অহংকার, ভালোবাসা ও কথিত নৌকা
একটি দ্বীপে সকল অনুভূতিরা (Feelings) এক সাথে সুখে শান্তিতে বাস করতো। হঠাৎ একদিন প্রচণ্ড ঝড় শুরু হলো এবং দ্বীপটি খুব দ্রুত পানিতে তলিয়ে যেতে শুরু করলো। প্রতিটি অনুভূতিই ভয় পেতে লাগলো, তারা এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দিলো কিন্তু একমাত্র “ভালবাসা” (LOVE) ভয় পেলো না।
কারন সে আগেই সবার জন্য একটি নৌকা তৈরি করে রেখেছিল। সব অনুভূতি গুলো এক এক করে নৌকায় উঠালো, কিন্তু একটি অনুভূতি উঠতে চাইলো না। আর সেটা হলো “অহংকার” (EGO)।
এটা দেখে ভালবাসা নৌকা থেকে নেমে অনেকক্ষণ যাবত চেষ্টা করলো অহংকারকে নৌকায় উঠাতে কিন্তু অহংকার কোন মতেই রাজি হলো না, সে তার জায়গাতেই অনড় রইলো। অন্যদিকে, পানিতে পুরো দ্বীপ তলিয়ে যেতে লাগলো।
আরো বিদেশী গল্পের অনুবাদ পড়ুন –
- সহানুভূতির সনদ
- অপমানের উপহার
- শয়তানের যন্ত্রপাতি
- রাগ অনুরাগের গুরুতত্ব
- নার্সিসাস আর সেই হ্রদ
- ভাঙা হৃদয়ের সংবিধান
নৌকায় থাকা প্রতিটি অনুভূতি ভালবাসাকে অনুরোধ করলো যাতে সে অহংকারকে রেখে নৌকায় উঠে পড়ে, কিন্তু ভালবাসা’র সৃষ্টিই হয়েছে ভালবাসার জন্য। তাই সে অহংকারকে রেখে নৌকায় উঠতে পারে নি।
অবশেষে পানি এসে পুরো দ্বীপ তলিয়ে নিলো, নৌকায় থাকা সকল অনুভূতি ভেসে গেলো আর ভালবাসা অহংকারের সাথে দ্বীপেই মারা গেলো। ভালবাসা মারা গেল অহংকারের জন্যই।
মোরাল অফ দ্যা ষ্টোরি – “ভালবাসাকে বাঁচিয়ে রাখতে হলে অহংকারকে হত্যা করতে হবে।”
০৯/০৩/২০২২, ৩.৪৫ PM
[বিদেশী গল্প হইতে অনুদিত।]
