অনুবাদ গল্প

কোন ভাষা থেকে অন্য ভাষায় পরিবর্তন বা রূপান্তর করাকে অনুবাদ (Translation) বলে। অনুবাদ সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ ধারা।

অনুবাদ গল্পগল্প

ভুল উপহার

মি নামে আমার এক জাপানী বন্ধু যে ছিল একজন অর্থনীতিবিদ। একবার তার সারা জীবনের সকল শিক্ষা ও অর্জন বিসর্জন দিতে মনঃস্থ করল শুধুমাত্র পেইন্টিং আত্মস্থ করার জন্য। বছরের পর বছর ধরে সে পেইন্টিং এ সুদক্ষ আর্টিস্ট ও মাস্টার খুঁজতে থাকল, যতক্ষন না এক তিব্বেতিয়ান মহান শিল্পীর সাক্ষাত না পেল। এই শিল্পী ছিলেন অতন্ত্য মশুর বিশেষ করে মিনিয়েচারে বিশেষজ্ঞ। কিন্তু সেই সাথে অত্যন্ত দরিদ্র।

Read More
অনুবাদ গল্পগল্প

ছোট বোনটির প্রশ্ন

চার বছরের ছোট্ট তনুর ভাইটা যেদিন হল, সেদিন থেকেই ও বাবা-মার কাছে খুব করে বায়না ধরত। ওকে যেন বাবুটার সাথে একদিন একা থাকতে দেয়া হয়, অল্প কিছুক্ষণের জন্য হলেও। কিন্তু বেচারীর আশা পূরণ হল না। বাবা-মার মনে হল, ওর বয়সী বাচ্চাদের মত তনুও যদি ঈর্ষা না সামলাতে পেরে ভাইটার কোন ক্ষতি করে ফেলে। তনু কিন্তু ভাইকে অনেক আদর করত।

Read More
অনুবাদ গল্পগল্প

ভাঙা কলসি আর বুড়ো হবার গল্প

এক দেশে এক লোক ছিল। সে প্রতিদিন কাঁধে ঝোলানো একটা বাঁশের দু’মাথায় দুটো কলসিতে করে তার গ্রামে পানি নিয়ে আসতো। কলসি দুটোর একটা ছিল খুব পুরনো, গায়ের কয়েক জায়গায় ফুটো। এই কলসির অর্ধেক পানিই বাড়ি আনতে আনতে রাস্তায় পড়ে যেত। যে কলসিটা ভাল ছিল, সে নিজের কাজ ঠিকঠাক মত করতে পেরে তো দারুণ খুশি। কিন্তু অন্য কলসিটার সবসময় লজ্জায় মুখ ভার হয়ে থাকতো।

Read More
অনুবাদ গল্পগল্প

ছায়া

ঈশ্বর একবার এক লোকের কাছে একজন দেবদূতকে পাঠালেন। লোকটির কিছু অসাধারণ গুণ ছিল। তিনি তাঁর চারপাশের সবাইকে ভালবাসতে আর অবলীলায় ক্ষমা করে দিতে পারতেন। দেবদূত তাঁকে এসে বললেন,
– “ঈশ্বর আপনার ভাল কাজের পুরস্কার দিতে আমাকে পাঠিয়েছেন। বলুন আপনি কী চান? আপনার যা ইচ্ছে তাই আপনি চাইতে পারেন। আপনি কি মানুষকে রোগমুক্ত করার ক্ষমতা চান?”

Read More
অনুবাদ গল্পগল্প

বৃত্তবন্দী সুখ

আশ্রমের দরজায় জোরে কড়া নাড়ার শব্দ পাওয়া গেলো একদিন। গেট পাহারা দেওয়ার দায়িত্ব ছিল যে সন্ন্যাসীর ওপর, দরজা খুলেই তিনি দেখতে পেলেন গাঁয়ের এক লোক চমৎকার এক ছড়া আঙুর হাতে দাঁড়িয়ে আছে। গাঁয়ের লোকটি বললেন,
– আমার ক্ষেতের সবচাইতে মিষ্টি আঙুর এগুলো। আপনাকে উপহার দিতে নিয়ে এসেছি আমি।
সন্নাসী বললেন,
– অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Read More
অনুবাদ গল্পগল্প

নিহির

চাকরিটা ছেড়ে দিলাম। এটা প্রতিদিন ভাবতাম। কিন্তু আজকে কার্যকর করে ফেললাম। প্রায় তিনবছর এক অফিসে আমি কিভাবে টিকেছি সেটা একটা বিস্ময় বটে। অবশ্য ওরা কেউ বুঝতে পারেনি আমি কে? তাই টিকেছি। অফিসে আমার কোন ঠিকানা দেয়া ছিলোনা। আমার কোন সার্টিফিকেট ও নাই। বাড়ির ঠিকানা থেকে শুরু করে গ্রাম-ডাকঘর-পোষ্টঅফিসের সকল ঠিকানা দুনম্বরী দেয়া ছিল। কেউ ধরতে পারেনি।

Read More
অনুবাদ গল্পগল্প

নার্সিসাস আর সেই হ্রদ

নার্সিসাস নামের এক তরুণ প্রতিদিন এক হ্রদের পারে বসে পানিতে নিজের প্রতিচ্ছায়া দেখতো। একদিন সকালে এমনি বিভোর হয়ে নিজেকে দেখার সময় হ্রদের পানিতে পড়ে ডুবে মরে নার্সিসাস। সে যেখানে পড়ে যায়, সেই জায়গাতে একটা ফুল ফোটে। সেই ফুলের নাম রাখা হয় নার্সিসাস। হ্রদটা ছিল একটা বনের পাশে। একদিন বনের দেবীরা এসে দেখলেন, হ্রদের আগেকার মিষ্টি পানির বদলে সব চোখের নোনা পানিতে ভরে গেছে।

Read More
অনুবাদ গল্পগল্প

সহানুভূতির সনদ

মানুষের সহায়-সম্বল কেড়ে নিয়ে, তাকে শোষণ করে মৌলিক অধিকার ক্ষুণ্ন করা; আরেকজনকে হেয় প্রতিপন্ন করে মানুষে মানুষে বিদ্বেষ ছড়িয়ে দেয়াও (মানুষগুলো আমাদের শত্রু হোক কি মিত্র) ঠিক তাই। তবে দুঃখজনক হলেও এ কথা অস্বীকার করার উপায় নেই যে – মানুষ হিসেবে আমরা যে কেবল সহানুভূতিশীল হতে ব্যর্থ তাই নয়, বরং আমাদের মধ্যে কেউ কেউ ধর্মের নাম করে মানুষের দুর্দশার মাত্রা দিন দিন বাড়িয়েই চলেছে।

Read More
অনুবাদ গল্পগল্প

অহংকার, ভালোবাসা ও কথিত নৌকা

ভালবাসা নৌকা থেকে নেমে অনেকক্ষণ যাবত চেষ্টা করলো অহংকারকে নৌকায় উঠাতে কিন্তু অহংকার কোন মতেই রাজি হলো না, সে তার জায়গাতেই অনড় রইলো। অন্যদিকে, পানিতে পুরো দ্বীপ তলিয়ে যেতে লাগলো। নৌকায় থাকা প্রতিটি অনুভূতি ভালবাসাকে অনুরোধ করলো যাতে সে অহংকারকে রেখে নৌকায় উঠে পড়ে।

Read More
অনুবাদ গল্পগল্প

শয়তানের যন্ত্রপাতি

যুগ বদলাচ্ছে, তাই শয়তান কুমন্ত্রণা দেয়ার জন্য তার এতদিনের ব্যবহার করা জিনিসগুলো বেঁচে দেবে। সৎ লোকদের হোঁচট খাওয়ানোর জন্য পাথর, অহঙ্কার বাড়ানোর আয়না, অন্যদের তুচ্ছ দেখানোর জন্য চশমা। দেওয়ালে ঝোলানো কিছু জিনিস অনেকেরই মনোযোগ কাড়লো। অন্যের পিঠে বসানোর জন্য বাঁকানো ছোরা, আর কেবল পরনিন্দা আর মিথ্যা রেকর্ড করবে এমন টেপ-রেকর্ডার। “দাম নিয়ে একদম চিন্তা করবেন না!” বুড়ো শয়তান চেঁচিয়ে জানালো।

Read More