লাইফষ্টাইল

পুরুষ ও নারী নিয়ে এক ডজন মজারু

১. পুরুষ যতটুকু না আকর্ষণীয় তার চেয়ে পাঁচগুন বেশি নিজেকে আকর্ষণীয় দেখে আয়নায়।

২. মেয়েদের মাসিক চক্রের মতো পুরুষের এক ধরনের হরমোনাল চক্র পরিবর্তিত হয় যার ফলে তার হতাশা, উদ্বেগ বা অন্যান্য ইমোশনাল আচরণ নিয়ন্ত্রিত হয়।

৩. পুরুষের হৃদয়ে প্রবেশ করতে হলে নিচ থেকে শুরু করতে হয়।

৪. নারীরা কখনো হাঁটু গেড়ে ছেলেদের প্রস্তাব করে না। কারন ছেলেরা ভুল বুঝে তার নিজের জিপার খুলে ফেলতে পারে এই ভয়ে।

৫. পুরুষ ২৫ বছর বয়সে ফুটবল খেলে, ৪০বছরে টেনিস খেলে, ৬০ হলে গলফ খেলে। বয়স যত বাড়ে বল ততো ছোট হতে থাকে।

৬. পুরুষ হকিতে টেস্টিকুলার গার্ড পরতে শুরু করে ১৮৭৪ সালে। ক্রিকেটে কবে থেকে জানি না। আর মাথায় হেলমেট পরতে শুরু করে ১৯৭৪ সাল থেকে। ১০০ বছর লেগেছে তাদের বুঝতে যে অন্ডকোষ রক্ষার মতো ব্রেন রক্ষাও জরুরী।

৭. একটি মেয়ে প্রতিদিন গড়ে ৬২ বার হাসলেও প্রতিদিন পুরুষ হাসে মাত্র ৮ বার।


লাইফ হ্যাকিং আরো বেশ কিছু টিপস্‌ –


৮. পুরুষ হলো ব্লু-টুথের মতো। আপনি যখন কাছে থাকবেন তখন সে আপনার (নারী) সাথে সংযুক্ত থাকবে। আর আপনি যখন দূরে তখন সে অন্য ডিভাইস খুঁজতে থাকবে কানেক্টেড হবার জন্য।

৯. ৯৯% পুরুষ পর্ণ দেখে কিন্তু ১% অস্বীকার করে।

১০. যৌন সঙ্গমের সময় পুরুষের হার্ট অ্যাটাক হবার সম্ভাবনা খুব ক্ষীণ। তবে তার স্ত্রীদের সাথে প্রতারণার সময় হার্ট অ্যাটাকের সম্ভাবনা প্রবল।

১১. ১৯৬২ সাল থেকে জেমস বন্ড ১৫০ জন পুরুষ হত্যা করেছে, ৪৪ জন মেয়ের সাথে বিছানায় গেছে। এই ৪৪ জনের মধ্যে আবার তিন-চতুর্থাংশ যারা বন্ডকে হত্যা করতে চেয়েছিল।

১২. ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক স্টাডিতে দেখা গেছে যে, মাত্র ৫ মিনিট একজন সুন্দরী মেয়ের সাথে কথা বলতে পারলে একজন পুরুষের মানসিক স্বাস্থ্য ভালো থাকে।

বোনাস-১

একজন মেয়ে যখন বলে ‘আমি ৫ মিনিটের মধ্যে রেডি হচ্ছি’ আর যখন একজন পুরুষ বলে ‘আমি ৫ মিনিটের মধ্যে বাসায় আসছি’ দুটোই সমান।

বোনাস-২

সৃষ্টিকর্তা পুরুষদের ডাকিয়া কহিলেন – হে পুরুষ তোমরা পুণ্য কাজ করো। তোমাদের জন্য আমি পৃথিবীর প্রতি কোণে অনুগতা, সুন্দরী, বিনয়ী, বাঁধুক স্ত্রী রাখিয়া দিব। সৃষ্টিকর্তা অত:পর হো হো করিয়া হাসিয়া উঠিলেন ও পৃথিবী গোলাকার করিয়া তৈরী করিলেন।

০৪/০২/২০২২, ০২.৫৫ PM

Obinash

শত শত ষ্পার্মের সাথে যুদ্ধ করে একটি মাত্র ষ্পার্ম মায়ের ওভারিতে পৌছুতে পেরেছিলো। সেটাই আমি, এক ও অদ্বিতীয়। নাম আমার অবিনাশ। যে সব দৃশ্য ভাবায়, বুকের ব্যাথা বাড়ায়, সেসব নোট করে করে বেড়ে উঠছি। একদিন সব সত্য ফাঁস করে দেবো বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *