অশ্রুজল
নেহা সকাল থেকে ফুল নিয়ে রাইয়ানের জন্য ওয়েট করছিল চারুকলার সামনে। রাইয়ানকে সে কিছু সময় পরে দেখতে পায় রিক্সা নিয়ে তার দিকে আসছে। এমন সময় একটা যাত্রীবাহী বাস ব্রেক হারিয়ে সেই রিক্সার উপর উঠে গেল। তারপর নেহা নিজেকে খুজে পায় হাসপাতালের বেড এ।
এখন প্রায়ই একটা মেয়েকে মলিন নীল রঙের শাড়িতে খালি পায়ে ঘুরতে দেখা যায়। চোখে কাজলটা লেপ্টে একাকার। কপালে তার নীল রঙ্গের বর্ডার দেয়া লাল টিপ। সে যেন আপন মনে কি যেন বির বির করতে থাকে। হাতে তার শুকিয়ে যাওয়া কাঠ চাপা গোলাপের তোড়া। একলা একা সে তার লেখা রাইয়ানের প্রিয় কবিতাটা আবৃত্তি করতে থাকে –
যদি পথ যাই ভুলে
দুজনে ডানা মেলে –
বেশি কি হবে কিছু ক্ষতি?
চোখে রেখে চোখ
চেপে যায় রোখ –
এলোমেলো হৃদ-স্পন্দন গতি।
০৮/০২/২০২২, ১০.৪৫ AM
