ফেবু কন্যার রিকু ফর্মুলা
ফেসবুকে অপরিচিত মেয়েরা সাধারনত তিন ধরনের ছেলেদের রিকোয়েষ্ট গ্রহন করে থাকে –
১। আপনি কোনো নামী পাবলিক ইউনিভার্সিটির ছাত্র কিনা। উদাহরণ: ঢাবি, বুয়েট, মেডিকেল। আপনি কোন জব করেন কিনা এবং আপনার ফাইনান্সিয়াল অবস্থান ক্যামন।
২। আপনার প্রোফাইল পিক গুলো কত কূল, কতটুক হ্যান্ডসাম, আধুনিক পোস্ট, লুতুপুতু এইসব বিষয়।
৩। কোনো গ্রুপ অথবা পেইজ এর এডমিন কিনা, কোনো পাবলিক ফিগার সেটাও একটা বিষয়।
আমি একটি ছোট্ট রিসার্চ করেছিলাম এর উপর। একটি গ্রুপ এ পোস্ট দেই। সেখানে যারা লাইক দিয়েছিলো তাদের রিকোয়েষ্ট পাঠাই আমার সত্যিকারের আইডি দিয়ে। কিন্তু কেউ আমার ফ্রেন্ড রিকুয়েস্ট গ্রহন করেনি।
কিন্তু যখন আমি একটি ফেক আইডি (যেখানে উপরোক্ত পয়েন্টগুলো মিল রেখেছিলাম) দিয়ে পোস্ট দিলাম এবং ঐ মেয়েদের ফ্রেন্ড রিকোয়েষ্ট পাঠাল। আমি অবাক হয়ে লক্ষ করলাম যে, রিকোয়েষ্ট দেওয়ার কিছুক্ষণের মাঝেই “রিকোয়েষ্ট একসেপ্ট” করেছে। এমনকি আমাকে আগ বাড়িয়ে দুই একজন মেসেজও করে। অবশেষে এই সিদ্ধান্তে উপনীত হইলাম যে, নারীর মন স্বয়ং ঈশ্বরও বোঝেন না। মূল লেখাঃ ০২/১০/২০১৬, ১১.১২ AM
ব্লগে প্রকাশঃ ১২/০২/২০২২, ১০.২০ AM
