খেলাধুলা

কন্যা তোমার তিন অধ্যায়

সাধারণত এ যুগের মেয়েদের জীবনে প্রেম আসে তিনবার। প্রথম প্রেম ক্লাশ সেভেন এইটে থাকতে একই শ্রেণীতে পড়ুয়া ক্লাসমেট, কোচিংমেট কিংবা পাশের বারান্দা/বাড়ির একটু বড় ভাইয়ের সাথে। সেই প্রেমের স্থায়িত্বকাল ইন্টারমিডিয়েট পরীক্ষার পর্যন্ত। প্রেমের ফল হচ্ছে মেয়ে গোল্ডেন এ+ আর ছেলেটা বেশী না মাত্র দুই সাবজেক্টে ফেল। প্রেমতো শেষ বটেই, অনেক ক্ষেত্রে এ সময়ে প্রতিহিংসা বশত ছেলের ছড়ানো ভিডিও ইন্টারনেটে পাওয়া যায়।

দ্বিতীয় প্রেম ভার্সিটিতে, একই ক্লাশের সহপাঠী অথবা এক ইয়ার সিনিয়র বড় ভাইয়ের সাথে। সেই প্রেম টিকে ফাইনাল ইয়ার পর্যন্ত, সদ্য পাশ করা বেকার প্রেমিকের উপর ভরসা পায়না প্রেমিকা। ফলাফল ফুড়ুৎ। ছেলে এক আধ বছর দাঁড়ি টাড়ি না কেটে বিড়ি গাঁজা খেয়ে খাবি খেতে খেতে জীবনের স্রোতে ফিরে আসতে সংগ্রাম করে।

তৃতীয় প্রেমের শুরু বিয়ের রাতে, বাবা মায়ের ঠিক করা ছেলের সাথে বিয়ে। সে রাতে স্বামীর প্রশ্নের জবাবে লাজুক মুখে মেয়ে জবাব দেয়,

– একটা ছেলেকে ভালো লাগতো ক্লাশ নাইনে পড়ার সময়ে কিন্তু এর বেশী কিছুনা। ভেবে রেখেছিলাম বিয়ের পরেই প্রেম করবো। তুমিই হলে আমার প্রথম প্রেম।

আর এদিকে সদ্য বিবাহিত ছেলেটা মনে মনে ভাবে,

– আমি পাইলাম, ইহাকে পাইলাম।

মোরাল অফ দ্যা ষ্টোরি – বাপ মায়ের কথামতোই যখন বিয়ে করবা তাইলে প্রেম করতে কইছিলো ক্যাডা?

০৭/০১/২০২২, ০৯.৩০ PM

N-Desk

ন্যাশনাল ডেস্ক যা কোথাও কোথাও N-Desk নামেও পরিচিত। এই ডেস্ক থেকে অবিনশ ব্লগে বাংলাদেশের চলমান ঘটনা তুলে এনে পেশ করা হয়ে থাকে। আপনিও চাইলে বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে আমাদের লিখে পাঠাতে পারেন সম্প্রতি ঘটে যাওয়া যে কোন তথ্য কিংবা ঘটনা সম্পর্কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *