শরত কাব্য
কোন এক শরতের ভোরে, ইট-কাঠের খাঁচায় বেড়ে ওঠা এক বালকের সাধ হলো সবুজ পাতার মতো বাঁচার। বহুবছরের সাধনায় বালকের পঞ্চভূতের সন্ধান মিলল, পরিশ্রমে গড়ে উঠল বিস্তর বনভূমি। শহুরে বালক হয়ে গেল বনবালক। ঠাঁই নিল বৃক্ষশাখে। এক দুপুরে পথভুলে সে বনপ্রান্তে হাটছিলো এক অবিন্যস্ত এলোকেশী কিশোরী। তার পাতা মাড়িয়ে চলার শব্দে ছুটে পালালো বনের কাঠবেড়ালী, বন্ধ হলো বনঘুঘুর অলস ডাক। চকিতে নেচে উঠল বালকের মন।
Read More