ব্যক্তিগত

টাকা আনা যখন না পাই 

আমরা জাতি হিসেবে খুব কিউট। আর সে কারনেই, টাকা ধার নিয়ে সেটা ফেরত না দেয়া যেন বাঙ্গালী জাতির আবহমান ঐতিহ্যের খুব গুরুত্বপূর্ন অংশ। তাই ভবিষ্যতে কাউকে টাকা ধার দেবার সময় কথাটা অবশ্যই মনে রাখবেন। আমার ফেইসবুকের ফ্রেন্ড লিষ্টে এমন বেশ কয়েকজন বহাল তবিয়তেই আছেন।

যাদের মা/শাশুরির অসুখ, হাসপাতালে ভর্তি, ব্যবসা খারাপা ইত্যাদি নানান অযুহাতে টাকা ধার নিয়ে আর ফেরত দেন নাই কিংবা দেবার নাম ও নেন নাই। আমার সামনে পরলে তারা এমন ভাব করেন দেখে মনে হয়, আমি না উল্টো এরাই টাকা ধার দিয়ে কিনে নিয়েছেন আমাকে। আর আমি হতভাগা তাদের টাকা ফেরত না দিয়ে পালিয়ে বেরাচ্ছি। 

যারা টাকা ধার দেন তাদের জেনে রাখা ভালো – কখনো কাউকে টাকা ধার দিলে তা অবশ্যই দলিল করে দিবেন। ধারের নিরাপত্তার ব্যাপারে কোন জামিনদারকে বিশ্বাস করবেন না। আপনার টাকা মার গেলে সেই জামিনদার চাচা/খালু/ভাই আপনার কোন উপকারেই আসবে না। বড়জোর আপনাকে নিয়ে কয়েকদিন এদিক সেদিক দৌড়াবে।

আর সেই জামিনদার যদি হয় আপনার কোন মুরুব্বী, তাহলে তো কথাই নেই। আগুন খেয়ে কয়লা বের করা ছাড়া আপনার আর কিছুই করার থাকবে না। এখানে উল্ল্যেখ্য যে, সচরাচর মানুষ যে পরিমান টাকা ধার নেয় তা দলিল সম্পাদন পূর্বক ধার দিতে গেলে খাজনার চেয়ে বাজনাই বেশী হবে।

অন্য দিকে দল বা লীগের উপর টাকা উদ্ধার করার ব্যাপারে ভরসা করছেন? করতে থাকুন তবে একই সাথে প্রতিদিন বানরের পিঠা ভাগের গল্প একবার করে হলেও পড়ুন। কথা দিতে পারি আপনি অতি শীঘ্র ‘আলোকিত’ মানুষে পরিনত হবেন। একবার মাত্র ২০,০০০/- টাকা উদ্ধারের জন্য ক্লায়েন্টের সাথে দেন দরবার করে করে যখন আমি ব্যর্থ তখন উকিল মারফত তাকে উকিল নোটিশ পাঠিয়ে সেবেলায় যাত্রা রক্ষা হয়েছিলো আমার।

এখানে উল্লেখ্য যে আমি তখন বাংলাদেশের একটি স্যাটেলাইট টিভি চ্যানেলে “অ্যাসিস্ট্যান্ট নিউজ প্রডিউসার” হিসেবে কর্মরত ছিলাম। আমি আজো মাঝে মাঝে ভাবি, টাকা প্রাপ্তির কারন কি উক্ত উকিল নোটিশ নাকি আমার সাংবাদিক পদবী, কোনটা? 


১২/০৩/২০২২, ০৮.১০ PM 

Shamim Rony

পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার। খুব কাঠখোট্টা বিষয় নিয়ে বসবাস। চেষ্টা করি সমস্যার গভীরে যেয়ে ডুবুরীর মুক্তা আরোহনের মতোই সমস্যার সমাধান খুঁজে বের করে আনতে। জানার আগ্রহ প্রবল। এখনো নিজেকে এই বিশ্ব ভ্রম্মান্ডের ছাত্র বলেই মনে করি। টেকনোলজি ভালোবাসি, সেই সাথে ভ্রমন পিপাসুও বটে। টেক দুনিয়ার হাল-চাল, বিদেশী অনুবাদ ও বিদেশ ভ্রমনের অভিজ্ঞতার রসদ সম্বল করেই কলম ধরেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *