লাইফষ্টাইল

নারীদের যে জিনিসগুলো ছিল পুরুষদের

আপনি কি জানেন, বর্তমান সময়ে এমন কিছু আইটেম আছে যা একেবারেই নারীরা ব্যবহার করেন। আজ হয়তো পুরুষরা এই সব জিনিস ব্যবহারের কথা শুনলে লজ্জায় লাল হয়ে যাবেন। কিন্তু প্রাচীনকালে এই জিনিসগুলো ছিলো শুধুমাত্র পুরুষদের ব্যবহারের উপকরন। আসুন জেনে নেয়া যাক সেসব ব্যবহার্য্য জিনিস গুলো।  

১. স্যানিটারি প্যাড   জিনিসটির উদ্ভব ফ্রান্সে। যুদ্ধে আহত সেনাদের রক্তপাত বন্ধ করতে এই ধরনের প্যাডের আবিষ্কার করেন নার্সরা।

২. হাই হিলের জুতো   প্রাচীন পারস্য দেশে যোদ্ধারা হাইহিলের জুতো পরতেন। কারণ ঘোড়ায় ওঠার পরে তাঁদের পা যাতে ষ্ট্রাপে আটকে থাকে, তা নিশ্চিত করত জুতোর উঁচু হিল।


লাইফ হ্যাকিং আরো বেশ কিছু টিপস্‌ –


৩. গোলাপি রং   অষ্টাদশ শতাব্দী পর্যন্ত গোলাপি রংটি পুরুষদের জন্যই নির্ধারিত ছিল। লালের একটি অপভ্রংশ হিসেবে দেখা হত রংটিকে। লাল ছিল যুদ্ধের রং।

৪. কানের দুল   পারস্যের পারসেপোলিসে প্রথম দুলের ব্যবহার হত বলে শোনা যায়। এবং সেই দুল পরতেন পুরুষরা।

৫. থং  এইটিই সম্ভবত এই তালিকায় সবথেকে বড় চমক। পুরুষাঙ্গের রক্ষায় এই ধরনের অন্তর্বাস তৈরি করা হয়েছিল শুধুমাত্র পুরুষদের জন্যই। ল্যাঙোট থেকে এই অন্তর্বাসের উৎপত্তি।

১৩/০২/২০২২, ০৯.৪৫ PM

Obinash

শত শত ষ্পার্মের সাথে যুদ্ধ করে একটি মাত্র ষ্পার্ম মায়ের ওভারিতে পৌছুতে পেরেছিলো। সেটাই আমি, এক ও অদ্বিতীয়। নাম আমার অবিনাশ। যে সব দৃশ্য ভাবায়, বুকের ব্যাথা বাড়ায়, সেসব নোট করে করে বেড়ে উঠছি। একদিন সব সত্য ফাঁস করে দেবো বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *