Author: Kuasha

অভিজ্ঞতামতামত

অধিকার আর উপকারিতার হালচাল

বহুদিন আগে আমার বাবা তার খালি জমিতে একটা গরিব পরিবারকে থাকতে দিয়েছিলেন। বেশ কয়েক বছর পর বাবা বাড়ি করার জন্য জমিটা ছাড়তে বললে তারা ছাড়তে রাজি হলো না। পরে অনেক কসরত করে, টাকা পয়সা দিয়ে তাদেরকে সরানো হয়েছিল। শুনে যা বুঝলাম, একটা জমিতে অনেকদিন থাকলে নাকি তাতে তার অধিকার জন্মে যায়। আমিতো অবাক। দয়া করে থাকতে দিয়েছে। কোথায় কৃতজ্ঞ হবে।

Read More
অনুপ্রেরণা

আইনষ্টাইন, শাহজাহান ও তাদের আংশিক জীবন

আইনস্টাইনকে নিয়ে ন্যাশনাল জিওগ্রাফি একটা সিরিজ দেখাচ্ছে। আইনস্টাইন কতোটা জিনিয়াস ছিলেন সেটা জানতে এই সিরিজ দেখা যেতেই পারে। ব্যক্তি আইনস্টাইন কেমন ছিলেন সেটা জানতে এই সিরিজ দেখা উচিত হবেনা। অলস লোক খুব ভালো চিঠি লিখতে পারে। কাজেই তিনি প্রেমপত্রও লিখেছিলেন তাঁর প্রথম স্ত্রী মিলেভা মেরিককে। সেই চিঠি পড়ে সার্বিয়ান মেয়ে মিলেভা হাবুডুবু খেলেন। এক সময় দেখা গেলো মিলেভা প্রেগন্যান্টও হয়ে গেছেন।

Read More
ব্যক্তিগত

অর্থহীন জীবনের সাথে অর্থবহ ঈদের চাঁদ

এই পৃথিবীতে নিজের জীবনের কথা না ভেবে, নিজের সব কিছু বিসর্জন দিয়ে কারো জন্যেই কিছু করতে নেই। হোক সে জন্ম দাতা পিতা কিংবা গর্ভধারিনী মাতা, হোক সে নিজের ঔরসজাত সন্তান কিংবা রক্তের ভাই-বোন। এই পৃথিবীতে একমাত্র মানুষকে মূল্যায়ন করা হয় অর্থ দিয়ে। অর্থ নেই তো সে মূল্যহীন। তার সব ত্যাগ, বিসর্জন, ভালোবাসা মূল্যহীন। ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সবাই।

Read More
লাইফষ্টাইল

নিজের সম্পর্কে যে শব্দ বলা বারণ

কারো প্রশংসা করতে আমরা নানা বিশেষণ ব্যবহার করি। তবে এসব ব্যবহারে সচেতন ও সতর্ক থাকা জরুরি। কেউ আপনাকে ‘ক্যারিশম্যাটিক’ বললে খুশি হয়ে যাবেন। কিন্তু আপনি যদি নিজেকেই ‘ক্যারিশম্যাটিক’ বলেন, তবে সবাই বুঝবে আপনি জোকার। এমন আরো ১০টি শব্দ জানুন যেগুলো নিজের সম্পর্কে ব্যবহারের আগে সতর্কতা প্রয়োজন।
১. উদার : মানুষের জীবনের লেনদেনে উদারতা সবার কাছেই প্রশংসনীয়। প্রশংসা অর্জন করতে হয়।

Read More
অভিজ্ঞতা

ইফেক্ট – রিফ্লেক্ট অফ ভালবাসা

আপনি তো একটা ছেলেকে ভালোবাসেন! আপনারা ঘুরে বেড়ান, ডেটিং করেন বিভিন্ন রেস্তোরায়, লাঞ্চ করেন, শপিং করেন। এই সবগুলো খরচ আপনার বয়ফ্রেন্ড বহন করে। কিন্তু আপনি ভালো করেই জানেন, আপনি যেমন স্টুডেন্ট, আপনার বয়ফ্রেন্ডও স্টুডেন্ট। সে এই টাকা গুলো কোথা থেকে এনে খরচ করছে, একবারও তাকে জিজ্ঞেস করেছেনকি? নাকি হাত ভর্তি শপিং আর পেট ভর্তি ফাষ্ট ফুড খেয়ে খুশী হয়েই যাচ্ছেন?

Read More
অভিজ্ঞতা

প্রসঙ্গ বিবাহঃ টাকায় যোগ্য নাকি যোগ্যতায় টাকা

বিয়ের বয়স নিয়ে কয়েকদিন আগে আলোচনা জমে উঠেছিল ব্লগে। যারা এই বিষয়ক আলোচনায় অংশ নিয়েছেন, তাদের অধিকাংশের মতামত হচ্ছে, ছেলেদের বিয়ের বয়স ২৫ আর মেয়েদের ২২ এর কাছাকাছি। তবে অনেকেই মনে করেন, স্ত্রীকে ভরণপোষণ করার আর্থিক যোগ্যতা না হলে বিয়ে করা ঠিক না। প্রশ্ন হচ্ছে, ভরণপোষণের আর্থিক যোগ্যতা টাকার অংকে কত? কত টাকা মাসিক আয় হলে একজন তরুন বিয়ের চিন্তা করতে পারে?

Read More
অভিজ্ঞতা

আইফোন ও সংসার জীবন

সজিবের সাথে আমার দেখা হয়েছিল টিএসসি তে। আমার এক বন্ধুর সাথে দেখা করতে এসেছিল। সদ্য বিদেশ ফেরত, হাতে আইফোন ৩। সময় টা ২০০৭। আমার দেখা কিপ্যাড বিহিন ফোন সেটাই প্রথম, আমি টেকনোলোজির অত খবর রাখতাম না। একটা মাত্র বাটন দিয়ে কিভাবে ফোন চালায়, সেটাই বিস্ময় ছিল আমার কাছে। সজিবের বিস্ময় ছিলাম আমি। পয়লা ফাল্গুনের উৎসব। বাসন্তী শাড়ি, হাতভর্তি কাচের চুড়ি।

Read More
গল্পছোট গল্প

পিচাশ কাহিনী

গভীর রাত, ঘড়িতে ২টা বাজে। চারিদিকে তেমন কোন লোকজন নাই বললেও চলে। শুধু দুইটা ছেলে মেয়ে কাউন্টারে বসে আছে বাসের অপেক্ষায়। কাউন্টার ফাঁকা শুধু টিকিট মাস্টার বসে আছে। আশে পাশের কাউন্টার গুলোরও একই অবস্থা। আর অন্য মানুষ বলতে শুধু দুই একটা হকার। ছেলে মেয়ে দুটো অনেক দুর থেকে এসেছে ঢাকায় যাওয়ার জন্য। ওরা একে অপরকে খুব ভালবাসে তাই পালিয়ে এসেছে।

Read More
অনুপ্রেরণা

বিপন্ন অশ্লেষ

আপনি সুইসাইড করবেন, লাফ দিলেন ১০০ তলা ভবনের ছাদ থেকে। কি ঘটবে? যাই ঘটুক, তবে এর চেয়ে ফালতু ব্যপার আর হতে পারে না। আপনি ৯৯ তলা পর্যন্ত পড়তেই আপনার মনে হবে রান্না ঘরে গ্যাসের চুলা জ্বলছে, চুলাটা বন্ধ করে রাখা উচিত ছিল, বড় ধরনের যেকোন দুর্ঘটনা ঘটতে পারে। এরপর ৯৮ তলা, ৯৭ তলা, ৯৬ তলা, ৯৫ তলা, ৯৪, ৯৩, ৯২, ৯১… আপনি পড়তেই থাকলেন।

Read More
অভিজ্ঞতা

ওটা নব্বই দশক ছিলো

বন্ধু আমার জানালো, কোচিং ক্লাস এর পেছনের বেঞ্চে বসা মেয়েটা অপলক ভাবে তাকিয়ে থাকে। কিছু একটা বলতে চায় মেয়েটা। দুচোখ ভরা কথা। মেয়েটাকে আমি মোটেও পছন্দ করতাম না। পড়া না পারলে স্যার খুব আগ্রহের সাথে ছেলেদের পেছনদিকে জ্বালি বেতের প্রয়োগ করতে পছন্দ করতেন। এসময় মেয়েটা দাত বের করে তাকিয়ে থাকতো। ঘটনা কিছুদিন পর সিরিয়াস লেভেলে চলে গেলো। চুল স্পাইক করা।

Read More