Month: June 2022

লাইফষ্টাইলস্বাস্থ্য

এন্টিবায়োটিকের জ্যাকেট বৃত্তান্ত

ঘটনা এক –
– ডাক্তার, আমার ছেলের কী হয়েছে?
– জ্বর হয়েছে।
– হে আল্লাহ এ কী অসুখ দিলা আমার ছেলেরে? কী পাপ করছিলাম আমি? আমার এখন কী হবে?
– যা হবার হয়ে গেছে। ছেলেকে বাড়িতে নিয়ে যান। যা খেতে চায় খাওয়ান। চেষ্টা করুন শেষকটা দিন যাতে ভালো কাটে তার।

Read More
অনুপ্রেরণা

ভুলে যাবার নিয়ম

মজার ব্যাপার হল ইচ্ছে করলেই তুমি কোন কিছু মনে রাখতে পারবে। তবে ইচ্ছে করলেই কোন কিছু ভুলে যেতে পারবে না। আমার সাজেশন হল কাউকে অথবা কোন কিছু ভুলে যেতে চাইলে সেটা ‘ ভুলে যেতে চাই’ এরকম কোন সিদ্ধান্তে আসার প্রয়োজন নেই। ‘ভুলে যেতে চাই’ শব্দ গুলোই তাকে মনে করিয়ে দিবে! কেউ হঠাৎ চলে গেলে প্রথম দিকে তোমার খুব কষ্ট হবে।

Read More
গল্পছোট গল্প

পিচাশ কাহিনী

গভীর রাত, ঘড়িতে ২টা বাজে। চারিদিকে তেমন কোন লোকজন নাই বললেও চলে। শুধু দুইটা ছেলে মেয়ে কাউন্টারে বসে আছে বাসের অপেক্ষায়। কাউন্টার ফাঁকা শুধু টিকিট মাস্টার বসে আছে। আশে পাশের কাউন্টার গুলোরও একই অবস্থা। আর অন্য মানুষ বলতে শুধু দুই একটা হকার। ছেলে মেয়ে দুটো অনেক দুর থেকে এসেছে ঢাকায় যাওয়ার জন্য। ওরা একে অপরকে খুব ভালবাসে তাই পালিয়ে এসেছে।

Read More
গল্পছোট গল্প

একজন কিশোরীর পোস্টমর্টেম

মৃত কিশোরীর সৌন্দর্য বর্ণনা গুরুত্বপূর্ণ নয়, তবুও বর্ণনা করা হল। লম্বা এবং শুষ্ক চুল। মনে হচ্ছে কিছুক্ষন আগে শ্যাম্পু করে চুল শুকিয়েছে। মেয়েটা দাঁড়িয়ে থাকলে নিশ্চয় এই চুলে ঢেউ খেলত। টানটান মায়াবী চিবুক। চোখ বন্ধ থাকায় চোখের সৌন্দর্য কেমন বোঝা যাচ্ছেনা। কিশোরীর মৃত শরীরটাকে টেবিলের উপরে শুয়ে দেওয়া হয়েছে। টানটান করে। মাথার নিচে আধাগজ চৌকাঠ। চৌকাঠটাকে বালিশ হিসাবে ব্যবহার করা হয়।

Read More
অনুপ্রেরণা

বিপন্ন অশ্লেষ

আপনি সুইসাইড করবেন, লাফ দিলেন ১০০ তলা ভবনের ছাদ থেকে। কি ঘটবে? যাই ঘটুক, তবে এর চেয়ে ফালতু ব্যপার আর হতে পারে না। আপনি ৯৯ তলা পর্যন্ত পড়তেই আপনার মনে হবে রান্না ঘরে গ্যাসের চুলা জ্বলছে, চুলাটা বন্ধ করে রাখা উচিত ছিল, বড় ধরনের যেকোন দুর্ঘটনা ঘটতে পারে। এরপর ৯৮ তলা, ৯৭ তলা, ৯৬ তলা, ৯৫ তলা, ৯৪, ৯৩, ৯২, ৯১… আপনি পড়তেই থাকলেন।

Read More
ইসলামধর্ম

বউ নাকি মা

– হুজুর! “বউ হারালে একশ টা বউ পাওয়া যাবে, কিন্তু মা হারালে আর পাওয়া যাবে না”- কথাটি কতটুকু সঠিক?
~ কথাটি বাহ্যিক ভাবে খুবই সঠিক মনে হলেও এরকম বলা অত্যন্ত খারাপ এবং শয়তানী মস্তিষ্ক প্রসূত।তোমার স্ত্রী কিন্তু তোমার সন্তানের মা। সুতরাং, প্রত্যেক স্ত্রীর ভেতরেই একজন মা লুকিয়ে থাকেন। আরেকটা কথা, মায়ের প্রয়োজনীয়তা পূরণে অনেক সময় তোমার আরো ভাই-বোন আছেন।

Read More
অভিজ্ঞতা

ওটা নব্বই দশক ছিলো

বন্ধু আমার জানালো, কোচিং ক্লাস এর পেছনের বেঞ্চে বসা মেয়েটা অপলক ভাবে তাকিয়ে থাকে। কিছু একটা বলতে চায় মেয়েটা। দুচোখ ভরা কথা। মেয়েটাকে আমি মোটেও পছন্দ করতাম না। পড়া না পারলে স্যার খুব আগ্রহের সাথে ছেলেদের পেছনদিকে জ্বালি বেতের প্রয়োগ করতে পছন্দ করতেন। এসময় মেয়েটা দাত বের করে তাকিয়ে থাকতো। ঘটনা কিছুদিন পর সিরিয়াস লেভেলে চলে গেলো। চুল স্পাইক করা।

Read More
ব্যক্তিগত

রেফারেন্স

– আচ্ছা রবীন্দ্রনাথ কি খেলাধুলা করতেন?
– করতেন মানে, নিয়মিত করতেন। যদিও তিনি খুব একটা ভালো খেলোয়াড় ছিলেন না। একটা গানে তিনি নিজেই বলছেন ‘তোমার সাথে বারে বারে হার মেনেছি এই খেলাতে’। বোঝাই যাচ্ছে – হারুপার্টি ছিলেন।
– ওহ, আচ্ছা। তা উনি কী খেলা খেলতেন? ফুটবল না ক্রিকেট?
– আরে নাহ, ওসব ধুলো ময়লায় গড়াগড়ি খাওয়া খেলা কি জমিদারের ছেলেরা খেলে?

Read More
অপরাধবাংলাদেশ

স্টকহোম সিনড্রোম

স্টকহোম সিনড্রোম নামে একটা কথা ক্রিমিনাল সাইকোলোজিতে বেশ জনপ্রিয়। ঘটনাটা ছিলো ১৯৭৩ সালের, সুইডেনের স্টকহোমের এক ব্যাংকে কিছু মিলিট্যান্ট অপহরনকরে ব্যাংকের কয়েকজনে। ভেতরে জিম্মি করে রাখা হয় ব্যাংক কর্মকর্তাদের। ১৯৭৩ সালে সুইডিশ ব্যাংকের ভল্টে জিম্মি থাকা এই হস্টেজরা ডাকাতদের সাথে ৬ দিন একসাথে থাকে। একসাথে থাকার ফলে তাদের মনে কিডন্যাপারদের জন্য একটা সিমপ্যাথির তৈরী হয়। সিমপ্যাথি মোড় নেয় আনুগত্যে।

Read More
লাইফষ্টাইল

শহরের ভিতরে যে শহর

সিঙ্গেল লাইফের মানুষ গুলো আসলে সিঙ্গেল থাকে না। তাদের সাথে সব সময় কেউ একজন থাকে। খুব সুন্দর কোন দৃশ্য দেখার পর তারা ভাবে, যেদিন মানুষটার সাথে পরিচয় হবে সেদিন তাকেও নিয়ে আসবে। আকাশে কোন বিমান উড়ে গেলে তার কথা মনে পড়ে। জয় গোসাম্বির কবিতা পড়ার সময় তাকে চোখের সামনে দেখা যায়। এক এক লাইনে তাকে এক এক জামায় দেখা যায়।

Read More