বাংলাদেশ

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি সার্বভৌম রাষ্ট্র। ভৌগোলিকভাবে বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়, পূর্ব সীমান্তে আসাম, ত্রিপুরা ও মিজোরাম, দক্ষিণ-পূর্ব সীমান্তে মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্য এবং দক্ষিণ উপকূলের দিকে বঙ্গোপসাগর অবস্থিত। নদীমাতৃক বাংলাদেশ ভূখণ্ডের উপর দিয়ে বয়ে গেছে ৫৭টি আন্তর্জাতিক নদী। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন ও দীর্ঘতম প্রাকৃতিক সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশে অবস্থিত।

বাংলাদেশ

অধরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ব্যাচ ২০০০ এর ইফতার আয়োজন

প্রতি বছরের মতো এবারও গত ৩০/০৪/২০২২ ইং তারিখে সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০০ কতৃক একটি ইফতার ও দোয়ার আয়োজন করা হয়েছিল সাভার থানা রোডে অবস্থিত তান্দুরি নাইটস রেষ্টুরেন্টে। উক্ত ইফতার আয়োজনে উপস্থিত হয়েছিলো সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০০ এর বন্ধুরা। ব্যাচ ২০০০ এর উপস্থিতি যেন অন্যরকম এক মিলনমেলার ও বন্ধুত্বের মেল বন্ধনের আমেজ সৃষ্টি করেছিল।

Read More
আইন ও আদালতবাংলাদেশ

পুলিশ বিনা কারনে আঘাত করলে, নাগরিকের করণীয়

স্বাধীন দেশের নাগরিক হিসেবে আপনার স্বাধীনভাবে চলা ফেরার স্বাধীনতা কিন্তু আপনার – আমার – সকলেরই রয়েছে। কিন্তু এই স্বাধীনভাবে চলাচল করতে গিয়ে চলার পথে কখনো যদি পুলিশের জেরার মুখে পড়েন এবং এই নিরাপত্তা বাহিনীকতৃক আপনি যদি কখনো কোন প্রকার শারীরিক কিংবা মানুষিক হয়রানী কিংবা লাঞ্ছনার স্বীকার হন তবে দেশের প্রচলিত আইন ও আদালত রয়েছে আপনার পাশে। এই ব্যপারে আমরা অনেকেই হয়তো জানি না।

Read More
বাংলাদেশবিশেষ সংকলন

পোষাক শ্রমিকের ঈদঃ প্রেক্ষাপট বাংলাদেশ

আসছে ঈদ। ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি। কিন্তু এটা সম্ভবত সবার জন্য না। কথায় বলে ঈদে বড়লোকদের দাবি বাড়ে আর গরীবদের বাড়ে দুঃখ। আর এদিক থেকে গার্মেন্টস শ্রমিকদের শেষের কাতারে রাখলেই মানানসই হবে। যদি কেউ গার্মেন্টস শ্রমিক বলতে শুধু অপারেটর, হেলপার আর আয়রন ম্যান বোঝায় তাহলে আমি বলবো তাদের ধারনা ভুল। গার্মেন্টসে যারা চাকরি করে তারা সবাই শ্রমিক।

Read More
অর্থনীতিবাংলাদেশ

জাপানঃ নিঃস্বার্থ এক বন্ধুর নাম

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের দিকে দৃষ্টি দিলে আমরা দেখবো বিভিন্ন দেশের সাহায্য। তবে সবচেয়ে বেশি দেখবো জাপানের সাহায্য। এমন অনেক জায়গা আছে যেখানে বিশ্বব্যাংক সাহায্য করতে অস্বীকার করলেও জাপান সাহায্য নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। আরো গভীরভাবে পর্যবেক্ষন করলে দেখা যাবে যে, জাপান সেইসব জায়গায় তাদের অর্থ প্রদান করেছে যে সব জায়গায় অর্থ দিলে বাংলাদেশের আসলেই উন্নতি হয়। উদাহরণ হিসেবে বাংলাদেশের বিদ্যুৎ খাতের কথাই ধরা যাক।

Read More
বাংলাদেশ

নিউমার্কেট শপিংমলঃ ক্রেতা হয়রানীর শীর্ষে

গত ১৯/০৪/২০২২ ইং তারিখে ঢাকা নিউ মার্কেট এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। মূহুর্তেই উত্তপ্ত হয়ে উঠে রাজধানীর নিউ মার্কেট এলাকার পরিস্থিতি। ঢাকা কলেজের মূল ফটকের ভেতরে থাকা ছাত্রদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছেন ব্যবসায়ীরা। অন্যদিকে ঢাকা কলেজের ভবনের ছাদ থেকে নিউ মার্কেটের দিকে ইট-পাটকেল ছুঁরতে দেখা গেছে শিক্ষার্থীদের। গত মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে এ ধাওয়া পাল্টাধাওয়া শুরু হয়।

Read More
আইন ও আদালতবাংলাদেশ

বাংলাদেশের আইন ব্যবস্থা

জাতি হিসাবে যদি সৎ হতাম তাহলে প্রচলিত আইন ব্যবস্থা থেকেই আমরা অনেক উপকৃত হতাম। বাংলাদেশ সরকার নারী ও শিশু নির্যাতন দমন আইন নাম একটি চমৎকার আইন প্রবর্তন করেছিলেন। কিন্তু বাংলাদেশের মেয়েরা এই আইনের এত অপব্যবহার করেছে যে কোর্ট এখন সত্যিকার কেস ও বিশ্বাস করে উঠতে পারেন না। কেবলমাত্র কিছু বানোয়াট উপাদানের কারণে কত সত্যিকার নারী শিশু কেস যে হেরে যেতে দেখেছি তার কোনো লেখা-জোখা নেই।

Read More
বাংলাদেশ

ইমার্জেন্সি শর্টকোডঃ বাংলাদেশ

হ্যালো ৯১১, এটা আমরা সবাই জানি। হ্যা এটা আমেরিকার ইমার্জেন্সি শর্টকোড। অনেকে বলেন, আহারে আমাদের দেশেও যদি এমন শর্টকোড থাকত। কিন্তু আমরা অনেকেই জানি না আমাদের দেশেও শর্টকোড আছে। মজার বিষয় হচ্ছে আমরা কেউ জানার চেষ্টাও করিনি। বাংলাদেশে বর্তমানে জাতীয় পর্যায়ে ৩৫ টি শর্টকোড রয়েছে। ব্লগার পাঠকদের জন্যে নিচে দেয়া হলো।
১। পুলিশ ১০০
২। র‍্যাব ১০১

Read More
বাংলাদেশ

হিজড়া সমস্যাঃ প্রেক্ষাপট বাংলাদেশ

দুজন হিজড়া ছিল। বাচ্চা কোলে নিয়ে আর দিবেনা, টাকা দিতে হবে। মা পঞ্চাশ টাকা বের করে দিল। কিন্তু তাদের দাবী পাঁচশ টাকা। বাচ্চাকে নিয়ে যেই দৌড় দিতে লাগলো, অসহায় মা অবশেষে পাঁচশ টাকা দিতে রাজি হল। টাকা দিয়েই দিবে, এর মাঝে আমরা কয়েকজন গিয়ে থামিয়ে দিলাম। এক জনের হাতে লাঠি। ধমক দিয়ে তাদের তাড়িয়ে দেওয়া হল। গালি আর তালি দিতে দিতে চলে গেল।

Read More
আইন ও আদালতবাংলাদেশ

আইন জ্ঞান (দ্বিতীয় পর্ব)

দৈহিক মিলনে বাংলাদেশী আইনঃ দুজন প্রাপ্তবয়স্ক অবিবাহিত নরনারীর দৈহিক সম্পর্ক করা দন্ডার্হ নয়। ধরা পরা ব্যাক্তিদের জোর করে বিয়ে দেবার বা ফাইন করার আইনগত অধিকার পুলিশের নেই। জেনে রাখা ভাল, বাংলাদেশের আইনে পরকিয়া বা ব্যাভিচারের জন্য মেয়েদের বিরুদ্ধে শাস্তির কোন ব্যাবস্থা নেই। কোন পুরুষ যদি কোন বিবাহিত নারীর সাথে তার স্বামীর সম্মতি ব্যাতীরকে দৈহিক সম্পর্ক করে তাহলে আইনে সেই পুরুষটির শাস্তির বিধান আছে, মেয়েটার নেই।

Read More
বাংলাদেশবিশেষ সংকলন

শুভ নববর্ষ

বাংলা সনের প্রবর্তক নিয়ে সম্রাট আকবর আলোচিত হলেও, অনেক ইতিহাসবিদ বাংলা পঞ্জির উদ্ভাবক হিসেবে ৭ম শতকের বাংলার রাজা শশাঙ্ককে কৃতিত্ব দেন। যদিও এরও আগে থেকে বাংলায় সৌরবছর গণনা করার ইতিহাস পাওয়া যায়। সৌর পঞ্জিকা অনুসারে বাংলার ১২টি মাস বহু শতাব্দী আগে থেকেই প্রচলিত ছিল। সৌর পঞ্জিকা শুরু হতো গ্রেগরীয় পঞ্জিকায় এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকে।

Read More