অনুবাদ গল্পগল্প

শয়তানের যন্ত্রপাতি

যুগ বদলাচ্ছে, তাই শয়তান এবার ঠিক করলো, কুমন্ত্রণা দেয়ার জন্য তার এতদিনের ব্যবহার করা জিনিসগুলো বেঁচে দেবে। পত্রিকায় একটা বিজ্ঞাপন দিয়ে, তারপর সারাদিন ধরে নিজের অফিসে খদ্দেরদের নিয়ে ব্যস্ত হয়ে পড়লো সে।

দারুন দারুণ সব কুমন্ত্রণার জিনিস তার সংগ্রহে আছে। সৎলোকদের হোঁচট খাওয়ানোর জন্য পাথর, অহঙ্কার বাড়ানোর আয়না, অন্যদের তুচ্ছ দেখানোর জন্য চশমা। দেওয়ালে ঝোলানো কিছু জিনিস অনেকেরই মনোযোগ কাড়লো। অন্যের পিঠে বসানোর জন্য বাঁকানো ছোরা, আর কেবল পরনিন্দা আর মিথ্যা রেকর্ড করবে এমন টেপ-রেকর্ডার।

“দাম নিয়ে একদম চিন্তা করবেন না!” বুড়ো শয়তান চেঁচিয়ে জানালো খদ্দেরদের, “আজ বাড়ি নিয়ে যান, পরে যেদিন পারবেন টাকা দিলেই হবে।”

হঠাৎ কোনায় পড়ে থাকা তিনটা যন্ত্রের দিকে নজর গেল একজনের, একেবারে পুরনো ঐ জিনিসগুলো কেউ তেমন খেয়াল করছিল না। কিন্তু দামও আবার খুব চড়া। কৌতূহলী হয়ে সে শয়তানকে এর কারণ জিজ্ঞেস করলো।


আরো বিদেশী গল্পের অনুবাদ পড়ুন –


“আমি এগুলো সবচেয়ে বেশি ব্যবহার করি কিনা, তাই এত পুরনো,” হেসে উঠে বললো শয়তান, “বেশি নজরকাড়া হলে লোকে আবার জেনে যাবে কেমন করে এসব থেকে নিজেদেরকে রক্ষা করতে হয়।”

“তবে দাম যা ধরেছি, তা কিন্তু এই যন্ত্রগুলোর জন্য একদম যুতসই। একটা হচ্ছে সন্দেহ, অন্যটা হীনমন্যতা, আর তার পাশেরটা হচ্ছে তিক্ততা। আমার অন্য যে কোন কুমন্ত্রণাই কখনো না কখনো ঠিকমত কাজ করে না, কিন্তু এই তিনটা ব্যবহার করে আমি কখনো ব্যর্থ হই নি আজ পর্যন্ত।” বলে শয়তান তার শয়তানি অট্টহাসি হাসলেন কৌতুহলি খদ্দেরের দিকে তাকিয়ে।

০৫/০৩/২০২২, ০১.২০ PM

[অনুবাদ গল্প, মূল গল্পের লেখক: পাওলো কোয়েলহো]

মূল গল্পের লিঙ্ক : Satan Sells Used Objects

Obinash

শত শত ষ্পার্মের সাথে যুদ্ধ করে একটি মাত্র ষ্পার্ম মায়ের ওভারিতে পৌছুতে পেরেছিলো। সেটাই আমি, এক ও অদ্বিতীয়। নাম আমার অবিনাশ। যে সব দৃশ্য ভাবায়, বুকের ব্যাথা বাড়ায়, সেসব নোট করে করে বেড়ে উঠছি। একদিন সব সত্য ফাঁস করে দেবো বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *