গল্পহাসির গল্প

ফ্রাইডে জোক্স

 ১) প্রিন্সিপাল ইব্রাহীম খা সাহেবের কাহিনী –

প্রিন্সিপাল সাহেব রাষ্ট্রীয় সফরে সদলবলে চীনে গেছেন। চাইনিজ হোস্টরা হেভী খাওয়া দাওয়ার আয়োজন করেছে, খেতে খেতে কাহিল হয়ে এক সময় তিনি হাত গুটিয়ে নিয়ে বললেন,

– আর পারবো না

– কি বলেন আর পারবো না!

(এই ফাকে আলগোছে প্রিন্সিপাল সাহেব তার পাজামার ফিতে আলগা করে নিলেন)

– ঠিক আছে, এতই যখন বলছেন, আরো দিতে বলুন। 

তারপরের ইতিহাস উনি আর লিখে যাননি, তবে আমরা ধরে নিতে পারি পাজামার ফিতে আলগা করাটা চরম ভাবে ফায়দামন্দ ছিল।

২) শেরে বাংলার কাহিনী –

শেরে বাংলা চেম্বারে বসে মক্কেলদের সাথে কথা বলছেন, মক্কেলে চেম্বার থৈ থৈ করছে, যাদের সাথে তিনি কথা বলছেন তারা ছাড়া বাকি সবাই একটু তফাতে লাইন দিয়ে বসে আছে। অপেক্ষমান মক্কেলদের মধ্যে এক রূপোপজীবিনীও আছে, অপেক্ষা করতে হওয়ায় তাকেই সব চাইতে বেশী বিরক্ত মনে হচ্ছে, মক্কেলদের সাথে কথা বলার ফাকে ফাকে শেরে বাংলা ব্যাপারটা উপলব্ধি করলেন। যখন সেই মহিলার পালা আসলো তখন তাঁকে যাবতীয় আইনী পরামর্শ দেবার পর শেরে বাংলা একটু মুচকি হেসে বললেন,

– মা (উনি সব রূপোপজীবিনীকেই মা বলে ডাকতেন) আপনাদের সাথে কিন্তু আমাদের উকিলদের একটা মিল আছে। আপনারা যেমন মানুষকে সেবা দেন, আমরাও দেই। কেবল তফাতটা হচ্ছে বয়সকালে আমাদের দর বাড়ে আর আপনাদের কমে। 

বোনাস –

এক ফরাসী জাজ ছিলেন যার দৃঢ় বিশ্বাস ছিল যে কোন অপরাধের পিছনে কোন না কোন মেয়ে অবশ্যই জড়িত থাকে। তাই যখনই উনি কেস পরিচালনা করতে কোর্টে উঠতেন তখনই জানতে চাইতেন,

– মেয়েটা কোথায়?

একবার তার কোর্টে এক কেস আসলো। এক লোক ফ্যাক্টরির সুউচ্চ চিমনী পরিস্কার করতে যেয়ে পা ফস্কে নিচে পরে মারা গেছে। পরিস্কার অপমৃত্যু কেস। এহেন কেসেও জাজ সাহেব কোর্টে এসে হুঙ্কার দিলেন,

– মেয়েটা কোথায়?

পুলিশ আর উকিলের তখন মুখ চাওয়া চাওয়ি অবস্থা।

– হুজুর, এই কেসে কোন মেয়ে নেই। লোকটা একাই ছিল।

জাজ সাহেব নাছোড়বান্দা, এটা হতেই পারেনা, আরো তদন্ত কর। কি আর করা আবার তদন্ত শুরু হল, তবে এবার আবিস্কার হল চিমনী পরিস্কার করার সময় ঘাড় ঘুরিয়ে এক সুন্দরীকে দেখতে যেয়েই এই বিপত্তি!

১৫/০৭/২০২২, ১০.০০ AM

Obinash

শত শত ষ্পার্মের সাথে যুদ্ধ করে একটি মাত্র ষ্পার্ম মায়ের ওভারিতে পৌছুতে পেরেছিলো। সেটাই আমি, এক ও অদ্বিতীয়। নাম আমার অবিনাশ। যে সব দৃশ্য ভাবায়, বুকের ব্যাথা বাড়ায়, সেসব নোট করে করে বেড়ে উঠছি। একদিন সব সত্য ফাঁস করে দেবো বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *