গল্পছোট গল্প

ভিতর – বাহির

ঘটনা ১
একটি “ভাল” ছেলে আর একটি “খারাপ” মেয়ের মধ্যে রিলেশন হয়। কিন্তু ছেলেটি মেয়েটি দ্বারা প্রতারিত হয়। আর তখনই সে বলে, “দুনিয়ার সব মেয়ে খারাপ।”

ঘটনা ২
একটি “ভাল” মেয়ের সাথে একটি “খারাপ” ছেলের রিলেশন হয়। এইবার মেয়েটি ছেলে দ্বারা প্রতারিত হয়। আর তখন মেয়েটি মনে করে দুনিয়ার সব ছেলেই খারাপ।

ঘটনা ৩
প্রতারিত হওয়া “ভাল ছেলে” এবং “ভালো মেয়ে”টির মাঝে কাকতালীয় ভাবে কখনও পরিচয় হলেও বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে পরে তাদের মধ্যে “বন্ধুত্ব” ছাড়া আর কিছুই হয় না। কেননা তাদের দুইজনের চিন্তাধারায় ভুল থাকে দু’জনার প্রতি, ভালবাসা নামক সম্পর্কের প্রতি। যার জন্য অনেক সময়েই দুইজন ভাল মানুষের মাঝে আদপে কোন সম্পর্কই হয়না। মানুষ সত্যিকারের ভালবাসা নির্বাচন করতে খুব ভুল করে। আফসোস।

১৬/০১/২০২২, ১২.৪০ AM

Obinash

শত শত ষ্পার্মের সাথে যুদ্ধ করে একটি মাত্র ষ্পার্ম মায়ের ওভারিতে পৌছুতে পেরেছিলো। সেটাই আমি, এক ও অদ্বিতীয়। নাম আমার অবিনাশ। যে সব দৃশ্য ভাবায়, বুকের ব্যাথা বাড়ায়, সেসব নোট করে করে বেড়ে উঠছি। একদিন সব সত্য ফাঁস করে দেবো বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *