ছোট গল্প

কথাসাহিত্যের যে শাখা উপন্যাসের তুলনায় ছোট, বিষয় ও ঘটনাতে একমুখী, সমজম বোধে যার নাটকীয়তা আছে এবং যার মাধ্যমে ব্যঞ্জনধর্মীতা প্রকাশিত হয় সর্বোপরি অপ্রয়োজনীয় বর্ণনা থাকে না তাকে ছোট গল্প বলে।

গল্পছোট গল্প

এক গ্লাস ভালবাসা

কিছুদিন আগে সন্ধ্যায় ঘরে ফিরছিলাম। ঘরে বউ একা। ভাবলাম কিছু সিংগারা পিয়াজু নিয়ে যাই। টোনাটুনি দু’জন মিলে সিংগারা পিয়াজু দিয়ে সন্ধ্যাটা চাবাবো। এরপরে গিলে খাব গরম গরম চায়ে। মোড়ের দোকান থেকে সিংগারা পিয়াজু কিনে ফিরছি, এমন সময় হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি। আবার ঢুকে পরলাম দোকানে। হঠাৎ মনে হল বউয়ের জন্য এক ঠোংগা বৃষ্টি নিয়ে যাই। দোকানদারের কাছ থেকে একটা কাগজের ঠোংগা চেয়ে নিলাম।

Read More
গল্পছোট গল্প

রেনু

নিজামুল হক সাহেবের বড় মেয়ে রেনু প্রতি শুক্রবার সকালে রুপচর্চা করে। সারা মুখে ফেসপ্যাক করে চোখের উপর দুটো শসা দিয়ে টানটান হয়ে বিছানায় শুয়ে থাকে। এই সময়ে সাধারনত তার রুমে কেউ ঢোকে না। তবে আজকে ব্যাতিক্রম হলো। নিজামুল হক সাহেব মেয়ের রুমে ঢুকে দেখেন একটা অদ্ভুত ভয়ংকর দর্শন প্রানী তার মেয়ের বিছানায় শুয়ে আছে। মুখটা মরা মানুশের মুখের মতো, ফ্যাকাসে।

Read More
গল্পছোট গল্প

বুদ্ধিমতী কন্যা

বহুকাল আগের কথা। এক ধনী ব্যবসায়ী তার একমাত্র মেয়েকে নিয়ে বেশ সুখেই জীবন যাপন করছিলেন। কিন্তু ব্যাবসায়ীর ভাগ্যে হঠাৎ করেই চারিদিক থেকে চরম দুর্ভোগ নেমে এল। তার ব্যাবসায়ের সব শাখাতেই একের পর এক ক্ষতি হচ্ছিলো। নিজের সব সম্পদ হারালেন তিনি। এবারে কোনোরকমে ব্যবসাকে টেকাবার জন্য এক গ্রাম্য মহাজন এর থেকে বেশ বড় অংকের টাকা ধার করে কোনোভাবে ব্যবসায় টিকিয়ে রাখলেন তিনি।

Read More
গল্পছোট গল্প

ডাহুক পাখির আর্তনাদ

বাবা যেদিন বিয়ে করলেন, আমি বোধহয় সিনেমা দেখতে গিয়েছিলাম। আমাদের ঘরের পাশের বহু বছরের পুরনো আর জৌলুশ হারানো সিনেমা হলে। বিকিনি পরা শ্বেতাঙ্গ সুন্দরী আর সুঠাম দেহের দীর্ঘকায় কৃষ্ণাঙ্গ নায়কের সৈকতে জলকেলিরত রঙিন পোস্টারে ছেয়ে ছিল পুরো হল। প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি ইংলিশ মুভি চলছিল সেদিন। আমি প্রাপ্তবয়স্ক ছিলাম না। আমার তখন প্রিয় ছিল জুমাঞ্জি, উডি উড পেকার আরও সব বিদেশী কার্টুন।

Read More
গল্পছোট গল্প

মানব – মানবী

ছেলেটা বিবাহিত ছিলো। কিন্তু দীর্ঘ সন্তানহীন বিবাহিত জীবন তাকে ক্লান্ত এবং উৎসাহহীন করে তুলেছিলো জীবন সম্পর্কে। এর মাঝেই চাকরির কারনে দীর্ঘ সময় পাশে স্ত্রীর অনুপস্থিতি তাকে আরো বিবেচনাবোধহীন ও দুঃসাহসী করে তুললো। একদিন ফেসবুক ব্রাউজিং করতে করতে হঠাৎই একটা আইডি কৌতুহলী করে তুললো। এবং আইডি ঘেটে জেনে নিলো পরিচয়। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো। এরপর ভুলে গেলো কয়েকদিনের মধ্যেই রেসপন্স না পেয়ে।

Read More
গল্পছোট গল্প

রুমকি নামের বেশ্যা

সিএনজি চালাতাম সারারাত আর সারাদিন ঘুমাতাম অথবা চাকরি খুঁজতাম। মাঝে কিছুদিন একটা অখ্যাত বেভারেজ কোম্পানির সেলসে কাজ করেছিলাম। কয়েক মাসে অর্ধ-মৃত অবস্থা হয়েছিল আমার। এরচেয়ে সিএনজি চালানো বহু কম কষ্টের, হয়তো সম্মানজনক না। তবে বেঁচে থাকার অন্তহীন আনন্দ আর তীব্র চাওয়ার তুলনায় এই সম্মানহীনতা কিছুই না। এক রাতে সিএনজিতেই নুভার সাথে পরিচয়। বলাকা সিনেমা হলের সামনে হাত উঠিয়ে থামতে ইশারা করছিল।

Read More
গল্পছোট গল্প

লাভ সেক্স অউর ধোঁকা

মেয়েটার সাথে আমার যৌন সম্পর্ক ছিল প্রায় দেড় বছরে। তবে তা বিবাহ বহির্ভূত ছিল না। আমরা গোপনে বিয়ে করেছিলাম। যদিও বিয়ে নিয়ে আমি বেশি স্পর্শকাতর নই। তবে জেরিন ছিল অতিমাত্রায় সংস্কার আক্রান্ত। সে কোনভাবেই সার্টিফিকেট ছাড়া সেক্স করতে রাজি ছিল না। আমি কেবল ওর সাথে এক বিছানায় শুতে উদগ্রীব ছিলাম। শর্ত কোন বিষয়ই নয় সেক্ষেত্রে। আমরা তাড়াতাড়িই বিয়ের ঝামেলা শেষ করলাম।

Read More
গল্পছোট গল্প

বিকৃতি

বিবাহ কার্য সম্পাদন করিতে করিতে রাত্রি হইয়া গেলে বাসর রাত্রি পাত্রীর বাড়িতেই করিবার সিদ্ধান্ত হইলো। এত রাত্রিতে নববধু লইয়া অন্ধকার পথ পাড়ি দেয়া মোটেও শোভনীয় নহে। অমঙ্গল বা জ্বীন ভূতের আছর হইতে পারে। অবশেষে স্বামীর সহিত রাত্রি কাটাইয়া পরদিন দ্বিপ্রহরে রওয়ানা দিয়া পাশ্ববর্তী গ্রাম অম্বরপুরে পৌঁছিলে, সারা গ্রামে রব রব সাড়া পড়িয়া গেল। ছেলে- মেয়ে, নারী -পুরুষ সকলেই ভীড় করিতে লাগিল বরের বাড়িতে।

Read More
গল্পছোট গল্প

পুনর্মিলন

পনের বছর পরে ভার্সিটির পুনর্মিলন অনুষ্ঠান। সবাই কে কোথায় ছিটকে গেছে কনভোকেশনের পর থেকে। সবুজে ঢাকা চট্টগ্রাম ইউনিভার্সিটি। প্রথম দিকের শাটল ট্রেনের সেই দিন গুলো চোখে ভাসছে যেন। ইশরাত জাহান চৈতী এসেছে ফুটফুটে দুটো বাচ্চা আর বরকে নিয়ে। একটা বাচ্চা ক্লাস এইটে পড়ে। ছোটটা থ্রিতে। কিছুটা একা হতে ইচ্ছে করছে ওর। অনেক আগেই পৌঁছে গেছে ওরা। পরিচিত সেই মুখ গুলো কখন দেখবে।

Read More