অনুবাদ গল্পগল্প

পৃথিবীকে পুনঃ একত্রীকরণ

বাবাটি পত্রিকা পড়ার চেষ্টা করছিল, কিন্তু তার ছোট্ট ছেলেটি তাকে নানাভাবে বিরক্ত করতেছিল। অবশেষে বাবা একেবারে ক্লান্ত হয়ে গেল। সে একটি পত্রিকার পাতা ছিঁড়ে পৃথিবীর মানচিত্র আঁকল এবং কয়েক টুকরা করে ছেলেটির হাতে দিয়ে বলল,

– ‘নাও, তোমার করার জন্য আমি কিছু একটা পেয়েছি। আমি তোমাকে একটি পৃথিবীর মানচিত্র দিয়েছি। একে ঠিকঠাক জোড়া দিয়ে আমার কাছে নিয়ে এসো।’

মানচিত্র জোড়া দিতে ছেলেটির সারাদিন লেগে যাবে এ বিষয়ে নিশ্চিত হয়ে সে আবার পত্রিকা পড়া শুরু করল। কিন্তু মাত্র ১৫ মিনিট বাদে ছেলেটি মানচিত্র হাতে ফিরে আসল। বাবা যারপর নাই অবাক। বাবা বলল,

– ‘তোমার আম্মু কি তোমাকে ভূগোল শিখিয়েছিল?’

সামান্য দ্বিধাগ্রস্থ ছেলেটি উত্তর দেয়,

– ‘আসলে আমি জানিনা কি করেছি। মানচিত্রের উল্টা পীঠে একজন মানুষের ছবি আছে, আমি শুধু ওই মানুষকে জোড়া দিয়েছি আর একইসাথে উল্টা পিঠের পৃথিবীটাকেও এক করতে পেরেছি’।

[অনুবাদ গল্প, পাওলো কোয়েলহো’র ক্ষুদে গল্প “রিবিল্ডিং দ্যা ওয়ার্ল্ড” এর ভাবানুবাদ।]

২৮/০৫/২০২২, ০৯.৩০ AM

N-Desk

ন্যাশনাল ডেস্ক যা কোথাও কোথাও N-Desk নামেও পরিচিত। এই ডেস্ক থেকে অবিনশ ব্লগে বাংলাদেশের চলমান ঘটনা তুলে এনে পেশ করা হয়ে থাকে। আপনিও চাইলে বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে আমাদের লিখে পাঠাতে পারেন সম্প্রতি ঘটে যাওয়া যে কোন তথ্য কিংবা ঘটনা সম্পর্কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *