লাইফষ্টাইল

মানুষ চেনার উপায়

জীবন চলার পথে আপনি এমন কিছু সময়ের সম্মুখিন হবেন যখন নিজের প্রতি আর আস্থা রাখতে পারবেন না। মনে হবে, যা করেছেন, যা বলেছেন সব ভুল ছিলো। কিন্তু এই চলার পথেই যদি আপনি কিছু কোড কিংবা নিয়ম মেনে চলেন, আরেকটু সতর্ক থাকেন তাহলে ঐ সব অনাকাংক্ষিত ঘটনা অনেক আগেই এড়িয়ে যেতে পারতেন। অথবা ভুল কিছুটা হলেও কম হতো, ক্ষতি কিছুটা হলে কম হতো। বিপরীতে রক্ষা পেত নিজের জীবন থেকে চলে যাওয়া মহা মূল্যবান সময়। আজকের লাইফষ্টাইলে সেই সকল বিখ্যাত মনিষীদের কিছু বানী তুলে ধরবো আপনাদের সামনে। কথাগুলো আপনাদের কাজে আসলেও আসতে পারে।

১। আগুণ ছাড়াই ছয়টি অবস্থায় আপনি জ্বলে পুড়ে মরবেনঃ
ক) দরিদ্র হলে।

খ) স্ত্রীর থেকে দূরে থাকলে।

গ) দুষ্ট শাসকের সেবা করলে।

ঘ) যুদ্ধে শত্রুর পক্ষ নিতে বাধ্য হলে।

ঙ) নিজের লোকের দ্বারা অপমানিত হলে। 
এবং
চ) বিশৃঙ্খল কোন প্রতিষ্ঠানের সদস্য হলে। 


লাইফ হ্যাকিং আরো কিছু টিপস্‌ –


তবে আমার নিজস্ব অভিমত, উপরের ছয়টা ক্ষেত্রে যত জ্বলন জ্বলতে হয়। এক খারাপ স্ত্রী কপালে পড়লে এই ছয়টার সবগুলো একত্র করলে যা হয় তার চাইতে বেশি জ্বালা জ্বলতে হয়। জাননে নিশ্চই, একটাই জীবন। আর এই এক জীবনে এমন জ্বলুনি সহ্য করার প্রশ্নই আসেনা।

২। স্বর্ণের শুদ্ধতা পরীক্ষা করা হয় চার ভাবেঃ 
ক) ঘষে। 
খ) কেটে।
গ) উত্তপ্ত করে।

এবং
ঘ) হাতুড়ি দিয়ে পিটিয়ে। 

ঠিক তেমনি একজন মানুষের মূল্যও চারভাবে নির্ধারণ করা যায়ঃ  
ক) স্বার্থত্যাগ। 
খ) আচরণ।
গ) গুণ।

এবং
ঘ) কাজকর্মের ধরণ দেখে।

২৩/০৪/২০২২, ০১.৪৪ PM

Obinash

শত শত ষ্পার্মের সাথে যুদ্ধ করে একটি মাত্র ষ্পার্ম মায়ের ওভারিতে পৌছুতে পেরেছিলো। সেটাই আমি, এক ও অদ্বিতীয়। নাম আমার অবিনাশ। যে সব দৃশ্য ভাবায়, বুকের ব্যাথা বাড়ায়, সেসব নোট করে করে বেড়ে উঠছি। একদিন সব সত্য ফাঁস করে দেবো বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *