অনুপ্রেরণা

অনুপ্রেরণা মানে হল কাউকে কোন কাজের ব্যাপারে কোন উপায়ে আগ্রহী করে তোলা। হ্যাঁ এটি প্রত্যেকের জীবনেই প্রয়োজন হয়। তবে অনুপ্রেরণা কেবল ভাল কাজের ক্ষেত্রেই দেয়া উচিত এবং শুধু সত্য কথার মাধ্যমেই দেয়া উচিত।

অনুপ্রেরণা

পাথর সত্য

মানুষের জানার শেষ নেই। মানুষ অনেক জানে, শুধু জানেনা ভালোবাসা কি? মানুষ মায়া চিনে কিন্তু জানেনা মায়া কোথায় থাকে, মায়ার সীমাবদ্ব্যতা কতটুকু ! মায়া আর ভালবাসা এক জিনিস নয়। মায়ার পিছনে একটা কারন থাকে। সেই মায়ার একটা নির্দিষ্ট মাত্রাও আছে! কিন্তু ভালবাসার পিছনে, কারন থাকেনা। কোন সীমা থাকেনা। ঘাসফুল তার এক মন্তব্যে বলেছিলেন, “যেখানে গভীর ভালবাসা, মায়া’র শুরু সেখানেই।

Read More
অনুপ্রেরণা

নষ্ট নিমগ্নতার ফুল

মানুষের মন বড্ড আজব। আজকে তার যা ভাল লাগছে, কালকে সকালে ঘুম থেকে উঠে ওটা তার আর ভাল লাগবে না। অনেক দিনের অনেক পুরনো ভালোবাসাকেও মনটা ভুলিয়ে দেয় কৌশলে। যে মুখটা দেখলে এক সময় বুকের ভেতর হাতুড়ি পিটাতে থাকতো কেউ, সেই একই মুখটা এক সময় একঘেয়ে লাগে। মনটা তখন চুপিসারে মাথার ভেতর হাতুড়ি দিয়ে আঘাত করে তোমার অতীতের সব ভালোবাসা আর ভালোলাগাটুকু ভুলিয়ে দেয়।

Read More
অনুপ্রেরণা

জালের ভেতর জলের জীবন

মাকড়সার জালটাই বরং ভালো। পোকার জীবনটাই বরং সুন্দর। মাকড়সার জালে হুট করে আটকে পড়া পোকাটা জানে, একটু পরেই মাকড়সাটা এসে তাকে খেয়ে ফেলবে। সে জেনে যায়, কি তার পরিণতি। সে বুঝে যায়, তার আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না।
কিন্তু খুব অদ্ভুত ভাবে ভালোবাসার জালে আটকে পড়া মানুষটাও জানে না, কি তার পরিণতি? সে জানে না, যেই মানুষটার ভালোবাসার জালে সে আটকা পড়ে গেছে।

Read More
অনুপ্রেরণা

কৃষ্ণবালক

এইযে আমাদের চারপাশে এতো এতো প্রেমিক প্রেমিকা ঘোরাঘুরি করেন। তারা কি একবারের জন্যও ভেবে দেখেছেন, তারা তার ভালবাসার মানুষটিকে পুরোপুরি পেয়ে গেছেন কিনা? না তারা পাননি। তারা সেই মানুষটার অর্ধেক পেয়েছেন। কি বুঝতে পারছেন না তো? তাহলে বুঝিয়ে বলছি। পরিসংখ্যান বলে, প্রত্যেকটা সম্পর্কে প্রত্যক্ষ ভাবে চারটা মানুষ থাকে। এবং পরোক্ষ ভাবে ছয় জন।

Read More
অনুপ্রেরণা

বিচ্ছেদের ব্যবচ্ছেদ

এই মূহুর্তে তুমি যে কষ্টটা পাচ্ছো, সেই কষ্টটার পেছনে বা সামনে অবশ্যই একটা কারণ আছে। এতো বছর ধরে যে মানুষটা তোমাকে ভালোবাসছে, হুট করে সে চলে গেলো? যাওয়ার আগে বলে গেলো,
– “তোমাকে এখন আর ভাল্লাগে না।”
ফোন নাম্বার ব্লক, ফেইসবুকে ব্লক, সামনা সামনি দেখা নাই, সব শেষ। একটা সম্পর্ক শেষ করাটা এখন একটা কাগজ কে মুচড়ে ছুঁড়ে ফেলে দেয়ার মতই সহজ। শুধু তোমার জন্যই ব্যাপারটা সহজ না।

Read More
অনুপ্রেরণা

রমণী, তোমার নাম ভালবাসা

একজন মেয়ে যখন তার শ্বশুর বাড়িতে আসে, সে একা আসে না। সাথে থাকে তার পরিবারের সকলের কান্না ও ভালোবাসা। যে মেয়ে তার আপনজনকে ছেড়ে আসার মত এত বড় ত্যাগ স্বীকার করতে পারে, নিজে রাজা না হলেও সেই মেয়েকে রাণীর মত করে সারাজীবন একজন পুরুষের রাখা উচিত। প্রেমিকার ভালোবাসা পাওয়া কঠিন হলেও স্ত্রীর ভালোবাসা পাওয়া অনেক সহজ। দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি সে, যে তার স্ত্রীর সত্যিকার ভালোবাসা পায়।

Read More
অনুপ্রেরণাঅভিজ্ঞতা

ওয়ারেন বাফেটের উক্তি

উপার্জন : কখনই আয় এর একমাত্র উৎসের উপর নির্ভর করবেন না। বিনিয়োগের মাধ্যমে আরেকটি উৎস তৈরী করুন। খরচ : আপনার যা প্রয়োজন নেই তা যদি আপনি ক্রয় করেন, তবে শীঘ্রই আপনার যা প্রয়োজন তা বিক্রি করতে হবে। সঞ্চয় : খরচের পর যা অবশিষ্ট থাকে তা সঞ্চয় না করে বরং সঞ্চয়ের পর যা অবশিষ্ট থাকে তা খরচ করুন। ঝুঁকি : আপনার উভয় পা ডুবিয়ে দিয়ে কখনই নদীর গভীরতা মাপবেন না।

Read More
অনুপ্রেরণা

যন্ত্রের যান্ত্রিকতা

যান্ত্রিকতা কি যন্ত্রের জন্য? নাকি যন্ত্রটা সৃষ্টি হয়েছে যান্ত্রিকতার জন্য? যন্ত্র আর যান্ত্রিকতার পরেই সৃষ্টি হয়তো যন্ত্রাংশ কিংবা যন্ত্রনার। কার তরে কার বসবাস বলতে পারাটাও এক ধরনের যান্ত্রিকতা। যান্ত্রিকতার ধারায় জর্জরিত হতে হতে একটা সময় সেই মানুষটা যন্ত্র হয়ে যায়, সেই যন্ত্রটা তখন যান্ত্রিকতায় আবর্তিত না হয়ে যন্ত্রাংশ হয়ে দেখা দেয়। ওয়াশিং মেশিন দিয়ে যেমন ফটোকপি হয় না ঠিক তেমন ফটোকপি মেশিন দিয়ে ওয়াশিং হয় না।

Read More