সফল ও সফলতা
ব্যক্তিত্ব ও মনোভাব! সম্পূর্ণই আত্মিক এবং মনস্তাত্মিক। একজন মানুষের সফলতার পিছনেও এর ভূমিকা রয়েছে। একজন সফল মানুষের পজিটিভ চিন্তা-ভাবনাই কিন্তু তার সফলতার প্রধান কারণ। একজনের ব্যক্তিত্ব কিংবা চিন্তা-ধারা দ্বারা সে যেমন নিজে প্রভাবিত সাথে সাথে তার সমাজও প্রভাবিত। যে পজিটিভ চিন্তা-ধারা দিয়ে নিজের সমাজকে প্রভাবিত করে কিংবা তার আশেপাশের মানুষকে স্বপ্ন দেখতে সাহায্য করে সে কিন্তু মনের দিক দিয়ে জিতে গেল। আবার যাকে নতুন করে স্বপ্ন দেখাল তার কাছেও সে একজন অনুপ্রেরণার মানুষ। কথা হচ্ছে এই সফল চিন্তা ধারাকে কিভাবে তৈরি করবেন কিভাবে কাজে লাগাবেন।
একটা কথা আছে যে আপনার চিন্তা-ধারাই সবকিছু। আপনি কোনকিছুকে কিভাবে নিচ্ছেন বা কিভাবে নেয়া উচিত ছিল তা আপনার ব্যক্তিত্বের প্রভাবক। এক্ষেত্রে একটি কথা না বললেই নয় “হেরে যাওয়ার আগেই মরে যাবেন না”। আপনার মনোভাব যেন এমন না হয় আমাকে দিয়ে হবে না। যখনই নিজেকে বিশ্বাস করাতে পারবেন হ্যা, আপনি পারেন। তখন অন্যদেরও এই চিন্তাধারার মাঝে নিয়ে আসা সম্ভব আপনাকে দিয়েই। একটা মশার গল্প বলি আপনাদের।
এক বাচ্চা মশা সদ্যই উড়তে শিখেছে। মশার বাবা পিচ্চিকে বলল,
– যাও ঘুরে আস।
পিচ্চি যখন ঘুরে ফিরে আসলো বাবা মশা জিজ্ঞেস করল,
– কি কেমন লাগল?
পিচ্চি বললো,
– বাবা ভালই লেগেছে। সবাই আমাকে দেখে অনেক অনেক হাততালি দিয়েছে।
আর এটাই আপনার জন্যে পজিটিভ মনোভাব। ব্যক্তিত্ব বা সফল মনোভাব আপনার সন্তুষ্টির উপরও নির্ভরশীল। আপনি আপনার প্রাপ্তি নিয়ে সন্তুষ্ট না হতে পারলে লিখে রাখুন আপনি সামনে এগোতে পারবেন না।
আপনি যা বা আপনার প্রাপ্তি যতটুকুই তা নিয়ে আপনাকে খুশি হতে হবে। আপনাকে সন্তুষ্ট হতেই হবে। ছোট ছোট জলকণা থেকে যেমন নদী-সমুদ্র তেমন ছোট ছোট প্রাপ্তি ভবিষ্যৎ এর দরজা খুলে দেয়। সফলতা এবং সুন্দর চিন্তাধারার জন্যে আরেকটি বিষয় খেয়াল রাখা জরুরি। আপনি কতটা পরিশ্রমী-কতটা উদ্যমী তা। আপনি আপনার সফলতার পিছে ছুটছেন কিন্তু মাঝপথে থেমে গেলেন। হবে না। আপনি পথ হারাতে পারেন, পনি পথ থেকে বিচ্যুত হতে পারেন। কিন্তু থামা যাবে না। আর এই ছুটে চলাই আপনার সফলতা। আপনার সফলতাকে ছিনিয়ে আনার সুস্থ-সুন্দর মনোভাবই আপনাকে জয়ের শির্ষে নিয়ে যাবে।
২২/০৬/২০২২, ০৯.৩০ AM
