নিয়েই বেঁচে আছি। নিজের মনকে নিজেই সান্তনা দেই এই বলে, “দুঃখে যাদের জীবন গড়া, তাদের আবার দুঃখ কিসের?”

কি অপরাধ ছিল আমার বলে গেলে না? জানি তুমি এখন অনেক ভালো আছ, নিজের ভুবনে নিজেকে নিয়ে ব্যাস্ত। তোমাকে সময় দেয়ার এখন অনেকই আছে। ফুলের কাছে ভ্রমর আসবে এটাই স্বাভাবিক। তুমি বসন্তের ভ্রমর চিনতে ভুল করনা। নিকষ কাল মেঘ দেখে তুমি একদিন আত্মহারা হয়েছিলে, বীভৎস করে দিয়েছে ভালোবাসার সুন্দর মুখ। মেয়ে তুমি কি দেখেছ কোনদিন আমার ব্যথায় ভরা এ মন, তুমিই আমাকে বুঝতে পারনি, বুঝতে পারনি আমার ভালোবাসার গভীরতা।

ইন্দ্রধনুর মত সাজাতে ছেয়েছিলাম আমার ভালোবাসা। তোমার ঐ অবুঝ মনকে আমি আশ্বস্ত করতে পারিনি। অতীতকে ভুলে গড়ে দিতে ছেয়েছিলাম এক রাঙ্গা প্রভাত। আজ তুমি ছাড়া আমি বিষণ্ণ, বড্ড একা। এ মনে অনেক কথা জমাট বেঁধে আছে। ভালোবাসার অনুভুতিগুলো দিন দিন মুখ থুবরে পরছে। জীবনের খাতায় অনেক অংক কষেছি, যোগ-বিয়োগ, গুন-ভাগ। এতো কিছু এখন আর মাথা ধরে না। এখন আর অংকের ফলাফল আশা করি না। পৃথিবীতে ভালবাসা না থাকলে বোধ হয় ভালো হতো তখন সব মানুষকে একভাবে দেখা যেতো। ভালবাসা আছে বলে স্বার্থও আছে। খুব কাছে গিয়ে ফিরে আসি এই ভেবে মিথ্যে বলছি না তো?

ভাবছি, আর ভালবাসায় বন্ধুর পথে পা বাড়াবো না। কারন জানি না, কোন পথে কে দাঁড়িয়ে আছে এক বুক ভালবাসা নিয়ে যদি মায়ায় পড়ে যাই, যদি ফিরে না আসতে পারি।  সত্যি ভালবাসাকে উপেক্ষা করবার শক্তি সবার থাকে না। আমার ও নেই। আজ আর আমার কোনো প্রশ্ন নেই। কিছু জানার নেই। শুধু চাই, তুমি ভালো থাকো। সুখী হও, জীবনকে উপভোগ করো। আমিও হয়তো ভালোই থাকবো, যতটা ভালো থাকা যায় তোমাকে ছাড়া। কিছু মানুষ জীবনে হঠাৎ করে আসে আবার হঠাৎ করেই হারিয়েও যায়। শুধু দিয়ে যায় না ভুলতে পারা কিছু সময় আর কিছু স্মৃতি।

২৬/০৬/২০২২, ০৯.০০ AM

Obinash

শত শত ষ্পার্মের সাথে যুদ্ধ করে একটি মাত্র ষ্পার্ম মায়ের ওভারিতে পৌছুতে পেরেছিলো। সেটাই আমি, এক ও অদ্বিতীয়। নাম আমার অবিনাশ। যে সব দৃশ্য ভাবায়, বুকের ব্যাথা বাড়ায়, সেসব নোট করে করে বেড়ে উঠছি। একদিন সব সত্য ফাঁস করে দেবো বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *