জালের ভেতর জলের জীবন
মাকড়সার জালটাই বরং ভালো। পোকার জীবনটাই বরং সুন্দর। মাকড়সার জালে হুট করে আটকে পড়া পোকাটা জানে, একটু পরেই মাকড়সাটা এসে তাকে খেয়ে ফেলবে। সে জেনে যায়, কি তার পরিণতি। সে বুঝে যায়, তার আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না।
কিন্তু খুব অদ্ভুত ভাবে ভালোবাসার জালে আটকে পড়া মানুষটাও জানে না, কি তার পরিণতি? সে জানে না, যেই মানুষটার ভালোবাসার জালে সে আটকা পড়ে গেছে, সেই মানুষটা আদৌ আসবে কিনা! তাকে দেখবে কিনা, তার আটকে পড়ার খবরটা জানবে কিনা? সে অনন্তকাল ধরে অপেক্ষায় থাকে। সে মুক্তি চায় না, শুধু একটা পরিণতি চায়।
সবার সব চাওয়া পূরণ হয় না। বেশি কিছু না, একটা মাত্র “ফুল স্টপ” চাইলেও পাওয়া যায় না। একটা ফুল স্টপ এর সাথে আরো দুটো “ফুল স্টপ” এসে জুড়ে বসে অনিশ্চয়তার “ডট ডট ডট” বানিয়ে দেয়। আর অনন্তকালের অপেক্ষাটা একটু একটু করে বাড়াতে থাকে। তীব্র অনিশ্চয়তা নিয়ে বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও অনেক বেশি যন্ত্রণাময়।
০৬/০২/২০২২, ১০.৪০ PM
