অনুপ্রেরণা

অনুপ্রেরণা মানে হল কাউকে কোন কাজের ব্যাপারে কোন উপায়ে আগ্রহী করে তোলা। হ্যাঁ এটি প্রত্যেকের জীবনেই প্রয়োজন হয়। তবে অনুপ্রেরণা কেবল ভাল কাজের ক্ষেত্রেই দেয়া উচিত এবং শুধু সত্য কথার মাধ্যমেই দেয়া উচিত।

অনুপ্রেরণা

রসায়নে বন্ধুত্ব নাকি বন্ধুত্বের রসায়ন

বন্ধু আয়নার মতন। আয়নার ভেতরের আর বাইরের মানুষ যেমন একই, বন্ধুর কাতারে আশরাফ আর আতরাফ একই সত্ত্বার ভিন্ন বহিঃপ্রকাশ। কিছু বন্ধুত্ব পানির মতন। কেন্দ্রে ধনাত্বকতা আর দুপাশে ডেল্টা ঋণাত্বকতা নিয়ে অন্য সব বন্ধনের সাথে লবণের মতন মিলে একাকার। বন্ধুত্বের উষ্ণ সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠলে একজন আরেকজনকে ছেড়ে চলে যায়। পানির পক্ষে এই চলে যাওয়াটা সহজ। লবণের ক্ষেত্রে নয়। কিন্তু কেন ছেড়ে যায়?

Read More
অনুপ্রেরণা

আইনষ্টাইন, শাহজাহান ও তাদের আংশিক জীবন

আইনস্টাইনকে নিয়ে ন্যাশনাল জিওগ্রাফি একটা সিরিজ দেখাচ্ছে। আইনস্টাইন কতোটা জিনিয়াস ছিলেন সেটা জানতে এই সিরিজ দেখা যেতেই পারে। ব্যক্তি আইনস্টাইন কেমন ছিলেন সেটা জানতে এই সিরিজ দেখা উচিত হবেনা। অলস লোক খুব ভালো চিঠি লিখতে পারে। কাজেই তিনি প্রেমপত্রও লিখেছিলেন তাঁর প্রথম স্ত্রী মিলেভা মেরিককে। সেই চিঠি পড়ে সার্বিয়ান মেয়ে মিলেভা হাবুডুবু খেলেন। এক সময় দেখা গেলো মিলেভা প্রেগন্যান্টও হয়ে গেছেন।

Read More
অনুপ্রেরণা

সময় আসবেই

নিউইয়র্ক তো ক্যালিফোর্নিয়া থেকে তিন ঘন্টা এগিয়ে। ক্যালিফোর্নিয়াতে যখন ভোর হয় নিউইয়র্কে তখন সকাল। তার মানে এই নয় ক্যালিফোর্নিয়া স্লো কিংবা নিউইয়র্ক ফাস্ট! তাঁরা তাদের নিজস্ব সময়ে কাজ করছে। কারণ, এটাই তাদের টাইম জোন। কেউ একজন হয়ত এখনো সিংগেল। জীবনের নানান হিসেবের গরমিলে এখনো মানুষটা মনের মতো কাউকে খুঁজে পায় নি। অন্যদিকে আরেকজন বিয়ে করার ১০ বছর পরও সুখে নেই।

Read More
অনুপ্রেরণা

সময়ের সমন

যাদু বা ম্যাজিক আমাদের সবাইকেই মুগ্ধ করে। আমরা যুগপৎ মুগ্ধতা আর অবিশ্বাস নিয়ে রুদ্ধশ্বাসে উপভোগ করি, যাদুকরের মনোমুগ্ধকর যাদু। কিন্তু সেই ম্যাজিকগুলাকেই যখন টিভিতে শ্লো-মোশনে দেখানো হয় কিংবা ট্রিক্সগুলিকে ভেঙ্গে ভেঙ্গে দেখানো হয়, তখন আর ততটা ভালো লাগে না। তাই না? ম্যাজিককে আর ম্যাজিক বলে মনে হয়না। মনে হয়, অরডিনারি কোন ব্যাপার-স্যাপার। সেই একই হাত-পায়ের কারসাজি, একই অঙ্গভঙ্গি, একই ট্রিক্স।

Read More
অনুপ্রেরণা

২৭ বছরে ছুটি না নেয়ায় উপহার প্রায় ২ কোটি টাকা

কথায় বলে কষ্ট করলে ফল মেলে। কাজের প্রতি একনিষ্ঠ হলে দেরি করে হলেও তার পুরস্কার যে ঠিকই পাওয়া যায়, সে কথাই প্রমাণ করলেন এক বেসরকারি সংস্থার কর্মী। দীর্ঘ ২৭ বছরের কর্মজীবনে কখনও ছুটি নেননি। আর তারই স্বীকৃতি স্বরূপ সেই কর্মী পেলেন প্রায় দুই কোটি টাকা! বার্গার কিং নামে বেসরকারি ফুড চেইন একটি সংস্থার কর্মী কেভিন ফোর্ড।

Read More
অনুপ্রেরণা

ভুলে যাবার নিয়ম

মজার ব্যাপার হল ইচ্ছে করলেই তুমি কোন কিছু মনে রাখতে পারবে। তবে ইচ্ছে করলেই কোন কিছু ভুলে যেতে পারবে না। আমার সাজেশন হল কাউকে অথবা কোন কিছু ভুলে যেতে চাইলে সেটা ‘ ভুলে যেতে চাই’ এরকম কোন সিদ্ধান্তে আসার প্রয়োজন নেই। ‘ভুলে যেতে চাই’ শব্দ গুলোই তাকে মনে করিয়ে দিবে! কেউ হঠাৎ চলে গেলে প্রথম দিকে তোমার খুব কষ্ট হবে।

Read More
অনুপ্রেরণা

বিপন্ন অশ্লেষ

আপনি সুইসাইড করবেন, লাফ দিলেন ১০০ তলা ভবনের ছাদ থেকে। কি ঘটবে? যাই ঘটুক, তবে এর চেয়ে ফালতু ব্যপার আর হতে পারে না। আপনি ৯৯ তলা পর্যন্ত পড়তেই আপনার মনে হবে রান্না ঘরে গ্যাসের চুলা জ্বলছে, চুলাটা বন্ধ করে রাখা উচিত ছিল, বড় ধরনের যেকোন দুর্ঘটনা ঘটতে পারে। এরপর ৯৮ তলা, ৯৭ তলা, ৯৬ তলা, ৯৫ তলা, ৯৪, ৯৩, ৯২, ৯১… আপনি পড়তেই থাকলেন।

Read More
অনুপ্রেরণা

দ্বিতীয় মৃত্যুর আগে

আপনি বাসা থেকে কোন এক গন্তব্যের উদ্দেশ্যে বের হয়েছেন এবং আপনার হাতে সময় খুবই কম। তাড়াহুড়ো করে বাসে উঠলেন, কিন্তু হঠাৎ করে রাস্তার মাঝে বাসের চাকা পাংচার। বাসের কর্মচারীরা আপনাদের অনুরোধ করলো ২০ মিনিট অপেক্ষা করতে। কিন্তু আপনি যেই জায়গায় আছেন সেখানেই অসংখ্য বাস আছে আপনার গন্তব্যের। আপনি কি করবেন? নিশ্চয়ই আপনি আর অপেক্ষা না করে সেই বাসে উঠে যাবেন।

Read More
অনুপ্রেরণা

প্রভাত বন্দনায় হৃদয়

আপনি অনেক ভালবাসেন, কিংবা অনেক ভালবাসা চাইছেন সেই মানুষটার কাছ থেকে। কিন্তু আপনি কি সত্যি বুঝেন ভালবাসা কি? চলুন ভেবে দেখি। ভালবাসাকে যদি একটা ঘর মনে করি, আপনি আর আপনার সেই মানুষটা হচ্ছে সেই ঘরের মেঝে আর ছাঁদ। প্রকৃত পক্ষে হ্যা বলা, রাজি হওয়া অথবা ভালবাসা গ্রহণ করার পর এই ঘর তৈরি হয়। কিন্তু বেশীরভাগ মানুষই এই হ্যা নিয়েই সন্তুষ্ট।

Read More
অনুপ্রেরণা

সফল ও সফলতা

ব্যক্তিত্ব ও মনোভাব! সম্পূর্ণই আত্মিক এবং মনস্তাত্মিক। একজন মানুষের সফলতার পিছনেও এর ভূমিকা রয়েছে। একজন সফল মানুষের পজিটিভ চিন্তা-ভাবনাই কিন্তু তার সফলতার প্রধান কারণ। একজনের ব্যক্তিত্ব কিংবা চিন্তা-ধারা দ্বারা সে যেমন নিজে প্রভাবিত সাথে সাথে তার সমাজও প্রভাবিত। যে পজিটিভ চিন্তা-ধারা দিয়ে নিজের সমাজকে প্রভাবিত করে কিংবা তার আশেপাশের মানুষকে স্বপ্ন দেখতে সাহায্য করে সে কিন্তু মনের দিক দিয়ে জিতে গেল।

Read More