অভিজ্ঞতাব্যক্তিগত

মানি নাই তো হানি নাই

জগতের অধিকাংশ সুখের মূলে আছে একটাই, টাকা। টাকা নাই তো আপনার কিছুই নাই। কি বলবেন, সম্মান আছে? টাকা না থাকলে এটাও ধরে রাখতে পারবেন না। আপনার অনেক আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব আছে? আপনার যদি টাকা না থাকে, এই আত্মীয়রা ফিরেও তাকাবে না আপনার দিকে। খুব ঘনিষ্ঠ আত্মীয় না হলে পাত্তাও দিবে না। বন্ধুরা তো অনেক আগেই কর্পূরের মতো মিলিয়ে যাবে বাতাসে।

বিয়ের অনুষ্ঠানে গিয়েছেন? নজর, আদর, আপ্যায়ন সব থাকবে বড়লোক আত্মীয়দের দিকে। একটু দুরের আত্মীয় হলে এমনকি দাওয়াত নাও পেতে পারেন।  সেই আপনারই যদি অঢেল টাকা থাকে, সবার আগে আপনি দাওয়াত কার্ড হাতে পাবেন।

যে আত্মীয় আগে বছরে একদিন ফোন দিতো না, আপনার টাকা হওয়ার পর সে মাসে মাসে ফোন দিবে। আপনার শরীর কেমন আছে, ব্যবসা বানিজ্য কেমন তা জানতে চাইবে। আপনার বাড়ি সারা বছর আত্মীয় স্বজনে গমগম করবে। এ যেন বছরের প্রতিটা দিনই মধু মাস। 

ধরে নিলাম আপনি খুব একা, নিঃসঙ্গ। আপনার বন্ধু লাগবে? ওখানেও টাকা চাই। আপনি রেগুলার ফ্রেন্ডদের নিয়ে ছোটখাটো পার্টি দিন, অন্তত চা নাস্তা খাওয়ান, দেখবেন আপনার ফ্রেন্ডের অভাব নেই। অন্তত আর কিছু না হোক, ফ্রেন্ডদের সাথে ঘুরাঘুরি তো করতেই হবে। টাকা ছাড়া এসবের কিছুই হবে না। এগুলো করলেই ফ্রেন্ডশীপ ক্লোজ হবে।

টাকা ছাড়া এসবের কিছুই হবে না। এগুলো করলেই ফ্রেন্ডশীপ ক্লোজ হবে। তখন আপনি একটা ফোন করলে ৩ টা বন্ধু হাজির হবে। অথচ আপনার সেই সামর্থ্য নেই? তাহলে একটা ফোন দিয়েই দেখুন না! দেখুন কয়জন আসে? আপনার প্রেমিকা লাগবে? অল্প টাকা ছড়ান, আপনার “মেয়ে বন্ধু”রাই প্রেমিকার অভাব পূরন করে দিবে। আপনি কাকে রেখে কাকে ধরবেন, সেই ঝামেলায় পড়বেন । কিংবা প্রেমিকা আছে আপনার, এইতো?

আপনার গিফট দেয়ার সামর্থ্য আছে? মোবাইলে রিচার্জ করতে পারেন? ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতে পারেন? যদি উত্তর না হয়, তাহলে এই প্রেমিকার সাথে আপনার বিয়ে হবে না, মোটামুটি সিউর থাকতে পারেন। আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে সবাই পিকনিকে যাবে। আপনার কাছে টাকা নাই তাই যাবেন না। সবাই যখন হৈ হুল্লোড় করে রওয়ানা দিবে, ফেসবুকে ছবি আপলোড করবে, আপনার কাছে মনে হবে তখন ঠিকই মনে হবে টাকাই দুনিয়ার সব। আপনি খুব দানশীল মানুষ? রাস্তার পাশের অর্ধেক পা ওয়ালা লোকটা যখন সাহায্য চাইবে, অথচ আপনার নিজের পকেটই গড়ের মাঠ, তখন আপনার কাছে মনে হবে টাকাই দুনিয়ার সব।

 জীবনের ধাপে ধাপে জীবন আপনাকে দেখিয়ে দিবে আপনার টাকা নাই তো এই আপনার জীবনের দুই আনাও দাম নেই। জীবনে খুব বড় হতে চাচ্ছেন। হ্যা, অনেক বড় মানুষ হলেন আপনি। কিন্তু ঠিক মতো টাকাই রোজগার করতে পারলেন না? ফ্যামিলির ভার বহন করতে পারলেন না? আপনি ব্যার্থ। আপনার ভেতরের ভালো মানুষটাকে কেউ পাত্তা দেবে না, ভালো হোন বা খারাপ হোন, আপনার টাকাও থাকতে হবে। নইলে আপনি বৃথা।

এই জীবনে চলতে ফিরতে যা দেখেছি তার আলোকেই একটা সারাংশ দাড় করালাম। আবেগী কথা নয়, বাস্তবতা আসলে এটাই। যদি সুখী ভাবতেই চান নিজেকে, এই অপ্রাপ্তি গুলোকে ইগনোর করতে হবে আপনার, যেটা করতে গিয়ে অধিকাংশই মেকি সুখের অভিনয় করে। আমি জানি উপরের প্রতিটা ক্ষেত্রের ব্যাতিক্রম আছে। আমার মতে এই ব্যাতিক্রমটা ২০% মাত্র। এই ২০% আছে বলেই হয়তো এখনো মানুষ সুখী হয়, এরা আছে বলেই হয়তো আমরা বেঁচে আছি।

১৬/০৩/২০২২, ১১.১০ PM

Shamim Rony

পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার। খুব কাঠখোট্টা বিষয় নিয়ে বসবাস। চেষ্টা করি সমস্যার গভীরে যেয়ে ডুবুরীর মুক্তা আরোহনের মতোই সমস্যার সমাধান খুঁজে বের করে আনতে। জানার আগ্রহ প্রবল। এখনো নিজেকে এই বিশ্ব ভ্রম্মান্ডের ছাত্র বলেই মনে করি। টেকনোলজি ভালোবাসি, সেই সাথে ভ্রমন পিপাসুও বটে। টেক দুনিয়ার হাল-চাল, বিদেশী অনুবাদ ও বিদেশ ভ্রমনের অভিজ্ঞতার রসদ সম্বল করেই কলম ধরেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *