আন্তর্জাতিক

ওবামা, পোপ এবং ইংল্যান্ডের রানীর পাসপোর্ট

আমাদের সবারই বিদেশে যাবার জন্য পাসপোর্ট এর প্রয়োজন আছে। পাসপোর্ট এ ভিসা সীল দিয়ে সবাই আমরা বিদেশে বিভিন্ন কাজে যাই। এই পাসপোর্ট আবার অনেক সময় পরিচয়পত্রের কাজ ও করে। আমরা না হয় আম জনতা। কিন্তু বিখ্যাত ব্যাক্তিদের বেলায়ও কি পাসপোর্ট প্রয়োজন? চলুন আমরা তিন বিখ্যাত ও ক্ষমতাধর ব্যাক্তিদের সম্বন্ধে জানি।

বারাক ওবামা, আমেরিকান প্রেসিডেন্ট – আমেরিকার জনগনের তিন ধরনের পাসপোর্ট আছে। নীল কভার আম জনতার জন্য। মেরুন কভার অফিসিয়াল পাসপোর্ট। আর কালো কভার হচ্ছে ডিপ্লোমেটিক বা কূটনৈতিক পাসপোর্ট।

পোপ – পোপের পাসপোর্ট আছে। উনি ভ্যাটিক্যান এর পাসপোর্ট নম্বর ১ ব্যবহার করেন। উনি চলে গেলে পরবর্ত্তী পোপ এই ১ নম্বর পাসপোর্ট এর অধিকারী হবেন!


বিখ্যাত ব্যাক্তিদের সম্পর্কে অন্যান্য লেখা পড়ুন –


ইংল্যান্ডের রাণী – পৃথিবীতে সম্ভবত ইনিই একমাত্র ব্যাক্তি যার কোনো পাসপোর্ট প্রয়োজন হয়না বিদেশ ভ্রমনের জন্য। সব দেশের সরকার তার জনগনের পাসপোর্ট ইস্যু করে। কিন্তু ইংল্যান্ডের রাজকীয় নিয়ম অনুযায়ী তাদের জনগনের পাসপোর্ট ইস্যু করেন রানী স্বয়ং! যেহেতু রানী নিজেই অন্যের পাসপোর্ট ইস্যু করেন তাই তার নিজের কোনো পাসপোর্ট প্রয়োজন হয়না! উনি পাসপোর্ট ছাড়াই বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমন করতে পারেন। তাছাড়া রাণীকে এই সম্মান পৃথিবীর সব দেশ ই দেখিয়ে থাকে!

কি মজা রাণী হওয়া, তাই না? ব্লগার আপুরা, হবেন নাকি ইংল্যান্ডের রানী?

৩০/০১/২০২২, ০৮.০২ PM

Obinash

শত শত ষ্পার্মের সাথে যুদ্ধ করে একটি মাত্র ষ্পার্ম মায়ের ওভারিতে পৌছুতে পেরেছিলো। সেটাই আমি, এক ও অদ্বিতীয়। নাম আমার অবিনাশ। যে সব দৃশ্য ভাবায়, বুকের ব্যাথা বাড়ায়, সেসব নোট করে করে বেড়ে উঠছি। একদিন সব সত্য ফাঁস করে দেবো বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *