অবিবাহের বিবাহিত ভ্রাতা সমাচার
বিবাহিতদের জন্য অনেক জ্ঞানী গুনী জন অনেক কথা, কাব্য, শিল্প, সাহিত্য রেখে গেছেন। কিন্তু অবিবাহিত ভাইদের জন্য আজকের এই লেখার অবতারনা। আপনি অবিবাহিত হয়ে থাকলে নিচের টিপস গুলো শুধুমাত্র, একান্তই আপনার জন্য।
১। বিবাহিত বন্ধুদের থেকে একটু দূরত্ব বজায় রেখেই বসা ভালো। কারন নচিকেতা বলেছেন, পুরুষ মানুষ দুই প্রকার – জীবিত এবং বিবাহিত।
২। বিবাহিত বন্ধুদেরকে বন্ধু সুলভ না হয়ে সিনিয়র সুলভ আচরন করুন।