ভূতের গল্প

ভূতের গল্প হলো একটি কল্পকাহিনী বা নাটক, যেটাতে কোনো ভূত বা ভূতবিশ্বাসী চরিত্র থাকে। গল্পে “ভূত” স্বেচ্ছায় আসতে পারে, আবার জাদুবলেও তাকে ডেকে আনা হতে পারে। আর ভূতের সাথে “হানাবাড়ি” বা “আছর” এসবের কথাও বলা হয়, যখন নাকি কোনো অতিপ্রাকৃত সত্তা কোনো স্থান, বস্তু বা ব্যক্তির সঙ্গে লেগে থাকে।

গল্পভূতের গল্প

ভুতের ভালোবাসা

ভুত হয়ে যাওয়ার পর থেকে অয়ন বিরাট ঝামেলার মধ্যে আছে। এখানে এয়ারটেলে একদম নেটওয়ার্ক পাওয়া যায় না। ইউটিউবে প্রচন্ড বাফারিং, ফেসবুকও চলে ধুকে ধুকে। মুভি দেখা, গান শোনা আর অল্প একটু চ্যাটিং মরার পর এই ভুত লাইফে এন্টারটেইনমেন্ট বলতে এইটুকুই। কিন্তু এখানে এই এয়ায়টেল সিম নিয়ে অয়ন যাস্ট ফেসে গেছে। অন্য সিম যে কিনবে তারও উপায় নেই। নতুন সিম এক্টিভ করতে আজকাল হাতের ছাপ লাগে।

Read More
গল্পভূতের গল্প

বন্দীদশা

প্রিয় বন্ধু রাশেদ,
তোকে না জানিয়ে বিয়ে করে ফেলায় দুঃখ প্রকাশ করছি। তবে এই বিয়েটাই আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। আমি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। জানি না নিজেকে রক্ষা করতে পারবো কি না। যদি প্রিয় বন্ধুর মুখখানা জীবনে আবার দেখতে চাস, তাহলে আমার জন্য কিছু একটা কর। চিঠিতে এই ব্যাপারে বিস্তারিত লেখা সম্ভব হয়ে উঠছে না। আমি অনেক নজরদারির মধ্যে থাকি।

Read More
গল্পভূতের গল্প

ভুত, পেত্নির বংশ পরিচয়

আমরা সবাই ছোটবেলায় ভুত প্রেত এর অনেক গল্প পড়েছি বা শুনেছি। অনেক নামের ভুত এর ভীড়ে কোনটা কি তা হয়ত বুঝতে পারিনি। তাহলে চলুন জেনে নেই কোনটা কি! ভুতে বিশ্বাস করি আর নাই করি জেনে নিতে ক্ষতি কি? অন্তত: বাচ্চাদের সাথে কিছুক্ষন মজার সময় তো কাটানো যাবে! ভূত হচ্ছে পুরুষ এবং পেত্নী হচ্ছে মেয়ে অশরীরি আত্মা! এদের আবার অনেক রকমফের আছে।
১। মোহিনী- এটা একটা পেত্নী। এরা সাধারানত: সে সব মেয়েদের আত্মা যারা প্রেমে ব্যর্থ হয়ে বা বিয়ের আগেই আত্মহত্যা করেছে।

Read More