Author: Shamima Zaman

গল্পসাপ্তাহিক সংকলন

কন্যা সর্বনাশী (পর্ব-৬)

আবির আর নীলা সামনাসামনি বসে আছে। আবিরকে নিয়ে নীলার মনে জমে থাকা প্রশ্নগুলো প্রবল বর্ষণের মত আছড়ে পড়তে চাইছিল। কিন্তু কী বলবে, কীভাবে বলবে এসব নিয়ে সে অপ্রস্তুত। ওদিকে আবির শান্ত নদীর মত বসে আছে। যেন প্রতিনিয়তই তাদের দেখা হয়! আবিরই প্রথম মুখ খুলল। বলল,
– কই, কেমন আছ বললে না তো?
– ভালো আছি। আপনি?

Read More
গল্পসাপ্তাহিক সংকলন

কন্যা সর্বনাশী (পর্ব-৫)

আবিরের এমন অন্তর্ধানে চলে যাওয়াটা সবচেয়ে বেশি অবাক করেছে নীলাকে। যোগাযোগ না হলেও নীলা আবির সম্পর্কে যতটা সম্ভব খোঁজ রাখার চেষ্টা করেছে। যত দিন গেছে আবির সম্পর্কে তার ধারণা পাল্টেছে নীলার। আবিরের প্রতি যে নেতিবাচক ধারণা ছিল তার বরফ গলতে শুরু করেছিল। কিন্তু আবির পাস করে বেরিয়ে যাবার পর নীলা তার কোনো খোঁজই আর পায়নি। অবশেষে নীলাকে বিষয়টা ভেতরে ভেতরে শেষ করে দিতে লাগল।

Read More
গল্পসাপ্তাহিক সংকলন

কন্যা সর্বনাশী (পর্ব-৪)

নীলা সেদিন ইলা আর তনুর সাথে ক্যাম্পাসের সামনের বড় আম গাছটার নিচে বসে গল্প করছিল। একটা ক্লাসের পর তার গ্যাপ ছিল। সেই সময় আবিরের আগমন। তার চেহারায় এলোমেলো শুকনো রুক্ষ ভাব স্পষ্ট। সে এসেই দুম করে বলল,
– নীলা তোমার সাথে কথা আছে।
– বলুন?
– আমার কথা শুধু তোমার সাথেই।

Read More
গল্পসাপ্তাহিক সংকলন

কন্যা সর্বনাশী (পর্ব-৩)

পুলিশের সাথে নীলাকে কথা বলতে দেখার পর দুটো দিন আবিরের আতঙ্কিত অবস্থায় কাটে। তার সারাক্ষণই মনে হতো এই বুঝি থানা থেকে ফোন করে তাকে ডেকে পাঠাল। দুদিনে যখন কিছুই হলো না তখন সে বুঝে গেল কিছু হবার সম্ভাবনা নেই। সে ক্যাম্পাসে গিয়ে নীলাকে খুঁজে বের করলো। নীলা ক্যান্টিনে বসে চা খাচ্ছিল সাথে তার দুই বান্ধুবী। আবির তার টেবিলে গিয়ে খালি চেয়ারটায় বসে বলল।

Read More
গল্পসাপ্তাহিক সংকলন

কন্যা সর্বনাশী (পর্ব-২)

ক্যাম্পাসের সবচাইতে ড্যাশিং ছেলে আবির। সানগ্লাস চোখে R15 বাইক নিয়ে যখন রাস্তায় নামলা মেয়েরা ২য় বার ঘুরে তাকাতে বাধ্য হয়। তার সুদর্শন চেহারা আর দুষ্টু মিষ্টি কথার জালে যে কোনো মেয়ে খুব সহজেই আটকে যায়। তাই তার জীবনে বেহিসেবি মেয়ের আনাগোনা হয়েছে। সেই সাথে মেয়ে পটাবার কনফিডেন্স লেভেলটাও তার ক্রমাগত বেড়েছে। স্বভাবে তাই সে অনেকটাই উড়নচণ্ডী। এই অপরিচিতাও তেমনই এক ফসল।

Read More
গল্পসাপ্তাহিক সংকলন

কন্যা সর্বনাশী (পর্ব-১)

দুপুরে আয়েশ করে একটা ঘুম না দিলে আবিরের চলে না। প্রতিদিনের মতই ঘুমাচ্ছিল। হঠাৎ দূরবার্তাযন্ত্র মানে মোবাইল ফোনটা অতি কর্কশ ভাবে বেজে উঠল। সে ঘুম জড়ানো গলায় হ্যালো বলতেই ওপাশ থেকে এক কন্যার মিষ্টি গলায় “হ্যালো” ভেসে এলো। আবির বলল,
– কে বলছেন?
– আপনি কি আবির বলছেন?
– হুম।

Read More
কবিতা

তোমার আসক্তি

আমার সকালটা শুরু হয় কেমন জানো?
চোখ মেলতেই তোমার ঘুমন্ত মুখটা দেখি,
তোমাকে ছুঁয়ে দিতে আমার কি ভীষণ ইচ্ছে করে
কিন্তু হাত বাড়াই না!
তোমাকে ছুঁই না,

Read More
গল্পসাপ্তাহিক সংকলন

গল্পটা তোমার আমার (শেষ পর্ব)

শামীম ঘরের দরজা বন্ধ করে দিয়ে এখন খাম্বার মতন দাঁড়িয়ে আছে। কি কিরবে, কি বলবে কিছুই ভেবে পাচ্ছে না। এমন সময় বিছানায় বসে থাকা তার বউ বলল,
– দরজার সামনেই খাম্বার মতন দাঁড়ায় থাকবেন? ভিতরে আসলে আমি খেয়ে ফেলব না, আসেন তো। শামীমের কাছে ওর নব বধুর গলাটা কেমন চেনা মনে হলো। কাছে গিয়ে বিছানায় বসে দোলনের দিকে সরাসরি তাকায় শামীম। চমকে উঠে। একি!

Read More
গল্পসাপ্তাহিক সংকলন

গল্পটা তোমার আমার (পর্ব-৬)

দোলন আধশোয়া হয়ে বই পড়ছিল। সামনে বিয়ে, বেশ কিছুদিন পড়ার সুযোগ হবে না। তাই সে এখনই পড়া কিছুটা এগিয়ে রাখছে। টানা অনেকটা সময় পড়ার কারণে তার একটু টায়ার্ড লাগছিল। সে ফ্লাক্স থেকে চা ঢেলে খেতে শুরু করে। রাত জেগে পড়ার অভ্যাস বলে ও সব সময় ছোট্ট একটা ফ্লাক্সে চা করে রাখে। চায়ে দু’চুমুক দিতেই তার ফোন বেজে ওঠে, হাতে নিয়ে দেখে শামীম!

Read More
গল্পসাপ্তাহিক সংকলন

গল্পটা তোমার আমার (পর্ব-৫)

আসছে মাসের ২০ তারিখ রোজ শুক্রবার বিয়ের দিন ধার্য করা হয়েছে। হাতে মাত্র ২৬ দিন সময়। শুভ কাজে দেরি করতে নেই বলেই এত অল্প সময়ে আয়োজন। শুভ দোলনের কাছ থেকে ওর মোবাইল নাম্বারটা চেয়ে এনেছে। আর দোলন শামীমের নাম্বারটা রেখে দেয়। দোলন শুভকে দুটো কিটক্যাট দিয়ে বলল,
– এখন থেকে তুমি আমার ছোট ভাই। তো তোমাকে আমি তুই করে বলব।

Read More