ভিকির সেই তুমি
ভিকারুন নেসা নুন
কলেজের ছাত্রী,
তুমি ছিলে ভাবনায়
কাল সারা রাত্রী।
পুঁথি বিতানে এসে
করে হৈ চৈ,
খুঁজছিলে সুনিলের
কবিতার বই।
তখনই দেখা,
চোখে চোখে হয়ে গেল
কবিতা লেখা।
ইউনিফর্ম পরা
পনিটেল বাঁধা,
মোনালিসা হাসি ছুঁড়ে
চলে গেলে রাঁধা।
ভিকারুন নেসা নুন
কলেজের ছাত্রী,
কাকে তুমি ভেবেছো
কাল সারা রাত্রী।
০৫/০১/২০২২, ১০.২০ PM
