লাইফষ্টাইল

ভন্ড প্রেমিকদের প্রশ্ন পত্র ফাঁস

তো সুন্দরী ললনারা পরীক্ষার পূর্বে এক ঝলক দেখে নিন ভন্ড প্রেমিকদের প্রশ্ন পত্র এবং সে অনুযায়ি নিন পূর্ব প্রস্তুতি –

 ১# তোমার দেহের প্রতি আমার কোনো লোভ নেই, বিশ্বাস করো আমি শুধু জানতে চাই তুমি আমাকে সত্যিকার ভালোবাসো কিনা! যদি তুমি সত্যিই আমায় ভালোবাসো তবে তোমার সব কিছুতে আমার অধিকার দিবে।

২# আরে বাবু মনে পবিত্রতা থাকলে বিয়ে করা লাগেনা। আচ্ছা যাও বিয়ে মানে কি তিন কবুল তো? আজ আমি আকাশ বাতাস স্বাক্ষী রেখে এক্ষুনি তোমাকে কবুল বলছি। কি আমার বউ কি এখন আমায় সব দিবেনা?

৩# জান শোনো কি ভাবো তুমি আমায়? আমার কোনো কন্ট্রোল নেই? তুমি চাইলেও আমি বেশি কিছু করবো না। আমি চাইনা বিয়ের আগে আমাদের কিছু হোক। বাট আমার খুব ইচ্ছা আসোনা একটা চাঁদরের নিচে কিছুক্ষন শুধু জড়িয়ে ধরে শুয়ে থাকি। শুয়ে শুয়ে আমরা শুধু আমাদের অনাগত স্বপ্ন বুনবো। অত:পর আচ্ছা একটা চুমু খেলে কি অনেক বড় পাঁপ হবে?


যৌবন ও যৌন জীবন সম্পর্কে অন্যান্য লেখা –


৪# কোনো মেয়ে যদি কাওকে ভালোবেসে তার দেহের অধিকার দেয় সেই মেয়ে আজন্ম সেই ছেলের সাথে কাটিয়ে দেয়। অবশ্য বাঁজে মেয়েদের কথা আলাদা! তুমি কি শিওর না সারা জীবন আমার সাথে কাটাতে চাও?

৫# আচ্ছা আমি তোমার হাত ধরতে পারি হাগ করতে পারি তাহলে অন্য কোথাও কেনো ছুঁতে দিবানা! তুমি জানো আমি তোমার হাত পা যতটুকু ভালোবাসি ততটুকু ভালোবাসি তোমার শরীরের প্রতিটা অঙ্গকেও। ওই গুলা কি হাত পায়ের মতই তো শরীরের একটা অঙ্গ নাকি?

৬# শোনো কাল বেঁচে থাকবো তার কোনো গ্যারান্টি তুমি দিতে পারো? বিয়ে! বিয়ে! বিয়ে! এ ভালোবাসার কি কোনো মুল্য নেই! কাল যদি আমি মরে যাই পারবা নিজেকে ক্ষমা করতে?

৭# তুমি কি চাও আমি অন্য কোনো মেয়ের দিকে তাকাই? আমার যা চাই সব কিছু আছে আমার জানটার কাছে কেনো তুমি আমাকে বঞ্চিত করবে? আমি কোনোদিন খারাপ কিছু করবোনা তবু আমি তো একটা মানুষ। আমরা কেনো এই রিস্ক নিবো। আমি আমার হর্নি মোমেন্ট গুলাও তোমাকে ভেবে কাটাতে চাই ক্যাট্রিনাকে ভেবে না!


লাইফ হ্যাকিং আরো বেশ কিছু টিপস্‌ –


৮# আচ্ছা একটা কথা বলি কিছু মনে করোনা তুমি সীক না তো? না মানে আমার কেনো জানি মনে হয় তুমি স্বাভাবিক না। আমরা এতদিন ধরে প্রেম করছি অথচো কখনো তোমার অন্য কিছু করতে ইচ্ছা হলোনা। আমি খুব সেক্সী একটা বউ আশা করছিলাম তোমাকে বিয়ের পর আমার না আফসোস করতে হয়!

৯# এই তোমার জন্য দারুন হট কিছু ড্রেস কিনেছি, নায়িকারা যে গুলো পড়ে। আমার দেখার খুব ইচ্ছা আমার নায়িকাটাকে কেমন লাগে এসব ড্রেস পড়লে । আমি শিওর তোমার যা ফিগার একদম কারিনা কাপুর ফেইল। বাইরে তো তুমি এসব পড়তে পারবা না যেদিন বাসা খালি থাকবে সেদিন দেখবো ওকে জান?

১০# আরে বোকা বাসা খালি তো কি হয়েছে তুমি আমাকে আর দশটা ফালতু ছেলে ভাবো নাকি? তুমি যাস্ট আসবা নতুন বউয়ের মত ভাত রান্না করে আমায় খাইয়ে দিয়ে চলে যাবা। একটা দিন আমরা সংসার সংসার খেলবো।

এরপর যিনি পরীক্ষায় ফেল করবেন, তিনি আসলেই ছাত্রী খারাপ। তার জন্য অগ্রীম সমবেদনা রইলো।

১৯/০১/২০২২, ০৮.১৫ PM

N-Desk

ন্যাশনাল ডেস্ক যা কোথাও কোথাও N-Desk নামেও পরিচিত। এই ডেস্ক থেকে অবিনশ ব্লগে বাংলাদেশের চলমান ঘটনা তুলে এনে পেশ করা হয়ে থাকে। আপনিও চাইলে বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে আমাদের লিখে পাঠাতে পারেন সম্প্রতি ঘটে যাওয়া যে কোন তথ্য কিংবা ঘটনা সম্পর্কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *