বিনোদন

সরেস সংলাপ

কিছু বিখ্যাত, অবিখ্যাত মানুষের অন্তিম মুহুর্তের সরল সংলাপ –

১) বিখ্যাত সাহিত্যিক স্যার টমাস মোরের প্রাণদণ্ড হয় ১৫৩৫ সালে রাজদ্রোহের অভিযোগে। ঘাতকের কুড়ালের নিচে মাথা পেতে দিয়ে ঘাড় থেকে নিজের বাবরি চুলগুলো সরিয়ে দিয়ে ঘাতক কে বলেছিলেন,

– “দেখো, এগুলো যান কাটা না পড়ে।”

২) বহু খুনের আসামি কাল পানযরামকে ১৯৩০ সালে ফাঁসিতে ঝোলানো হয়। ঝোলানোর আগের মুহূতে জল্লাদের দেরি হচ্ছে দেখে কাল রেগে গিয়ে বলেছিল,

– “জলদি কর, বাষ্টার্ড। তোর জায়গায় আমি হলে এতক্ষনে এক ডজন লোককে ঝোলাতে পারতাম।”

৩) ফাঁসির আগে কিছু বলতে বলা হলে আউট ল চেরোকি বিল বলেছিলো,

– “আমি এখানে মরতে এসেছি। ভাষন দিতে আসিনি।”

৪) সম্রাট নিরোর বিরুদ্ধে ষড়যন্ত্র করার দায়ে সুবরিয়াস ফ্লেভাসের মৃত্যুদন্ড হয়। গর্দান নেয়ার আগের মুহূর্তে জল্লাদ তাকে স্থির থাকার উপদেশ দিলে তিনি রেগে জল্লাদকে বলেছিলেন,

– “আমি ঠিকই আছি। তোমার হাত না কাঁপলেই হয়।”

৫) ফরাসি জিয়ান সিলভেইন বেইলিকে বধ্যভূমিতে নেয়ার সময় তিনি কাঁপছিলেন। এ বিষয়ে একজন দৃষ্টি আকর্ষন করলে তিনি রেগে গিয়ে বলেন,

– “বুদ্ধু কোথাকার, ঠান্ডায় কাঁপছি।”

৬) রুশ বিপ্লবী কাউন্ট পাসটেলকে ফাঁসি দেয়ার সময় প্রথম বার জল্লাদ কোন কারনে ব্যর্থ হয়। তখন কাউন্ট পাসটেল বলেছিলেন,

– “ষ্টুপিড দেশ, কেমন করে ফাঁসি দিতে হয় এরা তাও জানে না।”

৭) শিকাগোতে জজ অ্যাপেল নামের এক খুনির মৃত্যুদন্ড হয় ইলেকট্রিক চেয়ারে। মৃত্যুদন্ডের আগের মুহূর্তে সে বলেছিলো,

– “বন্ধুরা, একটু পরেই আপনারা একটি সেদ্ধ আপেল দেখতে পাবেন।” 

২২/০৫/২০২২, ১২.০০ PM

Kuasha

হয় একদম শেষ অথবা একদম প্রথম, কোন কিছুর মাঝামাঝি থাকা আমার বড় অপছন্দ। আমি স্বপ্ন দেখি তা বাস্তবায়িত করার জন্য। একা থাকা, মুভি দেখা, পেন্সিল দিয়ে ছবি আঁকা ও বই পড়া আমার নেশা। খুব বিরক্ত লাগে পিছনে কিংবা আমার আড়ালে কেউ কথা বললে। লাইফ নিয়ে এক্সপেরিমেন্ট করতে করতে নিজেই কখন যে এক্সপেরিমেন্টাল প্রজেক্টে রুপান্তরিত হয়েছি বুঝিনি। জীবনে অনেক কিছু হতে চেয়েছি। কিন্তু কিছুই হতে পারিনি। তার মানে এই নয় যে আমি ব্যর্থ একজন মানুষ। আমার ব্যর্থতাতেই আমার সফলতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *