বিশেষ সংকলন

ব্লগে নির্বাচিত বিশেষ কিছু ব্লগ রাইটারের নির্বাচিত লেখা “বিশেষ সংস্করণ” আকারে প্রকাশ পাবে এই ক্যাটাগরিতে। এই “বিশেষ সংস্করণ” ক্যাটাগরিতে লেখা প্রকাশ হতে পারে সপ্তাহে, পাক্ষিকে কিংবা মাসিক আকারে। এখানে স্থান পেতে পারে, গল্প – প্রবন্ধ – জীবনী – অভিজ্ঞতা ইত্যাদি।

ইতিহাসবিশেষ সংকলন

বাবা দিবসের বাবারা

বাবা, তোমার রাজ্য ‍ছাড়া আমার জন্য আর কোনো সিংহাসন নেই। বাবা, তুমি ছাড়া পৃথিবীতে আর কেউ নেই, যে আমাকে রাজকুমারীর মতো দেখে। তুমি ছাড়া আমার হাতের পাতায় কেউ চুমু খায়নি গো বাবা। তোমার তো কোনো রয়েল কিংডম নেই। কিন্তু তোমার রাজকীয় এক হৃদয় রয়েছে। যার জন্য আমি অনুভব করি – আমার জীবনে ভালোবাসার রাজকীয় গল্প রয়েছে, আমার নির্ভরতার সোনার সিংহাসন রয়েছে।

Read More
অভিজ্ঞতাবিশেষ সংকলন

মা দিবসে মায়ের প্রতি শ্রদ্ধা

মা আমাদের অসম্ভব আবেগময় এবং সবথেকে দূর্বলতার একটা জায়গা। এই পরম নির্ভরতার জায়গাটায় আমাদের মায়েরা কোথাও কোথাও চরম ভাবে অবহেলিত। মা কাপড় ধুয়ে দাও, মা ঘড়ি পাইনা, খাবারে লবন বেশী কেন, মা আজকে কি রান্না কএছ, মা আমার রুমটা গুছিয়ে দিতে হবে। এই কাজগুলা যে মা করে দিচ্ছে আমাদের অনেকের কাছে এটা স্পেশাল কিছু না। এই কাজগুলোই যেন মায়ের একক দায়িত্ব।

Read More
ইতিহাসবিশেষ সংকলন

ইলুমিনাতি – এক গুপ্ত সংঘের অজানা ইতিহাস

ইলুমিনাতির কথা আমি সর্বপ্রথম জানতে পারি ক্লাস এইটে হুমায়ুন আহমেদের লেখা এক গল্পের বইতে। পরবর্তীতে ইন্টার ফার্স্ট ইয়ারের যখন উঠলাম, প্রচুর পরিমানে ইংলিশ মুভি দেখা শুরু করলাম। অনেক হরর মুভিতে ইলুমিনাতির কথা বলা আছে। তখনও স্রেফ এটা কল্পকাহিনী ভেবে এড়িয়ে গিয়েছি। আর বর্তমানে ফেইসবুকের কল্যানে বিস্তারিত জানলাম। এরপর ইউটিউব, ইলুমিনাতির অফিসিয়াল ওয়েবসাইট, নেট সবকিছু ঘাটাঘাটির পর দেখলাম ইলুমিনাতির হাতেই পুরা দুনিয়ার কন্ট্রোল।

Read More
বাংলাদেশবিশেষ সংকলন

ঈদ আসে, ঈদ যায়

আজমল সাহেব – বুঝলেন ভাইসাহেব, ব্রাইট একটা ছেলে ছিলো আমার। জীবনে ২য় হওয়া শিখাইনি। ছেলেটা ইন্টারে খারাপ করলো, চলে গেল অন্ধকার জগতে। ড্রাগস, খারাপ জায়গা, মামলা।
রহমত চাচা – আমারও এক ছেলে ভাইসাহেব। জীবনে প্রথম হওয়া শিখাতে পারি নাই গাধাটাকে। তবে ফেল করলেও হাসতে শিখাইছি। গাধাটা এখনও রাতে মাঝে মধ্যে আপনার ভাবি আর আমার মাঝখানে ঘুমায়।

Read More
বাংলাদেশবিশেষ সংকলন

মহান মে দিবস: শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার দিন

১৮৮৬ থেকে ২০২২। শ্রমের মর্যাদা, মূল্য ও ন্যায্য মজুরি শুধু নয়, যুক্তিসংগত কার্র্যসময় নির্ধারণের আন্দোলনের ১৩৬ বছর। গত ১৩৬ বছরে অনেক পরিবর্তন হয়েছে মানুষের সমাজ ও সভ্যতার। এতো উন্নতি-অগ্রগতি সাধিত হলেও শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে কি? শ্রম ছাড়া কোনো কিছুই উৎপাদন করা যায় না এ সত্য অস্বীকার করার উপায় নেই। কিন্তু কর্মঘণ্টা কতোক্ষণ হবে? কতোক্ষণ কাজ করলে একজন শ্রমিক কত মজুরী পাবে?

Read More
বাংলাদেশবিশেষ সংকলন

পোষাক শ্রমিকের ঈদঃ প্রেক্ষাপট বাংলাদেশ

আসছে ঈদ। ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি। কিন্তু এটা সম্ভবত সবার জন্য না। কথায় বলে ঈদে বড়লোকদের দাবি বাড়ে আর গরীবদের বাড়ে দুঃখ। আর এদিক থেকে গার্মেন্টস শ্রমিকদের শেষের কাতারে রাখলেই মানানসই হবে। যদি কেউ গার্মেন্টস শ্রমিক বলতে শুধু অপারেটর, হেলপার আর আয়রন ম্যান বোঝায় তাহলে আমি বলবো তাদের ধারনা ভুল। গার্মেন্টসে যারা চাকরি করে তারা সবাই শ্রমিক।

Read More
বাংলাদেশবিশেষ সংকলন

শুভ নববর্ষ

বাংলা সনের প্রবর্তক নিয়ে সম্রাট আকবর আলোচিত হলেও, অনেক ইতিহাসবিদ বাংলা পঞ্জির উদ্ভাবক হিসেবে ৭ম শতকের বাংলার রাজা শশাঙ্ককে কৃতিত্ব দেন। যদিও এরও আগে থেকে বাংলায় সৌরবছর গণনা করার ইতিহাস পাওয়া যায়। সৌর পঞ্জিকা অনুসারে বাংলার ১২টি মাস বহু শতাব্দী আগে থেকেই প্রচলিত ছিল। সৌর পঞ্জিকা শুরু হতো গ্রেগরীয় পঞ্জিকায় এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে।

Read More
ইতিহাসবিশেষ সংকলন

রাজ তরঙ্গিনী (প্রথম পর্ব)

আদি মধ্যযুগের একমাত্র স্বীকৃত ধারাবাহিক ইতিহাসমূলক গ্রন্থ হলো ‘রাজ তরঙ্গিনী’। এই গ্রন্থটি রচনা করেছিলেন কাশ্মীরি পন্ডিত কলহন। কলহন নিজেকে ঐতিহাসিক বলে দাবি করেন নি। তিনি কবি হিসেবেই নিজেকে চিহ্নিত করেছেন। মূলত কবিতা রচনার প্রেরণা থেকেই তিনি কাশ্মীরের রাজনৈতিক ঘটনাবলী তুলে ধরেছিলেন। কলহন ছিলেন কাশ্মীরের রাজা হর্ষের মন্ত্রী চম্পকের পুত্র। রাজা হর্ষ ১১০১ খ্রীঃ সিংহাসনচ্যুত হলে, মন্ত্রী চম্পক তাঁর কর্ম হারান।

Read More
ইতিহাসবিশেষ সংকলন

সপ্তর্ষির সপ্ত ঋষি

সপ্তর্ষিমন্ডল দ্বিতীয় শতকের জ্যোতির্বিদ টলেমি কর্তৃক প্রণীত ৪৮টি তারামণ্ডলের একটি। আধুনিক কালে বর্ণিত ৮৮টি তারামণ্ডলের তালিকায়ও এটি তৃতীয় বৃহত্তম। এটি সাতটি তারার সমন্বয়ে গঠিত নক্ষত্রমণ্ডল। জ্যোতির্বিদগণ সাত জন ঋষির নামে এর নামকরণ করেন তাই এই নক্ষত্রমণ্ডলটি সপ্তর্ষিমন্ডল নামে পরিচিত। সপ্তর্ষিমন্ডলের প্রথম দু’টি তারা ক্রতু ও পুলহকে যোগ করে সরলরেখা কল্পনা করলে ঐ সরল রেখা ধ্রুবতারার দিকে নির্দেশ করে এবং রেখাটিকে বিপরীতে চালিত করলে সিংহ রাশিতে নির্দেশ করে।

Read More
গল্পবিশেষ সংকলন

বর্ণমালা

বর্ণমালা দিয়েই যদি কথা চালিয়ে যাওয়া যায় অহেতুক আর বাড়তি কথার কি দরকার।
: ভাইয়া ভাল আছো?
: হ।
: দুপুরে খাইছো?
: হ।
: একটা কথা জিজ্ঞাস করি?
: ক।
: কি হইছে এইভাবে কথা কও কেন? কথা বলবা না?
: ক।

Read More