বাংলাদেশ

অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ২০০০ এর ইফতার আয়োজন

প্রতি বছরের মতো এবারও গত ৩০/০৪/২০২২ ইং তারিখে ২৮ এ রমজানে সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০০ কতৃক একটি ইফতার ও দোয়ার আয়োজন করা হয়েছিল সাভার থানা রোডে অবস্থিত তান্দুরি নাইটস রেষ্টুরেন্টে। উক্ত ইফতার আয়োজনে উপস্থিত হয়েছিলো সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০০ এর বন্ধুরা।

সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০০ এর উপস্থিতি যেন অন্যরকম এক মিলনমেলার ও বন্ধুত্বের মেল বন্ধনের আমেজ সৃষ্টি করেছিল। শহুরের যান্ত্রিক জীবনের শত ব্যস্ততা ভুলে, বন্ধুত্বের টানে শহরের বিভিন্ন প্রান্ত থেকে সকল বন্ধুদের আগমন ছিলো প্রশংসনীয়। তবে এবারের বন্ধু সমাগম ছিল বিগত বছর গুলোর চেয়ে অনেক বেশি।

সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০০ এর ইফতার ও দোয়ার আয়োজন উপলক্ষে সকলেই জড়ো হতে শুরু করে তাঁদের প্রানের প্রিয় বিদ্যালয় “সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়” এর মাঠ প্রাঙ্গনে।

পরবর্তিতে সকল বন্ধুগণ তাঁদের পূর্ব নির্ধারিত স্থান অর্থাৎ সাভার থানা রোডে অবস্থিত, বিসমিল্লাহ্‌ টাওয়ারের দোতালায় “তান্দুরি নাইটস” এ একে একে ভীড় জমাতে শুরু করেন। ইফতারের পুর্বে ব্যাচ ২০০০ এর বন্ধু সুমনের নেতৃত্বে দোজাহান ও আখেরাতের পানাহ্‌ চেয়ে দোয়া শেষে ইফতার পরিবেশন করা হয়।

পররবর্তিতে মাগরিবের নামাজ শেষে সকল বন্ধুদের জন্য ছিল চমৎকার রাতের খাবারের আয়োজন। সব শেষে ফটোসেশনের মধ্যে দিয়ে সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০০ এর ইফতার আয়োজন ২০২২ এর সুন্দর সমপ্তি ঘটে।

০১/০৫/২০২২, ১০.০০ AM  

N-Desk

ন্যাশনাল ডেস্ক যা কোথাও কোথাও N-Desk নামেও পরিচিত। এই ডেস্ক থেকে অবিনশ ব্লগে বাংলাদেশের চলমান ঘটনা তুলে এনে পেশ করা হয়ে থাকে। আপনিও চাইলে বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে আমাদের লিখে পাঠাতে পারেন সম্প্রতি ঘটে যাওয়া যে কোন তথ্য কিংবা ঘটনা সম্পর্কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *