আমি + তুমি = আতুমি
মেয়ে – আচ্ছা, আপনার নাম্বারটা দেয়া যাবে?
ছেলে – হুম… কিন্তু নাম্বার দিয়ে কি হয়?
মেয়ে – কথা হয়।
ছেলে – কথা বললে কি হয়?
মেয়ে – চেনা-জানা হয়।
ছেলে – চেনা-জানা হলে কি হয়?
মেয়ে – ভালো লাগা হয়।
ছেলে – ভালো লাগা হলে কি হয়?
মেয়ে – ভালবাসা হয়।
ছেলে – ভালবাসা হলে কি হয়?
মেয়ে – প্রেম হয়।
ছেলে – প্রেম হলে কি হয়?
মেয়ে – বেঁচে থাকা সার্থক হয়।
ছেলে – বেঁচে থেকে কি হয়?
মেয়ে – ওফ্… আপনি অনেক প্রশ্ন করেন।
ছেলে – আর আপনি অনেক উত্তর জানেন।
মেয়ে – তাই?
ছেলে – হ্যা, আচ্ছা আপনার নাম্বারটা দেয়া যাবে?
মেয়ে – হুম… কিন্তু নাম্বার দিয়ে কি হয়?
১২/০১/২০২২, ১১.৩০ PM
