গল্পছোট গল্প

টিয়া ও রূপবতী কইন্যা

এক তরুণী মেয়ে দোকানে গেল একটা কথা বলা টিয়ে পাখি কিনতে। দোকানদার একটা পাখির খুব প্রশংসা করল, এটা নাকি সব বুঝে, নিজে থেকেই অনেক কিছু শিখে নেয়। মেয়েটা খুশি হয়ে পাখিটাকে গিয়ে জিজ্ঞেস করল,

– আচ্ছা আমাকে দেখে আমার সম্পর্কে কি মনে হয় তোমার?

পাখিটা ঠাস করে বলে বসল,

– বেশী সুবিধার না, বাজে মাইয়া!

মেয়েতো পুরাই টাশকি খেয়ে গেল! রেগে গিয়ে দোকানদারকে গিয়ে অভিযোগ করল।

দোকানদার পাখিটাকে ধরে এক বালতি পানিতে কয়েকটা চুবানি দিল, এরপর জিজ্ঞেস করল,

– আর খারাপ কথা বলবি?

পাখিটা ভালো মানুষের (!) মত মাথা নাড়ায় আর বলে,

– না না, আর বলব না।

মেয়েটা খুশি হয়ে আবার জিজ্ঞেস করে,

– আচ্ছা আমি যদি রাতে ঘরে একজন পুরুষ নিয়ে ঢুকি, তুমি কি মনে করবে?

– তোমার স্বামী

– যদি দুজনকে নিয়ে ঢুকি?

– তোমার স্বামী আর দেবর

– যদি তিনজনকে নিয়ে ঢুকি?

– তোমার স্বামী, দেবর আর ভাই।

– যদি চারজনকে নিয়ে ঢুকি?

পাখিটা দোকানদারকে চেঁচিয়ে ডাকল,

– ঐ মিয়া বালতি নিয়া আহো! আগেই কইছিলাম এই মাইয়া সুবিধার না, বাজে মাইয়া!

০৪/০৩/২০২২, ৯.১০ PM

Obinash

শত শত ষ্পার্মের সাথে যুদ্ধ করে একটি মাত্র ষ্পার্ম মায়ের ওভারিতে পৌছুতে পেরেছিলো। সেটাই আমি, এক ও অদ্বিতীয়। নাম আমার অবিনাশ। যে সব দৃশ্য ভাবায়, বুকের ব্যাথা বাড়ায়, সেসব নোট করে করে বেড়ে উঠছি। একদিন সব সত্য ফাঁস করে দেবো বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *