লাইফষ্টাইল

রাগ করলেন তো জীতে গেলেন: আসলেই কি তাই

সকল ক্ষেত্রেই রেগে গেলেন তো হেরে গেলেন -এটাই প্রচলিত। কিন্তু এর ব্যতিক্রমও আছে। অর্থাৎ রেগে না গিয়ে আপনি হেরে গেলেন। মানুষ একটি বিচিত্র এবং জটিল বুদ্ধিমান প্রাণি। হর হামেশাই সূত্রমতে চলতে চায় না। এমনকি দেখা যায় ইচ্ছে করেই আইন ভঙ্গ করে। যা হোক কোন কোন ক্ষেত্রে না রাগলে ঠকে যাওয়ার সম্ভাবনা যে থেকে যায় তা কিন্তু নিছক হেসে খেলে উড়িয়ে দেবার মতো নয়। আজকের এই লেখায় সেই বিষয়টিই তুলে ধরবো অবিনাশের পাঠকদের কাছে।

১। নিশ্চয়ই ‘জীবন থেকে নেয়া’ – কাজী জহির রায়হানের ছবিটি দেখেছেন। এডভোকেট স্বামী কিভাবে ক্রেতাদুরস্থ হচ্ছেন তাঁর স্ত্রী কর্তক। এক্ষেত্রে স্বামীর রেগে যাওয়া অনেক আগেই প্রয়োজন ছিল। তার অর্থ হল মানুষ বিবেক বর্জিত কাজে যখন লিপ্ত হয় এবং তা অব্যাহত রাখে তখন মৃদু রাগের সুফল পাওয়া যায়।

২। রাগের ভাত আগে বাড়ে – একটি প্রবাদ প্রচলিত আছে। মা সবসময়ই বলে, ছোট খোকা কিন্ত অনেক রাগী। তার কোনকিছুই স্পর্শ করা যাবে না। তার জন্য সব কিছু আগে রেডি রাখতে হবে। এর অর্থ বড় খোকা অনেক শান্ত। পারিবারিক সুযোগ সুবিধা সমান ভাবে পাওয়ার জন্য রাগের প্রয়োজন আছে।


লাইফ হ্যাকিং আরো বেশ কিছু টিপস্‌ –


৩। অনেক ক্ষেত্রে স্ত্রী বলে, জীবনটা একবারে ডাল হয়ে গেছে। খোকার বাপ তো কোন বিষয়েই রাগ করে না কিংবা বাঁধা ও দেয় না। এ ক্ষেত্রে আপনার পরিবার আপনাকে একই প্রকৃতির ভালোমানুষ দেখতে দেখতে বিরক্ত। সুতরাং রাগ না করবেন তো পঁচবেন।

৪। অন্যকে নিজের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য মাঝে মাঝে রাগ না করলে ঠকতে হবে।

৫। জীবনের একঘেঁমি কাটাতে মৃদু রাগ, ছোট চিমটি কিংবা হালকা রসিকতা না থাকলে সমস্যা।

৬। ‘ফুলদানীতে রাখা বাসি ফুলের’ ঝিঁমুনি থেকে নতুন উদ্যেমে শুরু করার জন্য রাগ করতে না পারলে ঠকবেন। মানে আগেই রাগ করা উচিত ছিল।

এক কথায়, সমাজ সংসারে মানুষ যখন সীমাহীন স্বাধীনতা ভোগ করতে করতে অনৈতিকতাকে নৈতিকতায় রূপান্তর করে তখন নিয়ন্ত্রিত রাগ প্রয়োগ করলে সুফল পাওয়া যায়। অর্থাৎ, রাগ করলেন তো জীতে গেলেন – তাই নয়কি। তবে রাগটা হওয়া চাই স্থান – কাল – পাত্র ভেদে সীমিত এবং পরিমিত।

০৬/০৫/২০২২, ৯.৩০ AM

N-Desk

ন্যাশনাল ডেস্ক যা কোথাও কোথাও N-Desk নামেও পরিচিত। এই ডেস্ক থেকে অবিনশ ব্লগে বাংলাদেশের চলমান ঘটনা তুলে এনে পেশ করা হয়ে থাকে। আপনিও চাইলে বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে আমাদের লিখে পাঠাতে পারেন সম্প্রতি ঘটে যাওয়া যে কোন তথ্য কিংবা ঘটনা সম্পর্কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *