বাংলাদেশ

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি সার্বভৌম রাষ্ট্র। ভৌগোলিকভাবে বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরে পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়, পূর্ব সীমান্তে আসাম, ত্রিপুরা ও মিজোরাম, দক্ষিণ-পূর্ব সীমান্তে মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্য এবং দক্ষিণ উপকূলের দিকে বঙ্গোপসাগর অবস্থিত। নদীমাতৃক বাংলাদেশ ভূখণ্ডের উপর দিয়ে বয়ে গেছে ৫৭টি আন্তর্জাতিক নদী। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন ও দীর্ঘতম প্রাকৃতিক সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশে অবস্থিত।

অর্থনীতিবাংলাদেশ

টাকার টুকিটাকি

এই মূহুর্তে আমি যদি আপনাকে বলি, আপনার কাগজের টাকার নোটটির কোন মূল্য নাই তাহলে আপনি খুব বেশী অবাক হবেন কিংবা আমাকে পাগলের প্রলাপ ভেবে এড়িয়ে যাবেন তাই না? আপনারা কেউ কি কখনও চিন্তা করেছেন, কেন আপনার টাকার নোটে লিখা থাকে – বাংলাদেশ ব্যাংক চাহিবামাত্র ইহার বাহককে ২০/৫০/১০০/৫০০/১০০০ টাকা দিতে বাধ্য থাকিবে? এর মানে কি?

Read More
আইন ও আদালতবাংলাদেশ

আইন জ্ঞান (প্রথম পর্ব)

১) তাজ্যপুত্রঃ ইসলামে বা বাংলাদেশের আইনে মুসলিমদের জন্য ‘তাজ্যপুত্র’ বলে কোন কিছু নেই। ‘তোকে তাজ্যপুত্র করলাম’ এ ধরনের ডায়লগের মুল্য কেবল বাংলা সিনেমায় আছে। বাস্তবে কোন সন্তানকে সম্পত্তি থেকে সম্পূর্ন বঞ্চিত করতে চাইলে অভিভাবককে মৃত্যুবরন করার পূর্বেই হয় তার সব সম্পত্তি বিক্রি করে ফেলতে হবে। অথবা অন্য সন্তানদের দান করে যেতে হবে। আর এই দানটা হতে হবে অভিভাবকের জীবিতাবস্থায়।

Read More
আইন ও আদালতবাংলাদেশ

চুক্তির প্রাথমিক ধারনা

চুক্তিকারী পক্ষঃ কে চুক্তি করছে? উপর কারো নাম লেখা আছে মানেই এই না যে আসলে সেই চুক্তি করছে। এমন চুক্তিও দেখেছি, উপরে দুই কোম্পানীর নাম লেখা, মেজর-কর্নেলদের উল্লেখ আছে, ভেতরে চেক করলে দেখা যায় এন্ড অফ দি ডে আসলে চুক্তি করছে জনৈক চেরাগ আলি (রূপকার্থে)। স্থান-কাল-পাত্র-জটিলতাঃ মাসে তিন হাজার, আর মাসে আঠারো লাখ টাকা ভাড়ার চুক্তিপত্রের ধরন ডেফিনিটলি সম্পূর্ন ভিন্ন হবে।

Read More
বাংলাদেশ

শতবর্ষ পেরিয়ে সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়

শতবর্ষ পেরিয়ে ঐতিহ্যের ধারক সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয় স্বমহিমায় দাঁড়িয়ে আছে। ১০৯ বছর যাবত্ জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে বিদ্যালয়টি। সাভারের জমিদার দানবীর রাখাল চন্দ্র সাহা ১৯১৩ সালের ১০ জানুয়ারি বিদ্যালয়টি স্থাপন করেন। শিক্ষার ছোঁয়া থেকে বঞ্চিত এ জনগোষ্ঠীকে শিক্ষার আলো দিতেই তিনি ১০ একর জমির ওপর শুরু করেন বিদ্যালয় স্থাপনের কাজ। এই স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে দানবীর রাখাল চন্দ্র সাহা সাভারে শিক্ষার আলোকবর্তিকা জ্বালান।

Read More
বাংলাদেশ

ই-কমার্স নাকি ই-প্রতারনাঃ প্রেক্ষাপট বাংলাদেশ

বর্তমান সরকারের আমলে, মোবাইলে ইন্টারনেটের সহজ লভ্যতা, ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গুলোর প্রতি সঠিক নজরদারী ও মানুষের স্মার্ট ফোন ব্যবহারের কল্যানে মানুষ ঘরে বসে অনলাইনে কেনা-কাটার প্রতি ঝুঁকে পড়ে। সম্ভাবনাময় এই খাতের প্রতি সরকারি সংস্থা তাদের সুদৃষ্টি জ্ঞাপন করবে এবং যারা প্রকৃত ই-কমার্স ব্যবসায়ী তাদের ব্যবসা প্রসারের পাশাপাশি গ্রাহক মনে আস্থার জন্ম দেবার লক্ষ্যে অবিচল কাজ করে যাবে।

Read More
অর্থনীতিবাংলাদেশ

স্বাধীনতা ও আমাদের জিডিপি

স্বাধীনতার ৫১ বছরে পদার্পণ করলো আমাদের সোনার বাংলাদেশ। আমাদের মাথাপিছু আয় বেড়ে ২৫৫৪ ডলার থেকে ২৫৯১ ডলার। কিন্তু কোটিপতিদের ব্যাংকের অক্ষর বাড়াচ্ছে। সেই সব কোটিপতিদের মাঝে বিদেশে সেকেন্ডহোম বানানোর প্রতিযোগিতা শুরু হয়েছে। স্বাধীনতার ৫১ বছরে আমার চাওয়া সরকার যেনো জিডিপি নিয়ে নয় বরং জিএনএইচ (গ্রোস ন্যাশনাল হ্যাপিনেস) নিয়ে কাজ করে।

Read More