গল্পটা তোমার আমার (পর্ব-৪)
দোলনের আজ শাড়ী পরতে ইচ্ছে হয়েছে। তাই সে বিকেলে হলুদ সুতোয় কাজ করা কলাপাতা রঙা একটা সুতি শাড়ী পরেছে। চোখে গাঢ় কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক পরেছে। হাতে সবুজ রেশমি চুড়ি পরে সোজা রান্নাঘরে যায়। তারপর চা করে নিয়ে ছাদে চলে আসে। তার নতুন গোলাপ গাছটায় ৪টা ফুল ফুটে আছে। সে একটা ফুল ছিঁড়ে তার চুলে গুঁজে দেয়।
Read More