গল্পছোট গল্প

SEND মানে DELETE

ছেলেটা খুব সুন্দর করে গুছিয়ে ভালবাসার কথাগুলো লিখে। তারপর SEND বাটন না চেপে BACKSPACE দিয়ে লেখাগুলো মুছে দেয়। তারপর, “কেমন আছ?” লিখে মেয়েটিকে SEND করে।

মেয়েটি ছেলেটির ম্যাসেজ এসেছে দেখে খুব উৎসাহ নিয়ে ম্যাসেজটা OPEN করে। আর মনে মনে ভাবে, এতদিন ধরে যে লেখাটি দেখার জন্য সে ছটফট করছে আজ হয়ত ছেলেটি সেই লেখাটি লিখে পাঠাবে। কিন্তু ছেলেটির “কেমন আছ?” ম্যাসেজটা দেখে মেয়েটার প্রতীক্ষার প্রহর বাড়তে থাকে।

ছেলেটি আসলে যা লিখতে চায়, আর মেয়েটি যা পড়তে চায়, সেই কথাটা অসংখ্যবার BACKSPACE এর চাপে মুছে যায়। ছেলেটি জানে না এই মুহূর্তে তার BACKSPACE এর চাপে মুছে যাওয়া লেখাটি পড়ার জন্য ঐ প্রান্তে দুইটি চোখ চাতক পাখির মত চেয়ে আছে। আর মেয়েটিও জানে না, “কেমন আছ?” লিখাটি লিখার আগে ছেলেটি অসংখ্যবার BACKSPACE চেপেছে।

আর তাই তার রিপ্লাই দিতে এত দেরি হচ্ছে। দুইজনের দুইটা মন একই সরলরেখায় পাশাপাশি দুইটা পথে চলছে। একটু সাহস, হুম শুধুমাত্র একটু সাহসের দরকার দুইটা সরলরেখাকে এক করে দিতে।
তুমি যাকে নিয়ে স্বপ্ন দেখছ, হয়ত সেও গলা পর্যন্ত কথা নিয়ে বসে আছে তোমাকে শুনাবে বলে।

একজন একটু সাহস করে লিখেই ফেল না “ভালবাসি” কথা টা।

“এই কথাটা বলতে এত দেরি করলে কেন বোকা?”
– এমন একটা রিপ্লাই অপর প্রান্ত থেকে আসতেও তো পারে।  

০৪/০১/২০২২, ১২.০০ AM

Obinash

শত শত ষ্পার্মের সাথে যুদ্ধ করে একটি মাত্র ষ্পার্ম মায়ের ওভারিতে পৌছুতে পেরেছিলো। সেটাই আমি, এক ও অদ্বিতীয়। নাম আমার অবিনাশ। যে সব দৃশ্য ভাবায়, বুকের ব্যাথা বাড়ায়, সেসব নোট করে করে বেড়ে উঠছি। একদিন সব সত্য ফাঁস করে দেবো বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *