অনুবাদ গল্পগল্প

তার চেয়ে নরকই ভাল

মৃত্যুর অব্যবহিত পরক্ষনেই জয়ান নিজেকে খুবই অভিজাত জায়গায় আবিষ্কার করল। যেখানে ছিল সকল ধরণের সুবিধা ও সৌন্দর্য যা এতদিন শুধু পাওয়ার কল্পনাই করত সে। সাদা পোশাকধারী একজন ওস্ব তাকে বলে গেল,

– ‘এখানকার যাবতীয় সকল কিছুর উপরেই আপনার অধিকার, আপনার ইচ্ছামত আপনি খাদ্য, পানীয়, আনন্দ সবকিছু গ্রহন করতে পারেন।’

বিস্ময়াভূত জয়ান সব কিছুই উপভোগ করল যা সারাজীবন সে কল্পনাই করে আসছিল। কয়েক বছর আনন্দ উপভোগের পর সে ক্লান্ত হয়ে সাদা পোশাকধারীকে বলল,

– ‘আমি যা চেয়েছিলাম তার সবকিছুই উপভোগ হয়ে গেছে। এখন এইসবকে অর্থবহ ও বেশি উপভোগ্য করতে আমি কোন কাজ করতে চাচ্ছি।’

সাদা পোশাকধারী বলল,

– ‘আমি খুব দুঃখিত, এখানে সবই পাবেন, শুধু এই সুবিধা পূরণের ব্যবস্থা এখানে নেই।’

জয়ান বিরক্তের সাথে জবাব দেয়,

– ‘কি সাংঘাতিক। তাহলে কি আমি শুধুমাত্র বিছানায় বসে এই অন্তহীন সময় কাটাব? এর চেয়ে নরকই তো ঢের ভাল।’

সাদা পোশাকধারী তৎক্ষণাৎ গলা নিচু করে জয়ানের কানের কাছে এসে ফিসফিস করে বলল,

– ‘তাছাড়া আপনি কোথায় আছেন বলে আপনার মনে হচ্ছে?’

[অনুবাদ গল্প, পাওলো কোয়েলহো’র ক্ষুদে গল্প “আই উড রেদার বি ইন হেল” এর ভাবানুবাদ।]

২৮/০৫/২০২২, ০৯.৩০ AM

N-Desk

ন্যাশনাল ডেস্ক যা কোথাও কোথাও N-Desk নামেও পরিচিত। এই ডেস্ক থেকে অবিনশ ব্লগে বাংলাদেশের চলমান ঘটনা তুলে এনে পেশ করা হয়ে থাকে। আপনিও চাইলে বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে আমাদের লিখে পাঠাতে পারেন সম্প্রতি ঘটে যাওয়া যে কোন তথ্য কিংবা ঘটনা সম্পর্কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *