গল্পছোট গল্প

জঙ্গল

জঙ্গলে এক সিংহ ঘুমের বিড়ি খাচ্ছিল, তখন এক বানর এসে বলল,

– ভাই, নেশা ছাইড়া দাও, আমার সাথে আসো দেখো জঙ্গল কত সুন্দর!

সিংহ বানরের সাথে যেতে থাকলো। সামনে হাতি ইয়াবা নিচ্ছিল। বানর হাতিকেও একই কথা বলল। এরপর হাতিও ওদের সাথে চলতে শুরু করলো।

কিছুদুর এগিয়ে তারা দেখল, বাঘ বাংলা মদ খাচ্ছে, বানর তখন তাকেও একই কথায় বলল। সাথে সাথে বাঘ মদের গ্লাস নামিয়ে রেখে বানরকে দিল কইষা এক থাপ্পর। হাতি বলল,

– বেচারাকে মারতেছ কেন?

বাঘ বলল,

– এই শালা কালকেও গাঁজা খাইয়া আমারে জঙ্গলে তিন ঘন্টা ঘুরাইছিল!

২১/০৪/২০২২, ১০.৫৫ AM 

Kuasha

হয় একদম শেষ অথবা একদম প্রথম, কোন কিছুর মাঝামাঝি থাকা আমার বড় অপছন্দ। আমি স্বপ্ন দেখি তা বাস্তবায়িত করার জন্য। একা থাকা, মুভি দেখা, পেন্সিল দিয়ে ছবি আঁকা ও বই পড়া আমার নেশা। খুব বিরক্ত লাগে পিছনে কিংবা আমার আড়ালে কেউ কথা বললে। লাইফ নিয়ে এক্সপেরিমেন্ট করতে করতে নিজেই কখন যে এক্সপেরিমেন্টাল প্রজেক্টে রুপান্তরিত হয়েছি বুঝিনি। জীবনে অনেক কিছু হতে চেয়েছি। কিন্তু কিছুই হতে পারিনি। তার মানে এই নয় যে আমি ব্যর্থ একজন মানুষ। আমার ব্যর্থতাতেই আমার সফলতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *