প্রত্যাবর্তন
খুব ভালবেসেছিলেন কাউকে? তবুও ছেড়ে চলে গেছে? ভাবছেন জীবনটা আর চলছেই না, থেমে আছে তার স্মৃতিতে। আসুন শিখি কেমন করে এই দুঃসহ যন্ত্রণার মধ্য দিয়ে যাবেন!
১. কান্না করুনঃ বাথরুম এ গিয়ে পানির ট্যাপ ছেড়ে কান্নার দরকার নেই। কমফোর্ট ফিল করেন এমন কারো সামনেই চিৎকার করে কাঁদুন। প্রয়োজনে বালিশ ছিঁড়ুন, ভাংচুর করুন। প্রিয় কোন কিছু থাকলে তা ভেঙে ফেলুন। দেখবেন হাল্কা লাগছে। এরপরই হঠাৎ করে প্রিয় জিনিসটির জন্য মন খারাপ হয়ে যাবে! এভাবে আপনার কষ্টের উৎস স্থানান্তর করে দিন ব্যক্তি থেকে বস্তুতে। নিশ্চয়ই বস্তুগত কষ্ট কম সময় স্থায়ী হয়।
২. ব্যস্ত থাকুনঃ নতুন কিছু করুন প্রতিদিন। যেমন নতুন কোন ভাষা শেখা কিংবা এমন কোন কাজ যা ভেবেছিলেন পারবেন না করতে। অনেকটা সময় নিয়ে রান্না করুন। ডিপ শাওয়ার নিন, আয়নায় নিজেকে দেখুন। নতুন কোন পোষাক পরা না হয়ে থাকলে আজই পরে ফেলুন আর রিক্সায় ঘুরতে বের হয়ে যান। একা একা কোন ভাল রেস্টুরেন্ট এ বসে খান। আশে পাশের লোকজন আপনার দিকে যে দৃষ্টি দিবে তাতে আপনার মনে হবে বাহ জীবনটা অদ্ভুত হলেও একেবারে মন্দ না।
৩. ভালবাসুনঃ আবার প্রেমে পড়ুন। খুব অদ্ভুত শোনাচ্ছে? এত তাড়াতাড়ি? হ্যা, কেন নয়? কেউ আপনাকে ছেড়ে গেছে এতে তো আপনার কোন দোষ ছিল না? যদি আপনার কোন দোষের কারণে ছেড়ে চলে গিয়ে থাকে তবে সেটা আপনার বর্তমান সঙ্গীটিকে আগে থেকেই জানান। খুলে বলুন আপনার এই নিজের সাথে নিজের টিকে থাকার যুদ্ধের কথা।
লাইফ হ্যাকিং আরো বেশ কিছু টিপস্ –
- তারুন্যের প্রেম
- দায়িত্বের দাপাদাপি
- সম্পর্কের দশটি ফ্যাক্ট
- সৌন্দর্যপ্রীতির মনস্তত্ত্ব
- ভালোবাসার মজার তথ্য
- আপুরা ব্যাগে কি কি রাখবেন
- ভন্ড প্রেমিকদের প্রশ্ন পত্র ফাঁস
- আত্ন-মনোভাব উন্নয়নের কৌশল
- স্বামীকে বশে রাখার এক ডজন টিপস
- মনের মানুষ পটানোর অব্যার্থ কৌশল
ভালবাসা কোন ঈশ্বর নয় যে একাত্ববাদ এ বিশ্বাস করে পুরো জীবনটা তার স্মৃতি বহন করে আরাধনা করে যেতে হবে। ভালবাসা একটা কম্ফোর্ট জোন। যেই মানুষটার আশেপাশে থাকলে আপনার মন ভাল হয়ে যায়। যার সাথে অনেক বছর পাশাপাশি হাটতে ইচ্ছে করে। জীবনটা আরেকটু সুন্দর মনে হয় যার সাথে কাটানো সময়গুলোতে। এটাকে জীবনের একমাত্র অবলম্বন করার কিছু নেই।
৪. বধির হয়ে যানঃ সদ্য প্রেমে ব্যর্থ হয়ে অন্য কাউকে বিয়ে করে সুখী হতে চাচ্ছেন? কিন্তু পাছে লোকে কিছু বলে এই ভয়টাই কাটাতে পারছেন না? স্বীকার করুন, কেউ পাছে কিছু বলার আগে নিজেই বলুন – “হ্যাঁ আমরা ভালবাসায় ছিলাম, আমরা সুন্দর কিছু সময়ে ছিলাম কিন্তু আমরা ঘর বাধতে পারিনি। কিন্তু তারমানে এই নয় আমি প্রেমে ব্যর্থ হয়েছি।”
প্রেমে ব্যর্থতা বলে কিছু নেই। কেউ যখন ভালবাসায় থাকেন তখন একে অন্যকে মিথ্যে মিথ্যে ভালবাসে না। শুধু সময়টা একসময় এই টানটা কমিয়ে দেয়। তাই আপনার নতুন করে শুরু করতে চাওয়া এই জীবনে বধির হয়ে যান। আপনার পথ গুলো অন্য কেউ হেঁটে দিয়ে যায়নি। তবে কেন সেই পথের ব্যবচ্ছেদ করতে সুযোগ দিবেন মানুষকে।
আপনি ভাল আছেন নতুন কারো সাথে, এটাই সবচেয়ে বড় কথা! ভাবছেন খুব সহজে বলা কথা গুলো হয়ত করা এতটা সহজ নয়। কিন্তু আপনার অজান্তেই প্রতিদিন আপনার আশেপাশের মানুষগুলো এই সংগ্রাম চালিয়ে যাচ্ছে! নিজে করতে না পারেন কিংবা কাউকে এই সময় থেকে বের হয়ে আসার সাহায্য করতে না পারেন, অন্তত কারো সংগ্রামে বাঁধা হয়ে দাঁড়াবেন না। Lets make this world little more comfortable to live and love!
২১/০২/২০২২, ০৭.২০ PM
