গল্পছোট গল্প

জীবন যখন যেমন

স্থান টিএসএসি। বন্ধুর সাথে দেখা। বন্ধুর সাথে একজন সুন্দরী মেয়েকে ঘনিষ্ঠভাবে ঘুরতে দেখে আমিও বন্ধুর সামনে গিয়ে বললাম –

আমি: আরে দোস্ত, তুই এইখানে?

বন্ধু: বউরে নিয়ে ঘুরতেছি।

আমি: দারুন। পিচ্চিটা তো কিউট। বাচ্চা কাচ্চা নিয়া তো সংসারিক হয়ে গেলি।

বন্ধু: কোন পিচ্চি?

আমি: (সামনে একটা পিচ্চি দাঁড়ানো) এই যে এই পিচ্চি।

বন্ধু: আরে কি যা তা বলতেছিস, এই বাচ্চা টিএসসিতে চকলেট বিক্রি করে।

আমি: আমিও তাই ভাবছি। তোর ছেলে আমারে চকলেট সাধবে কেন?

বন্ধু: তোর ফাজলামি করার স্বভাব গেলো না, দেখ দেখ তোর ভাবি লজ্জা পাচ্ছে।

আমি: আরে লজ্জার কিছু নাই। তবে আমি মন খারাপ করছি, বিয়াটা আমারে জানায় করলে পারতি।

বন্ধু: কার বিয়া?

আমি: তোর!

বন্ধু: ধুর, বিয়া করি নাই। বাট ও মোর দ্যান মাই ওয়াইফ।

আমি: ওহ, বউ বললি তো। দোস্ত তাইলে তোর আগের বছরের বউটা?

বন্ধু: আমি যাই রে। ওরে বাসায় দিয়া আসতে হবে।

১৩/০১/২০২২, ০৭.৩০ PM

N-Desk

ন্যাশনাল ডেস্ক যা কোথাও কোথাও N-Desk নামেও পরিচিত। এই ডেস্ক থেকে অবিনশ ব্লগে বাংলাদেশের চলমান ঘটনা তুলে এনে পেশ করা হয়ে থাকে। আপনিও চাইলে বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে আমাদের লিখে পাঠাতে পারেন সম্প্রতি ঘটে যাওয়া যে কোন তথ্য কিংবা ঘটনা সম্পর্কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *