গল্পছোট গল্প

তোমার সংগে কথাশিল্পী জীবন কাঁটাবো

– ভালবাসি।
— মিথ্যা কথা, তুমি আমাকে ভালবাসো না, আমাকে তোমার মনেই পড়েনা।
– মনে পড়ে তো।
— আবার মিথ্যে কথা!
– সত্যি বলছি, তোমাকে প্রতিদিন একটা নিদৃষ্ট সময়ে মনে পড়ে।
— মাত্র একটা সময়!
– হুম।
— দেখছো তুমি আমাকে ভালবাসোনা। ভালবাসলে সবসময়ই মনে পড়তো। আমিও তোমাকে ভালবাসি না। আই হেইট ইউ।
– প্রতিদিন একটা সময়েই তোমাকে মনে পড়ে, যখন আমি নিঃশ্বাস নেই।
— ভালবাসি – ভালবাসি – ভালবাসি।
– তবে এতোক্ষন যে বললে ঘৃনা করো। শুরুতে কেনো বললেনা ‘ভালবাসি’।
— কারন সবচেয়ে সুখ পাই যখন তুমি ভালবাসা আদায় করে নাও। আমি চাই আমি সারাজীবন তোমাকে মুখে বলবো ঘৃনা করি আর তুমি তোমার কথার জাদুতে আমার ঘৃনাকে ভালবাসায় পরিনত করবে।
– আর যদি আমি বলি ‘ঘৃনা করি’?
— তবে কাঁদবো, খুব করে কাঁদবো।
– তারপর?
— তারপর তুমি পুনরায় কথার মালা গাঁথবে কান্নাকে হাসিতে পরিনত করতে।
– জয় গোস্বামী থেকে ধার করে বলি “পাগলী তোমার সংগে কথাশিল্পী জীবন কাঁটাবো।” 
— পাগল তোমার সংগে আই হেইট ইউ জীবন কাঁটাবো। 

মূল লেখাঃ ২৫/০৬/২০১৬, ০১.১৫ PM

ব্লগে প্রকাশঃ ০৮/০১/২০২২, ০৪.৩০ PM

Obinash

শত শত ষ্পার্মের সাথে যুদ্ধ করে একটি মাত্র ষ্পার্ম মায়ের ওভারিতে পৌছুতে পেরেছিলো। সেটাই আমি, এক ও অদ্বিতীয়। নাম আমার অবিনাশ। যে সব দৃশ্য ভাবায়, বুকের ব্যাথা বাড়ায়, সেসব নোট করে করে বেড়ে উঠছি। একদিন সব সত্য ফাঁস করে দেবো বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *